অ
ভুক্তি সংখ্যা
২২১ টি
- অংশান্তর– সংস্কৃত অংশ + অন্তর। বিশেষ্য, ১ অন্য অংশ; পৃথক্; ভাগ। ২ অংশ (degree) দ্বয়ের ব্যবধান।
- অংশাবতারণ– বিশেষ্য, দেবতাদির অংশরূপে ভূতলে আবির্ভাব বা জন্মগ্রহণ; আংশিক অবতার। ব্যুৎপত্তি: অংশে অবতরণ, সুপ্সুপা।
- অংশাবতরণ– বিশেষ্য, [ক্লীবলিঙ্গ] দেবতাদির অংশরূপে ভূতলে আবির্ভাব বা জন্মগ্রহণ; আংশিক অবতার। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশে অবতরণ, সুপ্সুপা।
- অংশিত– বিশেষণ, ১ বিভাজিত; বিভক্ত; পৃথক্কৃত; ভাগকরা। ২ বিভিন্ন অংশে বিভক্ত, বিভক্ত বিভাজিত। ৩ [স্ত্রীলিঙ্গ] অংশিতা। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ + ত (কর্মাবাচ্য)।
- অংশিত্ব– বিশেষ্য, ভাগাধিকারিত্ব। সংস্কৃত অংশ + ইন্ + ত্ব।
- অংশিনী– বিশেষণ, [স্ত্রীলিঙ্গ] অংশবিশিষ্টা; অংশধরা; যা হতে অংশ সমুহ প্রকাশ হয়। প্রয়োগ: বিশেষণ, ১ অবতরি কৃষ্ণ যৈছে করেন অবতার। অংশনী রাধার হৈতে তিন গনের বিস্তার। – চৈতন্যচরিতামৃত। ২ অংশিনী রাধা হৈতে তিন গুণের বিস্তার। – চৈতন্যচরিতামৃত।
- অংশী১– বিশেষণ, ১ ভাগী; অংশবিশিষ্ট; যে অংশ করে লয়; যে ভাগ পেতে পারে; ভাগার্হ; (কিছুতে) যার অংশ আছে; অংশযোগ্য; অংশবান্। ২ [স্ত্রীলিঙ্গ] অংশিনী–অংশবিশিষ্টা। ব্যুৎপত্তি: সংস্কৃত মূলশব্দ অংশিন্; অন্শ ণিন বা অন্শ্ (ভাগকরা) + ইন্ অস্ত্যর্থে–একবচন। প্রয়োগ: ১ ভাগী – দুখের যে অংশী করে, হাঁপ ছেড়ে প্রাণ তার বাঁচে।–বঙ্গসুন্দরী, বিহারীলাল চক্রবর্ত্তী। – বঙ্গসুন্দরী, বিহারীলাল চক্রবর্ত্তী।
- অংশী২– বিশেষণ, ১ অংশধর; অংশের আধার; অংশের আশ্রয়; অবতারী। ২ অংশকারক; বিভাজক। ৩ [স্ত্রীলিঙ্গ] অংশিনী। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ + ইন্ (ণিনি) (বিশেষার্থে) অংশ বিশিষ্ট; একবচন, স্ত্রীলিঙ্গ অংশিনী। প্রয়োগ: বিশেষণ, ১ অংশধর – কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ। – চৈতন্যচরিতামৃত। ২ অংশধর – অতএব অংশী–কৃষ্ণ, অংশ–অবতার। – চৈতন্যচরিতামৃত। ৩ অংশধর – তাঁর যেহোঁ অংশী হন। – চৈতন্যচন্দ্রোদয়।
- অংশীদার– বিশেষ্য, ভাগীদার; সম্পত্তি কারবার প্রভৃতির আংশিক মালিক বা মালিকানা স্বত্ববিশিষ্ট ব্যক্তি; ভাগীদার; ব্যবসায় বা সম্পত্তির অংশভাক্ বা মালিক; যার অংশ আছে; ভাগী; share holder; partner. প্রয়োগ: বিশেষ্য, ১ অংশীদার জুটাইয়া ইংরাজ অনেক, বিলাতে চালান দিব সামগ্রী অনেক। – পদ্যপাঠ, প্রথম ভাগ।। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশী + ফারসি দার।
- অংশীদারি– অংশীদারের ভাব, কাজ বা অবস্থা; partnership. ব্যুৎপত্তি: সংস্কৃত অংশী + ফারসি দার + বাংলা ই।
