অন্ততঃ

অন্ততঃ অব্যয় কমপক্ষে।

অন্তঃপট

অন্তঃপট বিশেষ্য, ১ মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); ২ পরদা; ৩ যবনিকা;...

অন্তঃপাতী

অন্তঃপাতী (-তিন্) বিশেষণ, মধ্যবর্তী, অন্তর্গত।

অন্তঃপুর

অন্তঃপুর বিশেষ্য, অন্দরমহল।

অন্তঃপুরিকা

অন্তঃপুরিকা বিশেষ্য, যে নারী অন্তঃপুরে বাস করে।

অন্তঃপ্রবেশন

অন্তঃপ্রবেশন বিশেষ্য, এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্থাপন বা প্রক্ষেপ, interpolation.

অন্তর

অন্তর antara বিশেষ্য, ১ হৃদয়, মন (‘অন্তর মম বিকশিত করো’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); ৩ ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে);...

অন্তরঙ্গ

অন্তরঙ্গ antaraṅga বিশেষণ, আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। ☐ বিশেষ্য, ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। ।

অন্তরঙ্গতা

অন্তরঙ্গতা বিশেষ্য, আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

অন্তরজ্ঞ

অন্তরজ্ঞ বিশেষণ, অন্তর্যামী; বিশেষজ্ঞ।

অন্তরটিপুনি

অন্তরটিপুনি বিশেষ্য, অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত।

অন্তরণ

অন্তরণ বিশেষ্য, অন্তরিত করা, internment.

অন্তরস্থ

অন্তরস্থ বিশেষণ, মনোগত।

অন্তরা

অন্তরা antarā বিশেষ্য, গানের স্থায়ী ও সঞ্চারীর মাঝের অংশ, গানের দ্বিতীয় তুক। ।

অন্তরাত্মা

অন্তরাত্মা antarātmā (-ত্মন্) বিশেষ্য, ১ (শরীরমধ্যস্থ) জীবাত্মা; ২ মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। ।

অন্তরায়

অন্তরায় antarāẏa বিশেষ্য, বাধা, বিঘ্ন; কাজে বা সিন্ধান্তে যা বাধা হয়ে দাঁড়ায় (উন্নতির পথে কুসংস্কার প্রধান অন্তরায়)। ।

অন্তরাল

অন্তরাল antarāla বিশেষ্য, আড়াল, দৃষ্টির বাইরে থাকা (অন্তরালে থেকে কলকাঠি নাড়ছে)। ।

অন্তরালবর্তী

অন্তরালবর্তী (-র্তিন্) বিশেষণ, আড়ালে বা দৃষ্টির বাইরে রয়েছে এমন। স্ত্রী. অন্তরালবর্তিনী।

অন্তরিক্ষ

অন্তরিক্ষ বিশেষ্য, আকাশ। ।

অন্তরিত

অন্তরিত antarita বিশেষণ, ১ অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); ২ আচ্ছন্ন, আবৃত; ৩ সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ...

অন্তরিন

অন্তরিন -অন্তরীণ antarīṇa-antarīṇa -এর বর্জি. বানান।

অন্তরিন্দ্রিয়

অন্তরিন্দ্রিয় antarindriẏa বিশেষ্য, মন। ।

অন্তরীক্ষ

অন্তরীক্ষ antarikṣa, antarīkṣa বিশেষ্য, আকাশ। ।

অন্তরীক্ষচারিণী

অন্তরীক্ষচারিণী।

অন্তরীক্ষচারী

অন্তরীক্ষচারী (-রিন্) বিশেষণ, আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী।

অন্তরীক্ষবাসী

অন্তরীক্ষবাসী (-সিন্) বিশেষণ, আকাশে বাস করে এমন। স্ত্রী. অন্তরীক্ষবাসিনী।

অন্তরীক্ষমণ্ডল

অন্তরীক্ষমণ্ডল বিশেষ্য, সমগ্র আকাশ, নভোমণ্ডল।

অন্তরীণ

অন্তরীণ বিশেষণ, গৃহবন্দি, interned. ☐ বিশেষ্য, internee.

অন্তরীপ

অন্তরীপ antarīpa বিশেষ্য, যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে এসে মিশেছে, cape. ।

অন্তরীয়

অন্তরীয় antarīẏa বিশেষ্য, ধুতি পাজামা শায়া ইত্যাদি পরিচ্ছদ যা দেহের নিম্নাঙ্গে পরিধান করা হয়, অধোবাস। । ~ তু. উত্তরীয়।

অন্তর্গত

অন্তর্গত antargata বিশেষণ, মধ্যে বা অভ্যন্তরে আছে এমন, মধ্যবর্তী, ভিতরস্থ (দেহের অন্তর্গত মন, দেশের অন্তর্গত রাজ্য)। ।

অন্তর্গূঢ়

অন্তর্গূঢ় antargūṛha বিশেষণ, ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ় রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ় বেদনা)। ।

অন্তর্গৃহ

অন্তর্গৃহ antargr̥ha বিশেষ্য, বড়ো ঘরের মধ্যে অবস্থিত ঘর; ঘরের মধ্যে ঘর। ।

অন্তর্গ্লানি

অন্তর্গ্লানি antarglāni বিশেষ্য, মনের মধ্যে গুপ্ত বেদনা। ।

অন্তর্ঘাত

অন্তর্ঘাত antarghāta বিশেষ্য, ভিতরে থেকে গোপনে ক্ষতিসাধন (দলের লোকই অন্তর্ঘাত করেছে), sabotage. ।

অন্তর্ঘাতক

অন্তর্ঘাতক বিশেষ্য, অন্তর্ঘাতকারী; saboteur.

অন্তর্ঘাতমূলক

অন্তর্ঘাতমূলক বিশেষণ, অন্তর্ঘাতসম্বন্ধীয় (অন্তর্ঘাতমূলক কোনো কাজ বরদাস্ত করা হবে না)।

অন্তর্ঘাতী

অন্তর্ঘাতী (-তিন্) বিশেষণ, অন্তর্ঘাতমূলক (অন্তর্ঘাতী কাজ)।

অন্তর্জগৎ

অন্তর্জগৎ antarjagat বিশেষ্য, মনোজগৎ ভাবলোক, মানুষের চিন্তারাজ্য। ।

অন্তর্জলি

অন্তর্জলি antarjali বিশেষ্য, মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। ।

অন্তর্জলিযাত্রা

অন্তর্জলিযাত্রা বিশেষ্য, অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আলংকরিক) অন্তিমকাল।

অন্তর্জাতীয়

অন্তর্জাতীয় antarjātīẏa বিশেষণ, বিভিন্ন জাতি বা রাষ্ট্রের মধ্যে ঘটে বা থাকে এমন (অন্তর্জাতীয় বিরোধ)। । দ্র আন্তর্জাতিক।