অবিচক্ষণ

অবিচক্ষণ abicakṣaṇa বিশেষণ, বিচক্ষণ বা বিবেচক নয় এমন। ।

অবিচল

অবিচল বিশেষণ, বিচলিত নয় এমন; চঞ্চল নয় এমন; স্থির, অচঞ্চল, দৃঢ় (লক্ষ্যে অবিচল, অবিচলিত বিশ্বাস)। ।

অবিচলিত

অবিচলিত abicala, abicalita বিশেষণ, বিচলিত নয় এমন; চঞ্চল নয় এমন; স্থির, অচঞ্চল, দৃঢ় (লক্ষ্যে অবিচল, অবিচলিত বিশ্বাস)। ।

অবিচার

অবিচার abicāra বিশেষ্য, ১ বিচারের অভাব, বিবেচনার অভাব; ২ অন্যায় বিচার; ৩ অবিবেচনার কাজ। ।

অবিচারী

অবিচারী (-রিন্ বিশেষণ, বিশেষ্য, অবিচারকারী।

অবিচ্ছিন্ন

অবিচ্ছিন্ন abicchinna বিশেষণ, ১ বিচ্ছেদ বা বিরাম নেই এমন; ২ খণ্ডিত নয় এণন; ৩ ক্রমাগত, একটানা, বিরতি বা ফাঁক নেই এমন। । বিশেষ্য, অবিচ্ছিন্নতা।

অবিচ্ছেদ

অবিচ্ছেদ abiccheda বিশেষ্য, ১ বিচ্ছেদের অভাব; ২ অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। ☐ বিশেষণ, ১ অবিভক্ত, অখণ্ড; ২ অবিরাম, বিরতিহীন; ৩ ক্রমাগত, ধারাবাহিক। ।

অবিচ্ছেদী

অবিচ্ছেদী (-দিন্) বিশেষণ, বিচ্ছেদহীন; ভেদহীন।

অবিচ্ছেদে

অবিচ্ছেদে ক্রিয়া-বিশেষণ, না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)।

অবিচ্ছেদ্য

অবিচ্ছেদ্য বিশেষণ, বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)।

অবিজ্ঞ

অবিজ্ঞ abijña বিশেষণ, বিজ্ঞ নয় এমন; জ্ঞান বা অভিজ্ঞতা নেই এমন, অনভিজ্ঞ। ।

অবিজ্ঞতা

অবিজ্ঞতা বিশেষ্য, বিজ্ঞতা বা অভিজ্ঞতার অভাব।

অবিজ্ঞাত

অবিজ্ঞাত abijñāta বিশেষণ, জানা যায়নি এমন; জানে না এমন। ।

অবিজ্ঞেয়

অবিজ্ঞেয় abijñeẏa বিশেষণ, জানা যায় না এমন; জ্ঞানাতীত, অজ্ঞেয়। ।

অবিতথ

অবিতথ abitatha বিশেষ্য, সত্য। ☐ বিশেষণ, যথার্থ, মিথ্যা নয় এমন। ।

অবিতর্কিত

অবিতর্কিত abitarkita বিশেষণ, ১ তর্কের ব্যাপার নয় এমন, সন্দেহাতীত; ২ চিন্তা করা হয়নি এমন, অচিন্তিতপূর্ব। ।

অবিদিত

অবিদিত abidita বিশেষণ, অজানা, জানা নেই এমন; অজ্ঞাত (সে খবর কারও অবিদিত নয়)। ।

অবিদ্বান

অবিদ্বান abidbāna বিশেষণ, পণ্ডিত নয় এমন, বিদ্যাহীন; মূর্খ (অবিদ্বান ব্যক্তির বিদ্যার ভান)। ।

অবিদ্যমান

অবিদ্যমান abidya-māna বিশেষণ, অস্তিত্ব নেই এমন, নেই এমন, অনুপস্থিত। ।

অবিদ্যমানতা

অবিদ্যমানতা বিশেষ্য, অস্তিত্বের অভাব, অনুপস্থিতি।

অবিদ্যা

অবিদ্যা abidyā বিশেষ্য, ১ বিদ্যা বা জ্ঞানের অভাব; (দর্শ.) সর্বপ্রকার ভ্রমের মূল কারণ; ২ মিথ্যাজ্ঞান; মায়া; ৩ যুদ্ধাস্ত্রবিশেষ; ৪ বারাঙ্গনা; রক্ষিতা। ।