- অংশীদারি চুক্তি– বিশেষ্য, যুক্ত মালিকানার শর্তাদি বা দলিল, partnership agreement. ব্যুৎপত্তি: ইংরেজি partnership agreement-এর অনুবাদ।
- অংশীদারী– বিশেষণ, অংশীদার-সম্বন্ধীয়; অংশীদারের সঙ্গে সম্পর্কিত; অংশীদারত্ব-সংক্রান্ত; যৌথ মালিকানা, অধিকার, দায়িত্ব বা কারবারের অংশীদারকে সংশ্লিষ্ট। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশী + ফারসি দার + বাংলা ঈ।
- অংশু– বিজ্ঞানমতে, সমস্ত পদার্থই একপ্রকার অত্যন্ত হালকা ও প্রবল স্থিতিস্থাপক বাষ্পীয় পদার্থে পরিব্যাপ্ত থাকে। এর অণুগুলি কম্পনগতির সাহায্যে অত্যন্ত দ্রুত চলাচল করে দীপ্তিরশ্মি উৎপন্ন করে। এই দীপ্তিরশ্মি আকাশ-পদার্থে (ether) বাহিত হয়ে তরঙ্গগতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই রশ্মি দর্শনেন্দ্রিয়ে এসে পড়লে আমরা বিভিন্ন পদার্থ দেখতে পাই। এভাবে বিকীর্ণ আলোকরশ্মির প্রতিটি রশ্মি বা রেখাকে অংশু (luminous ray) বলা হয়। বিশেষ্য, ১ যা ব্যাপ্ত করে; রশ্মি; আলোক-রেখা; কিরণ; কর। ২ প্রভা; রুচি; দীপ্তি। ৩ (সাদৃশ্যে) সূত্র; সূতা। ৪ সূত্রাদির সূক্ষ্মাংশ; তন্তু; আঁশ; Fibre। ৫ বস্ত্র; বেশ; পরিচ্ছদ। ৬ লেশ; অণু; কণা। ৭ সূক্ষাংশ। ৮ (সহস্রাংশু স্থলে, অপ্রচলিত) সূর্য। ৯ প্রকাশ (তুলনামূলক উপাংশু)। ১০ বেগ। জ্ঞাতব্য: প্র, সহস্র, হিম, সুধা প্রভৃতির সঙ্গে সর্বদা অংশুর সমাস হয়। যথা– প্রাংশু, সহস্রাংশু, হিমাংশু, সুধাংশু। চলিত ভাষায় আঁশ, এঁসো। ব্যুৎপত্তি: সংস্কৃত ✔অন্শ্ (ব্যাপা) + উ (কর্তৃবাচ্য) যে ব্যাপে, ছড়িয়ে পড়ে। প্রয়োগ: বিশেষ্য, ১ কিরণ – দিনমণি ... প্রচণ্ড অংশুসমূহ নিক্ষেপ করিতে লাগিলেন। – কাদম্বরী।। ২ কিরণ; কর – কভু সাধ্বী ঋষি-বংশ-বধূ সুহাসিনী, আসিতেন দাসীর কুটিরে, সুধাংশুর অংশু যেন অন্ধকার ধামে। – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।। ৩ দীপ্তি – তিনি কথা কহিবার সময়ে মুখপদ্মের নিকটবর্ত্তী ভ্রমরগণকে দশনাংশুদ্বারা শুক্লবর্ণ করিয়া কথা কহিয়াছিলেন। – কাদম্বরী।
- অংশুক১– বিশেষ্য, ১ অংশুদ্বারা নির্বৃত্ত; অংশুদ্বারা প্রকাশ পায়; বস্ত্র; বসন। ২ শুক্লবস্ত্র। ৩ উত্তরীয় বস্ত্র; উড়ানি; ওড়না। ৪ সূক্ষ্মবস্ত্র। ৫ পরিধেয় বস্ত্র; অধোবাস। ৬ পত্র; তেজপত্র। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু + ক (কন্), অথবা, অংশু + >কাশ্ + অ (ড)-ক। প্রয়োগ: বিশেষ্য, ১ সূক্ষ্মবস্ত্র – চীনাংশুক। – শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।।
- অংশুক২– বিশেষ্য, ১ অংশু; কিরণ। ২ অল্পপ্রভা; মৃদুদ্যুতি। ব্যুৎপত্তি: অংশুক২ [অংশু + ক (কন্) স্বার্থে, অল্পার্থে।]
