অবশ্রয়ণ

অবশ্রয়ণ aba-śraẏaṇa বিশেষ্য, উনুন থেকে (পাত্র) নামানো। । বিপ. অধিশ্রয়ণ।

অবসন্ন

অবসন্ন aba-sanna বিশেষণ, ১ অবসাদগ্রস্ত, ক্লান্ত, শ্রান্ত (দেহ অবসন্ন); বিষণ্ণ; ২ অন্তিম; অবসানপ্রাপ্ত (‘অবসন্ন দিবালোকে কোথা হতে ধীরে’: রবীন্দ্রনাথ ঠাকুর; রাত্রি অবসন্ন)। ।

অবসন্নতা

অবসন্নতা বিশেষ্য, ১ ক্লান্তি, অবসাদ; ২ অন্ত, সমাপ্তি; ৩ বিষণ্ণতা।

অবসর

অবসর aba-sara বিশেষ্য, ১ অবকাশ; ছুটি; ২ সুযোগ, ফুরসত, ফাঁক (সেই অবসরে, ইত্যবসরে); ৩ কর্ম বা চাকরি থেকে বিদায়, retirement. ।

অবসরজীবন

অবসরজীবন বিশেষ্য, কর্ম বা চাকরি থেকে বিদায়ের পরবর্তী জীবন, life after retirement, retired life.

অবসরভাতা

অবসরভাতা বিশেষ্য, কর্ম বা চাকরি থেকে অবসর নেওয়ার পর যে ভাতা বা অর্থ-বরাদ্দ পাওয়া যায়।

অবসাদ

অবসাদ aba-sāda বিশেষ্য, ১ অতিশয় শ্রান্তি; ২ ক্লান্তিজনিত স্ফূর্তিহীনতা; উৎসাহের অভাব, নিস্তেজ নিরুদ্যম অবস্থা; ৩ বিষণ্ণতা। ।

অবসান

অবসান aba-sāna বিশেষ্য, ১ শেষ, সমাপ্তি (দিবা অবসান, রাত্রি অবসান); ২ সমাধান, অন্ত (তর্কের অবসান); ৩ মৃত্যু (জীবনাবসান)। ।

অবসিত

অবসিত বিশেষণ, সমাপ্ত, অবসানপ্রাপ্ত; ফুরিয়ে গেছে এমন।

অবসৃত

অবসৃত aba-sr̥ta বিশেষণ, ১ অবসর নিয়েছে এমন, কোনো কাজ থেকে ছুটি বা বিদায় নিয়েছে এমন, অবসরপ্রাপ্ত; ২ দূর হয়েছে বা দূরে গেছে এমন; অপসৃত।...

অবস্তু

অবস্তু abastu বিশেষণ, বস্তুহীন; অসার, অপদার্থ। ☐ বিশেষ্য, ১ অসার বা অপদার্থ জিনিস; ২ প্রকৃত অস্তিত্ব নেই এমন ব্রহ্মাতিরিক্ত অসার জগৎ। ।

অবস্তুনির্বন্ধ

অবস্তুনির্বন্ধ বিশেষ্য, অসার বস্তু বা পদার্থের জন্য আগ্রহ।

অবস্থা

অবস্থা abashā বিশেষ্য, ১ দশা (শৈশবাবস্থা); ২ ভাব (মানসিক অবস্থা); ৩ সাংসারিক বা অন্য হাল (তার অবস্থা ভালো, এ অবস্থায় কী করা উচিত, রোগীর...

অবস্থা বুঝে চলা

অবস্থা বুঝে চলা ক্রিয়া, বিশেষ্য, সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা।

অবস্থা বুঝে ব্যবস্থা

অবস্থা বুঝে ব্যবস্থা ক্রিয়া, বিশেষ্য, সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা।

অবস্থাগতিকে

অবস্থা-গতিকে ক্রিয়া-বিশেষণ, পারিপার্শ্বিক অবস্থার চাপে।

অবস্থান

অবস্থান aba-shāna বিশেষ্য, ১ স্থিতি, বাস; ২ বাসস্থান, location. .

