অধিগমণ

অধিগমণ adhi-gama, adhi-gamaṇa বিশেষ্য, ১ প্রাপ্তি, লাভ; ২ জ্ঞানলাভ; ৩ অভ্যাস; ৪ অধ্যয়ন। ।অসংসদ বাংলা অভিধান

অধিগম্য

অধিগম্য adhi-gamya বিশেষণ, ১ জ্ঞানলাভের যোগ্য; ২ প্রাপ্তব্য।অসংসদ বাংলা অভিধান

অধিগম্যতা

অধিগম্যতা adhi-gamyatā বিশেষ্য, ১ প্রাপ্যতা; ২ শিক্ষণীয়তা।অসংসদ বাংলা অভিধান

অধিগ্রহণ

অধিগ্রহণ adhi-grahaṇa বিশেষ্য, সরকার-কর্তৃক বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও দায়িত্ব গ্রহণ, takeover. ।অসংসদ বাংলা অভিধান

অধিত্যকা

অধিত্যকা adhi-tyakā বিশেষ্য, পর্বতের সমতল উপরিভাগ। ।অসংসদ বাংলা অভিধান

অধিদেব

অধিদেব বিশেষ্য, ১ অধিষ্ঠিত দেবতা; ২ অন্তর্যামী; পরমেশ। ।অসংসদ বাংলা অভিধান

অধিদেবতা

অধিদেবতা বিশেষ্য, ১ অধিষ্ঠিত দেবতা; ২ অন্তর্যামী; পরমেশ। ।অসংসদ বাংলা অভিধান

অধিদৈবত

অধিদৈবত adhi-deba, adhi-debatā, adhi-daibata বিশেষ্য, ১ অধিষ্ঠিত দেবতা; ২ অন্তর্যামী; পরমেশ। ।অসংসদ বাংলা অভিধান

অধিনায়ক

অধিনায়ক adhi-nāẏaka বিশেষ্য, ১ নেতা, নায়ক, দলপতি, পরিচালনা করেন এমন ব্যক্তি; অধ্যক্ষ; ২ সেনাপতি, commander. (সরকারি পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধিনিয়ম

অধিনিয়ম adhi-niẏama বিশেষ্য, সংসদ বা বিধানসভা কর্তৃক বিধিবদ্ধ আইন, act (সরকারি পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধিনিয়মন

অধিনিয়মন বিশেষ্য, আইনে বিধিবদ্ধ করা, enactment (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অধিপ

অধিপ বিশেষ্য, ১ প্রভু; স্বামী; মালিক; রাজা (বঙ্গাধিপ, গৌড়াধিপ, গৌড়াধিপতি); ২ ঈশ্বর। ।অসংসদ বাংলা অভিধান

অধিপতি

অধিপতি adhipa, adhi-pati বিশেষ্য, ১ প্রভু; স্বামী; মালিক; রাজা (বঙ্গাধিপ, গৌড়াধিপ, গৌড়াধিপতি); ২ ঈশ্বর। ।অসংসদ বাংলা অভিধান

অধিপুরুষ

অধিপুরুষ adhipuruṣa বিশেষ্য, ১ পরমপুরুষ, পরমেশ্বর; ২ সর্বময় কর্তা; ৩ পরিচালক। ।অসংসদ বাংলা অভিধান

অধিপ্রাণবাদ

অধিপ্রাণবাদ adhi-prāṇa-bāda বিশেষ্য, রাসায়নিক ও অন্যান্য প্রাকৃতিক শক্তি থেকে সম্পূর্ণ পৃথক কোনো প্রাণশক্তি (বিশ্বাত্মা) থেকে প্রাণের উৎপত্তি হয়েছে — এই দার্শনিক মত, vitalistic theory...

অধিবক্তা

অধিবক্তা adhi-baktā (-ক্তৃ) বিশেষ্য, ব্যবহারজীবিবিশেষ; advocate (সরকারি পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধিবর্ষ

অধিবর্ষ adhi-barṣa বিশেষ্য, (ইংরেজি পঞ্জিকার) যে বৎসর ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের বদলে ২৯ দিন হয়, leap year. ।অসংসদ বাংলা অভিধান

অধিবাস

অধিবাস২ adhi-bāsa বিশেষ্য, মাঙ্গল্য দ্রব্যাদির দ্বারা অর্থাৎ গম্ধমাল্য, ধূপ, ধান ইত্যাদির দ্বারা সংস্কার; বিবাহাদি শুভ কর্মের পূর্ববতী মাঙ্গলিক অনুষ্ঠান। ।অসংসদ বাংলা অভিধান