- অংশুকায়– বিশেষ্য, ১ যে সকল জীবের দেহস্থ কর্মেন্দ্রিয় সকল অংশুর মত দেখায়। ২ [আলঙ্করিক] প্রবালকীট; তারামাছ; Star-fish; Rayed animals. ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (কিরণ)-কায় (দেহ) বহুব্রীহি।
- অংশুজাল– বিশেষ্য, কিরণমালা; রশ্মীমালা; করমালা। ব্যুৎপত্তি: সংস্কৃত, অংশুর জাল, ষষ্ঠী তৎপুরুষ।
- অংশুধর– বিশেষ্য, ১ কিরণসমূহের ধারক; সূর্য। ২ [পৌরাণিক] সূর্যবংশীয় সগর রাজার পুত্র রাজা অসমঞ্জ। ৩ [স্ত্রীলিঙ্গ] অংশুধরা।। বিশেষণ, অংশু ধারণকারী। ব্যুৎপত্তি: সংস্কৃত, অংশোঃধরঃ, √ধৃ-অচ্; অংশুর ধারক বা বাহক; অংশুর ধর (ধারণকারী), ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভিন্নমতে, অংশু (কিরণ)–ধর (যে ধরে); যিনি অংশু ধারণ করেন–উপপদ সমাস। ব্যুৎপত্তি বিতর্ক: অংশুধর, গঙ্গাধর, ভূধর প্রভৃতি শব্দ উপপদ সমাস নয়, বরং ষষ্ঠী তৎপুরুষ সমাস। পাণিনির ৩.২.১ সূত্র— ‘কর্মণ্যণ্’ (কর্মণি + অণ্) অনুসারে, কর্মকারকবাচক উপপদ উপস্থিত থাকলে ধাতুর সঙ্গে অণ্ (অ) প্রত্যয় যুক্ত হয়। এখানে ‘কর্মণি’ বলতে কর্মকারকে সপ্তমীবিভক্তিযুক্ত উপপদকে বোঝায় এবং ‘অণ্’ হলো কৃৎপ্রত্যয়। যেমন— কুম্ভকার = কুম্ভ + √কৃ + অণ্; অর্থাৎ যিনি কুম্ভ বা কলস তৈরি করেন। এ প্রসঙ্গে ভট্টোজিদীক্ষিত একটি আপত্তি উত্থাপন করে তার সমাধান দিয়েছেন। তাঁর বক্তব্য— ‘কথং তর্হি গঙ্গাধর-ভূধরাদয়ঃ? কর্মণঃ শেষত্ববিবক্ষায়াং তবিষান্তি।’ অর্থাৎ, উপপদ সমাসে ধাতুর পরে অণ্ প্রত্যয় যুক্ত হলে গঙ্গাধর, ভূধর প্রভৃতি শব্দের রূপসিদ্ধি কিভাবে সম্ভব? অণ্ প্রত্যয় যুক্ত হলে তো শব্দগুলি গঙ্গাধার, ভূধার হওয়ার কথা। এর উত্তরে বলা হয়েছে, এই শব্দগুলিতে কর্মকারক নয়, বরং কর্মবোধক সম্বন্ধের অভিপ্রায় রয়েছে। অর্থাৎ, গঙ্গা বা ভূমিকে ধারণ করার বিষয়টি এখানে কর্মকারকের পরিবর্তে সম্বন্ধরূপে বিবক্ষিত হয়েছে। তাই শব্দগুলি উপপদ সমাস না হয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাসে নিষ্পন্ন হয়েছে। যেমন— গঙ্গাধর = গঙ্গায়াঃ ধরঃ, অর্থাৎ গঙ্গার ধারক; ভূধর = ভূবঃ ধরঃ, অর্থাৎ ভূমির ধারক।
- অংশুপট্ট– বিশেষ্য, ১ আঁশজাত সূক্ষ্ম তন্তু দিয়ে নির্মিত পট্টবস্ত্র; সূক্ষ্ম তন্তুতে বোনা কাপড়। গরদ, তসর, মটকা প্রভৃতি বস্ত্রও এর অন্তর্ভুক্ত। ২ পাট ইত্যাদি বল্কলতন্তুনির্মিত সূক্ষ্মবস্ত্র। ৩ ক্ষৌমবস্ত্র; রেশমি বস্ত্র। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (আঁশ বা সূক্ষ্ম তন্তু) + পট্ট (বস্ত্র)। প্রয়োগ: ১ পট্টবস্ত্র – অংশুভিঃ সূক্ষ্মসূত্রৈর্ঘটিতং পট্টবস্ত্রম্—অর্থাৎ সূক্ষ্ম তন্তু দিয়ে নির্মিত পট্টবস্ত্র। ২ সূক্ষ্মবস্ত্র – পীতবর্ণ অংশুপট্টে শোভে বনমালী।