অবিধান

অবিধান abidhāna বিশেষ্য, ১ অন্যায় বিধান, অন্যায় নিয়ম, অশাস্ত্রীয় বিধান; ২ অব্যবস্থা। ।

অবিধি

অবিধি abidhi বিশেষ্য, অনিয়ম, অন্যায় বিধান; এমন নিয়ম বা বিধান যা ন্যায়সংগত নয়। ।

অবিধেয়

অবিধেয় abidheẏa বিশেষণ, ১ বিধিসম্মত নয় এমন; অন্যায়; ২ অনুচিত বা অকর্তব্য। ।

অবিনয়

অবিনয় abinaẏa বিশেষ্য, বিনয়ের অভাব; অশিষ্টতা; ঔদ্ধত্য, ধৃষ্টতা। ।

অবিনয়ী

অবিনয়ী (-য়িন্) বিশেষণ, উদ্ধত, বিনয়ী নয় এমন; অভদ্র।

অবিনশ্বর

অবিনশ্বর বিশেষণ, অমর; অক্ষয়; শাশ্বত; ধ্বংস মৃত্যু বা ক্ষয় নেই এমন (অবিনশ্বর আত্মা, অবিনশ্বর কীর্তি)। ।

অবিনাশ

অবিনাশ abināśa বিশেষণ, যার বিনাশ বা লোপ হয় না। ।

অবিনাশী

অবিনাশী abi-naśbara, abi-nāśī (-শিন্) বিশেষণ, অমর; অক্ষয়; শাশ্বত; ধ্বংস মৃত্যু বা ক্ষয় নেই এমন (অবিনশ্বর আত্মা, অবিনশ্বর কীর্তি)। ।

অবিনীত

অবিনীত abinīta বিশেষণ, বিনীত বা বিনয়ী নয় এমন, নম্র নয় এমন; উদ্ধত; অশিষ্ট (অবিনীত আচরণ)। । স্ত্রী. অবিনীতা।

অবিন্যস্ত

অবিন্যস্ত abinyasta বিশেষণ, বিন্যস্ত বা সাজানো নয় এমন, অগোছালো, এলোমেলো (অবিন্যস্ত চুল, অবিন্যস্ত ঘর)। । বিশেষ্য, অবিন্যস্ততা, অবিন্যাস।

অবিপ্লুত

অবিপ্লুত abipluta বিশেষণ, ১ ধ্বংস বা নষ্ট হয়নি এমন; বিপর্যস্ত হয়নি এমন; অক্ষত; ২ প্লাবনে নিমজ্জিত হয়নি এমন; ডুবে যায়নি এমন। ।

অবিফল

অবিফল abiphala বিশেষণ, বিফল বা ব্যর্থ নয় এমন, সফল। ।

অবিবক্ষা

অবিবক্ষা ‘না বলার ইচ্ছা’

অবিবাহিত

অবিবাহিত abibāhita বিশেষণ, বিবাহ বা বিয়ে করেনি এমন, অনূঢ়। । স্ত্রী. অবিবাহিতা।

অবিবেক

অবিবেক abibeka বিশেষ্য, ১ বিবেকের বা ন্যায়-অন্যায় বিবেচনার অভাব; ২ অজ্ঞান। ☐ বিশেষণ, বিবেকহীন; মূঢ়, অজ্ঞ। ।

অবিবেকিতা

অবিবেকিতা বিশেষ্য, বিবেচনার অক্ষমতা; বিবেচনার অভাব।

অবিবেকী

অবিবেকী (-কিন্) বিশেষণ, বিবেকহীন, বিচারবোধহীন; মূঢ়।

অবিবেচক

অবিবেচক abibecaka বিশেষণ, বিবেচনাহীন, ন্যায়-অন্যায় বোধ নেই এমন, বিচারবোধ নেই এমন। ।

অবিবেচনা

অবিবেচনা abibecanā বিশেষ্য, বিবেচনার অভাব, বিচারবুদ্ধির অভাব; অন্যায় বা ভুল বিবেচনা। ।

অবিবেচনাপ্রসূত

অবিবেচনাপ্রসূত বিশেষণ, বিচার বা বিবেচনা না করে করা হয়েছে এমন; হঠকারী (অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত)।

