বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অন্বয় anbaẏa বিশেষ্য, ১ এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; ২ সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; ৩ অনুবৃত্তি, ধারা; ৪ বংশ; গোত্র;...