- অংশুপতি– বিশেষ্য, অংশুর অধিপতি; সূর্য; অংশুভর্তা। ব্যুৎপত্তি: অংশুপতি অংশুর পতি– ষষ্ঠী তৎপুরুষ। সমার্থক: অংশুভর্তা
- অংশুবাণ– বিশেষ্য, সূর্য।। বিশেষণ, অংশুমান; অংশুবিশিষ্ট। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (কিরণ)-বাণ (শর); কিরণ যার বাণ সদৃশ–বহুব্রীহি।
- অংশুভর্তা– বিশেষ্য, অংশুর ভর্তা; সূর্য; অংশুপতি। ব্যুৎপত্তি: অংশুর ভর্তা (ভর্ত্তা) –ষষ্ঠী তৎপুরুষ। সমার্থক: অংশুপতি
- অংশুমান্– বিশেষ্য, ১ সূর্য। ২ [পৌরাণিক] সূর্যবংশীয় রাজা অসমঞ্জের পুত্র, সগর রাজার পৌত্র ও দিলীপের পিতা সূর্যবংশীয় রাজা বিশেষ। ৩ [স্ত্রীলিঙ্গ] অংশুমতী।। বিশেষণ, ১ কিরণবিশিষ্ট; যার অংশু আছে; কিরণযুক্ত; প্রভাম্বিত। ২ সূত্রসূক্ষ্মাংশযুক্ত; আঁশাল; Fibrous. ব্যুৎপত্তি: সংস্কৃত মূলশব্দ অংশুমৎ যার অংশু আছে; অংশু + মৎ (মতুপ্) অস্ত্যর্থে একবচন। স্ত্রীলিঙ্গ অংশুমতী; বৈদিক। পুরাণ: রাজা সগরের পুত্র অসমঞ্জের ঔরসে এবং অম্বুজাক্ষীর গর্ভে অংশুমানের জন্ম হয়। রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরির পর এবং তাঁর ষাট হাজার পুত্রেদের ভস্মীভূত হওয়ার শোচনীয় ঘটনার পর, এই অংশুমানই অত্যন্ত সাহসিকতার সাথে পাতালে গিয়ে ঋষি কপিলের আশ্রম থেকে যজ্ঞের ঘোড়া উদ্ধার করেছিলেন এবং পিতৃপুরুষদের উদ্ধারের পথ প্রশস্ত করেছিলেন। পরবর্তীতে তিনি অযোধ্যার সিংহাসনে আরোহণ করেন এবং তাঁরই ঔরসে ও পরবর্তীতে রাজা দিলীপের বংশে গঙ্গাবতরণকারী বিখ্যাত রাজা ভগীরথের জন্ম হয়।
- অংশুমাল১– বিশেষ্য, অংশুমালা।। বিশেষণ, কিরণ্ময়; জ্যোতির্ময়; উজ্জ্বল। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (কিরণ) + ল–অস্ত্যার্থে।
- অংশুমাল২– বিশেষ্য, [আলঙ্করিক] তীক্ষ্মবুদ্ধি চাণক্য মুনি। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (প্রভা অর্থাৎ বুদ্ধি, প্রতিভা) + ল–অস্ত্যার্থে।
- অংশুমালা– বিশেষ্য, কিরণমালা; কিরণরাজি; কিরণসমূহ; করজাল; রশ্মিজাল। ব্যুৎপত্তি: সংস্কৃত অশুর মালা (শ্রেণী) ষষ্ঠী তৎপুরুষ। প্রয়োগ: ১ উদয়-অচলে দিবামুখে একচক্রে দিলা দরশান, অংশুমালা গলে, বিতরি সুবর্ণরশ্মি চৌদিকে তপন। – মেঘনাদবদ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।
