বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অনুরাগ anu-rāga বিশেষ্য, ১ প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); ২ আদর, সোহাগ; ৩ (অপ্র.) ক্রোধ, বিরক্তি; ৪ (বৈ. শা.)...
অনুলিখন বিশেষ্য, ১ অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; ২ লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; ৩ শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. ।
অনুলিপি বিশেষ্য, ১ অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; ২ লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; ৩ শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. ।
অনুল্লঙ্ঘনীয় anullaṅghanīẏa বিশেষণ, উল্লঙ্ঘন বা অতিক্রম করা যায় না বা উচিত নয় এমন, অনতিক্রমণীয় (তাঁর নির্দেশ আমার কাছে অনুল্লঙ্ঘনীয়, হিমালয়ের অনুল্লঙ্ঘনীয় উচ্চতা)। ।
অনুষঙ্গ anu-ṣaṅga বিশেষ্য, ১ প্রণয়; স্নেহ; ২ দয়া; ৩ প্রসঙ্গ; সম্বন্ধ, association (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৪ আসক্তি, টান, adherence (সরকারি পরিভাষা); ৫ সাহচর্য; ৬ সহচর।...