অংশনির্দেশ
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অংশনির্দ্দেশ (অপ্রমিত)
রোমান : angshanirdesh
আইএএসটি : aṃśanirdeśa
আইপিএ : ɔŋʃonird̪eʃ
উচ্চারণ : অংশনির্দেশ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + ন + ই + র্ + দ + এ + শ
বিশেষ্য
১.
অংশ নির্ধারণ করে দেওয়া; বিভিন্ন ব্যক্তি বা পক্ষের মধ্যে সম্পত্তি, বিষয় বা দায়িত্বের ভাগ নির্দিষ্ট করে দেওয়া।
২.
অংশ বণ্টন; ভাগ-বাঁটোয়ারা; বিভাগ নিরূপণ।
৩.
কোন সমগ্রের বিভিন্ন অংশ চিহ্নিত বা নির্দেশ করে দেওয়া।
ব্যুৎপত্তি
সংস্কৃত ‘অংশ’ + ‘নির্দ্দেশ’।
প্রয়োগ
- ১.অংশ বণ্টন – ‘ভিন্ন ভিন্ন মণ্ডলকে নিয়ম বিশেষের বশবর্ত্তী করিয়া অংশনির্দ্দেশ করিয়া দেওয়া হইত।’ – বঙ্গদর্শন, ১৮৭৪