- অংশুমালী– বিশেষ্য, ১ সূর্য। ২ (সূর্যের দ্বাদশ সংখ্যানুসারে) দ্বাদশসংখ্যা। ৩ [স্ত্রীলিঙ্গ] অংশুমালিনী।। বিশেষণ, কিরণমালাবিশিষ্ট; কিরণমালা যার আছে; মরীচিমালী; তেজোময়; প্রদীপ্ত। ব্যুৎপত্তি: সংস্কৃত মূলশব্দ অংশুমালিন্। অংশুমালা (কিরণমালা) + ইন্–অস্ত্যার্থে–যার অংশুমালা আছে; প্রথম বচন; অংশুমালী, অংশমালিনৌ, অংশুমালিনঃ; স্ত্রীলিঙ্গ, অংশুমালিনী। প্রয়োগ: বিশেষ্য, ১ সূর্য। – তেজস্বী মধ্যাহ্নে যথা দেব অংশুমালী – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।। বিশেষণ, ১ সূর্য – কনক-উদয়াচলে দিনমণি যেন অংশুমালী। – মেঘনাদবদ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।
- অংশুমতী– বিশেষ্য, ১ [স্ত্রীলিঙ্গ] প্রভাবিশিষ্টা; তেজস্বিনী। ২ সালপর্ণী বৃক্ষ; সালপাণী গাছ। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশুমৎ + ঙীপ্; স্ত্রীলিঙ্গে অংশু (কিরণ, দীপ্তি বা প্রভাব) + মতুপ্ (বিশিষ্টার্থে); অর্থাৎ, কিরণ বা প্রভাববিশিষ্টা।
- অংশুমত্ফলা– বিশেষ্য, কলাগাছ; কদলীবৃক্ষ। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশুমৎ (প্রভাযুক্ত)-ফল + আ। (বিশেষার্থে); (স্ত্রীলিঙ্গ) অংশুমানিব রক্তবর্ণং ফলং যস্যাঃ; বহুব্রীহি।
- অংশুমৎ– বিশেষ্য, ১ সূর্য। ২ [পৌরাণিক] সূর্যবংশীয় রাজা; সগর রাজার পৌত্র, যিনি সগরের মেধ্য অশ্বের রক্ষক নিযুক্ত হয়েছিলেন।। বিশেষণ, প্রভান্বিত; কিরণযুক্ত; দ্যুতিমান্; আভাময়; চকচকে। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (কিরণ) + মটুপ্ (মৎ); তার কিংবা তাতে এটি আছে, এই অর্থে মতুপ্ (মৎ) প্রত্যয় হয়, অংশুমান্, অংশুমন্তৌ, অংশুমন্তঃ, অংশুমত্ত্ব; (অস্ত্যর্থে)।
- অংশুল– বিশেষণ, ১ অংশুগ্রাহক; কিরণযুক্ত; দীপ্ত; উজ্জ্বল। ২ চাণক্য পণ্ডিত; বুদ্ধিমান্ ব্যক্তি; মুনি। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু + > লা + অ (ক)-ক; উপপদ তৎপুরুষ; স্ত্রীলিঙ্গ অংশুলা।
- অংশুশিরাদেহ– বিশেষ্য, যে সকল জীবের শরীরস্থ শিরা সমূহ একটি কেন্দ্র হতে সূর্যের অংশুর ন্যায় দেহের সর্বত্র ব্যাপ্ত হয় (পুরুভুজাদি); the radiata. ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (বৎ) শিরা, শিরাল (শিরাযুক্ত)-দেহ যার–বহুব্রীহি। সমার্থক: অংশুশিরালদেহ
- অংশুশিরালদেহ– বিশেষ্য, যে সকল জীবের শরীরস্থ শিরা সমূহ একটি কেন্দ্র হতে সূর্যের অংশুর ন্যায় দেহের সর্বত্র ব্যাপ্ত হয় (পুরুভুজাদি); the radiata. সমার্থক: অংশুশিরাদেহ ব্যুৎপত্তি: সংস্কৃত অংশু (বৎ) শিরা, শিরাল (শিরাযুক্ত)-দেহ যার–বহুব্রীহি।
- অংশুহস্ত– বিশেষ্য, অংশু যার করতুল্য; সহস্রকর; সূর্য। সংস্কৃত অংশু (কিরণ) হস্তস্বরূপ যার–বহুব্রীহি, জলাকর্ষণ ইত্যাদি হস্ত্যনিষ্পাদ্য ক্রিয়া অংশুদ্বারা সাধিত হয় বলে।