অধিবাসন

অধিবাসন বিশেষ্য, অধিবাসের কাজ।অসংসদ বাংলা অভিধান

অধিবাসিত

অধিবাসিত adhi-bāsita বিশেষণ, ১ অধিবাস করানো হয়েছে এমন; ২ বাস করার ব্যবস্থা হয়েছে এমন; ৩ স্থাপিত। ।অসংসদ বাংলা অভিধান

অধিবাসী

অধিবাসী adhi-bāsī (-সিন্) বিশেষ্য, বিশেষণ, নিবাসী, বাসিন্দা। ।অসংসদ বাংলা অভিধান

অধিবিদ্যক

অধিবিদ্যক বিশেষণ, উক্ত দর্শনশাস্ত্রসংক্রান্ত, metaphysical.অসংসদ বাংলা অভিধান

অধিবিদ্যা

অধিবিদ্যা adhi-bidyā বিশেষ্য, সৃষ্টি ও জ্ঞানসংক্রান্ত দর্শনশাস্ত্র, metaphysics (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধিবিন্না

অধিবিন্না বিশেষ্য, (স্ত্রী.) দুইবার বিবাহিত পুরুষের প্রথম স্ত্রী। ।অসংসদ বাংলা অভিধান

অধিবেত্তা

অধিবেত্তা বিশেষ্য, যে পুরুষ এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করে।অসংসদ বাংলা অভিধান

অধিবেদন

অধিবেদন adhi-bedana বিশেষ্য, এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ। ।অসংসদ বাংলা অভিধান

অধিবেশন

অধিবেশন adhi-beśana বিশেষ্য, ১ সভা সমিতি ইত্যাদির বৈঠক বা অনুষ্ঠান, meeting; ২ উপবেশন। ।অসংসদ বাংলা অভিধান

অধিমাস

অধিমাস২ adhimāsa দ্র মলমাস।অসংসদ বাংলা অভিধান

অধিমূল্য

অধিমূল্য adhimūlya দ্র অধিহার।অসংসদ বাংলা অভিধান

অধিরথ

অধিরথ adhi-ratha বিশেষ্য, ১ সারথি; ২ মহারথ; ৩ মহাভারতে কর্ণের পালকপিতা। ।অসংসদ বাংলা অভিধান

অধিরাজ

অধিরাজ adhi-rāja বিশেষ্য, সম্রাট, সার্বভৌম রাজা। ।অসংসদ বাংলা অভিধান

অধিরাজ্য

অধিরাজ্য adhi-rājya বিশেষ্য, সার্বভৌম রাষ্ট্রের অধীন কোন রাজ্য, dominion. (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অধিরূঢ়

অধিরূঢ় adhi-rūṛha বিশেষণ, ১ আরোহণ করেছে এমন, আরুঢ়; ২ আক্রান্ত। ।অসংসদ বাংলা অভিধান

অধিরোপণ

অধিরোপণ adhi-ropaṇa বিশেষ্য, ১ আরোহণ করানো; ২ ধনুকে শরযোজনা। ।অসংসদ বাংলা অভিধান

অধিরোহ

অধিরোহ adhi-roha, adhi-rohaṇa বিশেষ্য, আরোহণ; উপরে ওঠা; চড়া। ।অসংসদ বাংলা অভিধান

অধিরোহণ

অধিরোহণ adhi-roha, adhi-rohaṇa বিশেষ্য, আরোহণ; উপরে ওঠা; চড়া। ।অসংসদ বাংলা অভিধান

অধিরোহণী

অধিরোহণী বিশেষ্য, যার সাহায্যে উপরে উঠা যায়; সিঁড়ি, সোপান; মই।অসংসদ বাংলা অভিধান

অধিরোহী

অধিরোহী adhi-rohī (-হিন্) বিশেষ্য, বিশেষণ, আরোহী, উপরে ওঠে এমন ব্যাক্তি। স্ত্রী. অধি-রোহিণীঅসংসদ বাংলা অভিধান

অধিশয়িত

অধিশয়িত adhi-śaẏita বিশেষণ, ১ অধিষ্ঠিত; ২ উপরে শুয়ে আছে এমন। ।অসংসদ বাংলা অভিধান

অধিশায়িত

অধিশায়িত adhi-śāẏita বিশেষণ, (উপরে) স্থাপিত; (উপরে) শোয়ানো হয়েছে এমন; শায়িত। ।অসংসদ বাংলা অভিধান

অধিশ্রয়

অধিশ্রয় বিশেষ্য, ১ স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; ২ রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; ৩ রান্না, রন্ধন।...