অবস্থান ধর্মঘট

অবস্থান ধর্মঘট বিশেষ্য, কর্মস্থলে কর্মবিরতি পালন, stay-in-strike.

অবস্থান্তর

অবস্থান্তর বিশেষ্য, অবস্থা বা দশার পরিবর্তন।

অবস্থাপন

অবস্থাপন aba-shāpana বিশেষ্য, স্থাপন, সংস্থাপন, স্থাপন করা, রাখা। ।

অবস্থাপন্ন

অবস্থাপন্ন abashāpanna বিশেষণ, সংগতিসম্পন্ন, আর্থিক অবস্থা ভালো এমন। ।

অবস্থাপিত

অবস্থাপিত aba-shāpita বিশেষণ, স্থাপিত, রাখা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে এমন। ।

অবস্থায়ী

অবস্থায়ী aba-shāẏī (-য়িন্) বিশেষণ, ১ অবস্থানকারী; অবস্থান করে অর্থাৎ থাকে এমন; ২ স্থিতিশীল। ।

অবস্থাসংকট

অবস্থাসংকট বিশেষ্য, বিপজ্জনক পরিস্থিতি।

অবস্থিত

অবস্থিত বিশেষণ, ১ আছে বা বাস করছে এণন, স্থিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্থিত); ২ স্থির বা প্রশান্ত (অবস্থিতচিত্ত)।

অবস্থিতি

অবস্থিতি বিশেষ্য, বাস; বিদ্যমানতা।

অবহার

অবহার১ aba-hāra বিশেষ্য, ১ যুদ্ধবিরতি, armistice; ২ অন্যত্র অপসারণ; ৩ সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে আনা; ৪ ধর্মান্তর গ্রহণ। । অবহার২ abahāra বিশেষ্য, নির্দিষ্ট মূল্য থেকে...

অবহি

অবহি-অবহু র রূপভেদ। অবহু অব্যয় (ব্রজবুলি) এখন, এখনও (‘অবহু রাজপথে পুরজন জাগি’: বিদ্যা.)। [ব্রজবুলি অব (=এখন) + হু, হুঁ (=নিশ্চয়ার্থক অব্যয়)।

অবহিত

অবহিত aba-hita বিশেষণ, ১ মনোযোগী, অভিনিবেশ আছে এমন, নিবিষ্ট; ২ সতর্ক, সচেতন; ৩ জ্ঞাত, বিদিত, অবগত (এ বিষয়ে আমি অবহিত আছি)। ।

অবহু

অবহু অব্যয় (ব্রজবুলি) এখন, এখনও (‘অবহু রাজপথে পুরজন জাগি’: বিদ্যা.)। [ব্রজবুলি অব (=এখন) + হু, হুঁ (=নিশ্চয়ার্থক অব্যয়)।

অবহুঁ

অবহুঁ abahu, abahum̐ অব্যয় (ব্রজবুলি) এখন, এখনও (‘অবহু রাজপথে পুরজন জাগি’: বিদ্যা.)। [ব্রজবুলি অব (=এখন) + হু, হুঁ (=নিশ্চয়ার্থক অব্যয়)।

অবহৃত

অবহৃত aba-hr̥ta বিশেষণ, ১ অপহৃত, চুরি গেছে এমন; ২ সরিয়ে নেওয়া হয়েছে এমন, অপসারিত; ৩ উদ্ধৃত; quoted. ।

অবহেলন

অবহেলন বিশেষ্য, ১ উপেক্ষা, অবজ্ঞা, হেলা, তাচ্ছিল্য (উপদেশ অবহেলা করা); ৩ অনায়াস (সে অবহেলায় এই কাজ করতে পারে। ☐ ক্রিয়া-বিশেষণ, অনায়াসে (করবে অবহেলে)। ।

অবহেলা

অবহেলা aba-helana, aba-helā বিশেষ্য, ১ উপেক্ষা, অবজ্ঞা, হেলা, তাচ্ছিল্য (উপদেশ অবহেলা করা); ৩ অনায়াস (সে অবহেলায় এই কাজ করতে পারে। ☐ ক্রিয়া-বিশেষণ, অনায়াসে (করবে...