- অংশক– বিশেষ্য, ১ অংশাহারী; জ্ঞাতি; পুত্র; দায়াদ; বিভাজক; বণ্টক। ২ [ক্লীবলিঙ্গ] দিন। ৩ (গণিত) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ; mantissa of a logarithm. ৪ উত্তরীয় বস্ত্র; সূক্ষ্ম বস্ত্র। ৫ অংশ; ভাগ। ৬ অল্পাংশ; ক্ষুদ্রভাগ। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ১ + অক; স্ত্রীলিঙ্গে – অংশিকা; কর্তৃবাচ্যে।
- অংশকূট– বিশেষণ, বৃষের স্কন্ধের উপরিস্থিত উন্নত মাংসপিণ্ড; ককুদ; ষাঁড়ের ঝুটি। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ৩ = অংস (স্কন্ধ) + কূট (শিখর)।
- অংশকল্পনা– [স্ত্রীলিঙ্গ] ভাগ দেওয়া, অংশপ্রদান। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ১ + কল্পনা।
- অংশগত– বিশেষণ, ১ অংশের অন্তর্গত; উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত; দায়াধিকারভুক্ত। ২ ভাগ সম্বন্ধীয় বিভজনজাত। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ২ + গত (প্রাপ্ত)। প্রয়োগ: বিশেষণ, ১ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত; মৌরিসি – তার পৈতৃক বিষয়ের কিছুই অংশগত হয় নাই। ২ বণ্টন সম্বন্ধীয় – উইলপত্রে ঐ অংশগত ত্রুটির জন্যই ত তাদের বিষয় লইয়া এত মোকদ্দমা।
- অংশগ্রাহী– বিশেষ্য, ১ অংশ গ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ২ [স্ত্রীলিঙ্গ] অংশগ্রাহিণী।। বিশেষণ, অংশ গ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ২ + গ্রাহী।
- অংশগ্রহণ১– বিশেষ্য, কোন কাজ, অনুষ্ঠান, আলোচনা, প্রতিযোগিতা বা কার্যক্রমে অংশীদার হওয়া; যোগদান; অংশী হওয়া; কোন বিষয়ে সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে যুক্ত থাকা। ব্যুৎপত্তি: অংশ + গ্রহণ; ‘অংশ’ (সংস্কৃত अंश) অর্থ ভাগ বা খণ্ড এবং ‘গ্রহণ’ (সংস্কৃত ग्रहण) অর্থ নেওয়া বা স্বীকার করা। সমাসবদ্ধ পদ। প্রয়োগ: বিশেষ্য, ১ অংশী – নির্বাচনে ভোটদানের মাধ্যমে নাগরিকেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। ২ যোগদান – সভায় তাঁর সক্রিয় অংশগ্রহণ সকলের দৃষ্টি আকর্ষণ করে। ৩ যোগদান – প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগাম নাম নথিভুক্ত করতে হবে।
- অংশগ্রহণ২– ক্রিয়া, কোন কিছুর একটি ভাগ, অংশ বা পরিমাণ গ্রহণ করা; ভাগ নেওয়া; প্রাপ্য অংশ নেওয়া; কোন বস্তু, খাদ্য বা সম্পদের অংশ নিজের জন্য নেওয়া। ব্যুৎপত্তি: ব্যুৎপত্তি: সংস্কৃত ‘অংশ’ ও ‘গ্রহণ’ শব্দের পৃথক প্রয়োগে গঠিত পদগুচ্ছ। এখানে ‘অংশ’ কর্মপদ এবং ‘গ্রহণ’ ক্রিয়াবাচক বিশেষ্য; বাক্যপ্রসঙ্গে ‘অংশ গ্রহণ করা’ যৌগিক ক্রিয়ারূপেও ব্যবহৃত হয়। প্রয়োগ: ক্রিয়া, ১ ভাগ নেওয়া – উত্তরাধিকারীরা সম্পত্তির নিজ নিজ অংশ গ্রহণ করেছেন। ২ যোগদান করা – ভোজে সকল অতিথি খাবারের অংশ গ্রহণ করেন।। ৩ ভাগ লওয়া – বিতরণ করা অর্থের একটি অংশ গ্রহণ করতে তিনি সম্মত হন।