অধিশ্রয়ণ

অধিশ্রয়ণ adhi-śraẏa, adhi-śraẏaṇa বিশেষ্য, ১ স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; ২ রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; ৩...

অধিশ্রয়ণী

অধিশ্রয়ণী adhi-śraẏaṇī বিশেষ্য, উনুন, চুল্লি। ।অসংসদ বাংলা অভিধান

অধিশ্রিত

অধিশ্রিত adhi-śrita বিশেষণ, ১ আশ্রিত; ২ স্থাপিত; ৩ প্রাপ্ত। ।অসংসদ বাংলা অভিধান

অধিষ্ঠাতা

অধিষ্ঠাতা adhiṣṭhātā (-তৃ) বিশেষ্য, ১ অবস্থানকারী, অধিষ্ঠান করে এমন ব্যক্তি; ২ অধ্যক্ষ। । স্ত্রী. অধিষ্ঠাত্রী (অধিষ্ঠাত্রী দেবী)।অসংসদ বাংলা অভিধান

অধিষ্ঠান

অধিষ্ঠান adhiṣṭhāna বিশেষ্য, ১ উপস্থিতি, স্থিতি, অবস্থান (‘শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ উপবেশন; ৩ আবির্ভাব (এমন সময় হঠাৎ তাঁর...

অধিষ্ঠিত

অধিষ্ঠিত বিশেষণ, অধিষ্ঠান করেছে এমন; অবস্থিত; আবির্ভূত; অধিকৃত।অসংসদ বাংলা অভিধান

অধিহার

অধিহার adhi-hāra বিশেষ্য, ক্রিয়া-বিশেষণ, ন্যায্য বা নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দর বা দরে, above par (সরকারি পরিভাষা); অধিমূল্য। ।অসংসদ বাংলা অভিধান

অধীত

অধীত adhīta বিশেষণ, পড়া হয়েছে এমন; অধ্যয়ন করা হয়েছে এমন। ।অসংসদ বাংলা অভিধান

অধীতি

অধীতি বিশেষ্য, পাঠ, অধ্যয়ন। অধীতী বিশেষ্য, বিশেষণ, ১ অধ্যয়নকারী; ছাত্র; ২ কৃতবিদ্যা।অসংসদ বাংলা অভিধান

অধীতী

অধ্যয়নকারী

অধীন

অধীন adhīna বিশেষণ, ১ আয়ত্ত; ২ বশীভূত; ৩ আশ্রিত; ৪ বাধ্য; ৫ অন্তর্ভুক্ত, included; ৬ অপেক্ষাকৃত, নিম্নপদস্থ, subordinate (সরকারি পরিভাষা); ৭ নির্ভরশীল (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।...

অধীনতা

অধীনতা বিশেষ্য, পরাধীনতা; অন্যের আদেশ অনুযায়ী কাজ করার অবস্থা বা ভাব।অসংসদ বাংলা অভিধান

অধীনা

অধীনা বিশেষণ, বিশেষ্য, (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)।অসংসদ বাংলা অভিধান

অধীনী

অধীনী (অশু.) বিশেষণ, বিশেষ্য, (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)।অসংসদ বাংলা অভিধান

অধীয়মান

অধীয়মান adhīẏa-māna বিশেষণ, পড়া হচ্ছে এমন। অসংসদ বাংলা অভিধান

অধীর

অধীর adhīra বিশেষণ, ১ অস্থির, চঞ্চল; ২ অধৈর্য, অসহিষ্ণু; ৩ ব্যগ্র, ব্যাকুল; উৎকণ্ঠিত। । স্ত্রী অধীরা।অসংসদ বাংলা অভিধান

অধীরতা

অধীরতা বিশেষ্য, অস্থিরতা; চঞ্চলতা; ব্যাকুলতা; ব্যগ্রতা।অসংসদ বাংলা অভিধান

অধীশ

অধীশ বিশেষ্য, বিশেষণ, ১ প্রভু, কর্তা, মালিক (দিনাধীশ, ন্যায়াধীশ); ২ সম্রাট, মহারাজ, সার্বভৌম শাসক। ।অসংসদ বাংলা অভিধান

অধীশ্বর

অধীশ্বর adhīśa, adhīśbara বিশেষ্য, বিশেষণ, ১ প্রভু, কর্তা, মালিক (দিনাধীশ, ন্যায়াধীশ); ২ সম্রাট, মহারাজ, সার্বভৌম শাসক। ।অসংসদ বাংলা অভিধান