অঁধিয়ার
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : আঁধিয়ার
রোমান : ondhiyar
আইএএসটি : am̐dhiẏāra
আইপিএ : ɔ̃d̪ʱie̯ar
উচ্চারণ : অঁধিয়ার
শব্দ শ্রেণী : তদ্ভব
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ঁ + ধ + ই + য় + আ + র
বিশেষণ
১.
অন্ধকারময়; তমোময়; ঘোর অন্ধকারে আচ্ছন্ন।
প্রয়োগ
বিশেষণ
- ১.অন্ধকার – যামিনি ঘন অঁধিয়ার। – পদাবলী, বিদ্যাপতি
- ২.অন্ধকার – দশ দিশ সবহু ভেল অঁধিয়ার। – পদাবলী, বিদ্যাপতি
ব্যুৎপত্তি
সংস্কৃত অন্ধকার > প্রাকৃত অন্ধয়ার (সিদ্ধহেম, সঙ্কর পাণ্ডুরঙ্গ পণ্ডিত) > বাংলা অন্ধিয়ার > অঁধিয়ার (য়া > ইআ > ইয়া)।