অবিভক্ত

অবিভক্ত abibhakta বিশেষণ, ১ ভাগ করা হয়নি এমন (অবিভক্ত সম্পত্তি); ২ অখণ্ডিত, সম্পূর্ণ (অবিভক্ত ভারত)। ।

অবিভাজ্য

অবিভাজ্য abibhājya বিশেষণ, ভাগ করা যায় না বা ভাগ করা অনুচিত এমন। ।

অবিমিশ্র

অবিমিশ্র abimiśra বিশেষণ, ১ মেশানো নয় এমন, অমিশ্র; ২ খাঁটি, ভেজালমুক্ত; বিশুদ্ধ। ।

অবিমৃশ্য

অবিমৃশ্য abimr̥śya বিশেষণ, অবিবেচক, হঠকারী, চিন্তাভাবনা করে কাজ করে না এমন। ।

অবিমৃশ্যকারিতা

অবিমৃশ্যকারিতা বিশেষ্য, হঠকারিতা, চিন্তাভাবনা করে কাজ না করা।

অবিমৃশ্যকারী

অবিমৃশ্যকারী (-রিন্) বিশেষণ, হঠকারী, অবিবেচক।

অবিমৃষ্য

অবিমৃষ্য -অবিমৃশ্য abimr̥ṣya-abimr̥śya -র অসিদ্ধ কিন্তু প্রচলিত বানান।

অবিয়ত

অবিয়ত abiẏata (আঞ্চ.) বিশেষণ, অবিবাহিত, বিয়ে হয়নি এমন। ।

অবিযুক্ত

অবিযুক্ত abiyukta বিশেষণ, বিভক্ত বা বিযুক্ত নয় এমন; অবিচ্ছিন্ন, যুক্ত, মিলিত। ।

অবিরত

অবিরত abirata বিশেষণ, বিরামহীন, অবিশ্রান্ত, একটানা, ক্রমাগত। ☐ ক্রিয়া-বিশেষণ, অনবরত, সতত, একটানাভাবে (‘অবিরত বহে ধারা’)। ।

অবিরল

অবিরল abirala বিশেষণ, বিরামহীন, ফাঁকহীন (অবিরল ধারায় বৃষ্টি); নিরন্তর, অজস্র। ☐ ক্রিয়া-বিশেষণ, অবিশ্রান্তভাবে (‘ তোর চক্ষে অবিরল বহে বারিধারা’: দে. সে)। ।

অবিরাম

অবিরাম abirāma বিশেষণ, বিরাম নেই এমন, বিরতি বা ফাঁক নেই এমন; থামে না এমন। ☐ ক্রিয়া-বিশেষণ, সর্বদা, সতত, ক্রমাগত (অবিরাম বয়ে চলেছে)। ।

অবিরুদ্ধ

অবিরুদ্ধ abiruddha বিশেষণ, বিরুদ্ধ বা প্রতিকূল নয় এমন; অনুকূল। ।

অবিরোধ

অবিরোধ abirodha বিশেষ্য, বিরোধের অভাব, বিরোধহীন বা বিরোধিতাহীন অবস্থা; অবিবাদ; একমত্য; সমন্বয়। ।

অবিরোধী

অবিরোধী (-ধিন্) বিশেষণ, বিরোধী নয় এমন, বিরোধ করে না এমন।

অবিরোধে

অবিরোধে ক্রিয়া-বিশেষণ, নির্বিবাদে, অবাধে।

অবিলম্ব

অবিলম্ব abilamba বিশেষ্য, বিলম্বের অভাব; ত্বরা, শীঘ্রতা। ☐ বিশেষণ, বিলম্বহীন, দ্রুত, তাড়াতাড়ি। ।

অবিলম্বিত

অবিলম্বিত বিশেষণ, ত্বরিত, দ্রুত, তাড়াতাড়ি করা হয়েছে এমন (অবিলম্বিত সিদ্ধান্ত)।

অবিলম্বে

অবিলম্বে ক্রিয়া-বিশেষণ, দেরি না করে, তাড়াতাড়ি।

অবিশঙ্ক

অবিশঙ্ক abi-śaṅka বিশেষণ, শঙ্কাহীন, ভয়হীন, নির্ভীক। ।

অবিশঙ্কিত

অবিশঙ্কিত বিশেষণ, ভয়হীন, নির্ভীক (অবিশঙ্কিত চিত্তে)।