- অংশত– ক্রিয়াবিশেষণ, আংশিকভাবে; কিয়দংশে; অংশক্রমে; খণ্ডশ (খণ্ডশঃ); কিয়দংশে। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ২ + তস্।
- অংশতঃ– আংশিকভাবে; কিয়দংশে; অংশক্রমে; খণ্ডশ (খণ্ডশঃ); কিয়দংশে। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ২ + তস্।
- অংশন– বিশেষ্য, ১ [ক্লীবলিঙ্গ] বিভাজন; বিভাগকরণ; বণ্টন; খণ্ড খণ্ড করণ। ২ অংশ; ভাগ; খণ্ড-সত্ত্ব। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ১ ✔অন্শ্ (ভাগ করা) + অন্ (ল্যুট্)–ভাববাচ্যে। প্রয়োগ: বিশেষ্য, ১ অংশ; ভাগ – তুমি নরাধিপ হও বিষ্ণু-অংশন। – চৈতন্য চরিত।
- অংশনীয়– বিশেষণ, ১ ভাগের উপযুক্ত; যা ভাগ করা উচিত; যা ভাগ করার জন্য আছে বা করতে হবে; বিভাজ্য। ২ বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ৩ [স্ত্রীলিঙ্গ] অংশনীয়া। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ১ ✔অন্শ্ + অনীয়।
- অংশপ্রার্থী– অংশ প্রার্থনার যোগ্য; অংশ প্রার্থনার অধিকারী। বিশেষণ, ভাগীদার; অংশ প্রার্থনার যোগ্য; অংশ প্রার্থনার অধিকারী। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ২ + প্রার্থী।
- অংশপ্রেষ– কোন গ্যাসের মিশ্রণে উপস্থিত নির্দিষ্ট একটি গ্যাস যে চাপ প্রয়োগ করে, তাকে ওই গ্যাসের অংশপ্রেষ বা আংশিক চাপ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের মিশ্রণের মোট চাপ প্রতিটি গ্যাসের অংশপ্রেষের সমষ্টির সমান। বিশেষ্য, (বিজ্ঞান) আংশিক চাপ; Partial Pressure. উদাহরণ: বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনসহ বিভিন্ন গ্যাসের নিজস্ব অংশপ্রেষ রয়েছে। Dalton-এর আংশিক চাপের সূত্র অনুসারে, মোট চাপ = সব উপাদান গ্যাসের অংশপ্রেষের সমষ্টি। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ + প্রেষ।
- অংশবিবর্তী– বিশেষণ, স্কন্ধাভিমুখ; স্কন্ধের দিকে অগ্রসরমান বা স্কন্ধের অভিমুখে অবস্থিত। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশবিবর্ত্তীন; অংশে বিবর্ত্তী, সপ্তমী তৎপুরুষ; স্ত্রীলিঙ্গে অংশবিবর্ত্তিনী।
- অংশভাক্– বিশেষ্য, অংশী; অংশীদার; অংশের অধিকারী; উত্তরাধিকারী।। বিশেষণ, ১ অংশগ্রহণের যোগ্য। ২ অংশী; অংশীদার; অংশের অধিকারী; উত্তরাধিকারী। ব্যুৎপত্তি: সংস্কৃত মূলশব্দ অংশভাজ, অংশ + ভাজ্ (ভাগে)–যে ভাগ পায়।
- অংশভাগী– বিশেষণ, ১ অংশ ভাগকারী। ২ [স্ত্রীলিঙ্গ] অংশভাগিনী। ব্যুৎপত্তি: সংস্কৃত অংশ + ভাগ + ঈ।