অবহেলিত

অবহেলিত বিশেষণ, উপেক্ষিত, অবজ্ঞা করা হয়েছে এমন।

অবাক

অবাক১ (বর্জি.) অবাক্ (অবাচ্) বিশেষণ, ১ নির্বাক, বাক্যহীন; ২ বিস্মিত, আশ্চর্যান্বিত (শুনে আমি তো অবাক, অবাক কাণ্ড)। । অবাক২, অবাক্ abāka, abāk বিশেষণ, অবনত, নীচের...

অবাক জলপান

অবাক জলপান বিশেষ্য, ১ ঝাল-মশলা মেশানো খাদ্যবস্তু সহযোগে জলপান, যা খেলে অবাক হতে হয়; ২ (নতুন অর্থ) বিচিত্র জলপান।

অবাক্

অবাক্১ (অবাচ্) বিশেষণ, ১ নির্বাক, বাক্যহীন; ২ বিস্মিত, আশ্চর্যান্বিত (শুনে আমি তো অবাক, অবাক কাণ্ড)। । অবাক্ ২ বিশেষণ, অবনত, নীচের দিকে নামানো। ☐ বিশেষ্য,...

অবাঙালি

অবাঙালি abāṅāli বিশেষ্য, বাঙালি ভিন্ন অন্য ভারতীয় (এখানে বহু অবাঙালি বাস করে)। ☐ বিশেষণ, বাঙালিসুলভ নয় এমন, বাঙালির প্রকৃতিবিরুদ্ধ (তার চালচলনে অবাঙালি ভাব সুস্পষ্ট)।...

অবাঙ্গনসগোচর

অবাঙ্গনসগোচর বিশেষণ, ভাষা ও বোধের অগোচর, বাক্য ও মনের অগোচর, ভাষায় প্রকাশ করা বা চিন্তা করা যায় না এমন। ।

অবাঙ্মনসগোচর

অবাঙ্মনসগোচর abāṅganasa-gocara, abāṅ-manasa-gocara বিশেষণ, ভাষা ও বোধের অগোচর, বাক্য ও মনের অগোচর, ভাষায় প্রকাশ করা বা চিন্তা করা যায় না এমন। ।

অবাঙ্মুখ

অবাঙ্মুখ abāṅmukha বিশেষণ, নীচের দিকে মুখ নামানো আছে এমন, অধোমুখ, অধোবদন (লজ্জায় অবাঙ্মুখ হয়ে রইল)। ।

অবাচী

অবাচী abācī বিশেষ্য, ১ দক্ষিণ দিক; ২ নীচের দিক, অধোদেশ। । অবাচী উষা বিশেষ্য, কুমেরুজ্যোতি, aurora australis.

অবাচ্য

অবাচ্য abācya বিশেষণ, ১ অকথ্য, বলা উচিত নয় এমন; ২ দক্ষিণ দিক সম্পর্কিত। ☐ বিশেষ্য, কুবাক্য, বলা উচিত নয় এমন বাক্য; অশ্লীল বাক্য বা...

অবাছাই

অবাছাই abāchāi বিশেষণ, ১ বেছে আবর্জনা ফেলে দেওয়া হয়নি এমন; ২ বেছে নেওয়া হয়নি এমন, অনির্বাচিত; ৩ প্রতিযোগিতামূলক খেলায় (টেনিসে) সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত...

অবাঞ্ছিত

অবাঞ্ছিত abāñchita বিশেষণ, চাওয়া হয়নি এমন; অকাম্য, অনভিপ্রেত (অবাঞ্ছিত অতিথি)। ।

অবাত

অবাত abāta বিশেষণ, বায়ুশূন্য, বাতাস নেই এমন। ।

অবাধ

অবাধ abādha বিশেষণ, বাধাহীন, অবারিত; অনর্গল (অবাধ মেলামেশা, প্রবেশ অবাধ)। .

অবাধ বাণিজ্য

অবাধ বাণিজ্য বিশেষ্য, সংরক্ষণহীন বা বিধিনিষেধহীন বাণিজ্য, free trade.

অবাধে

অবাধে abādhe ক্রিয়া-বিশেষণ, নির্বিঘ্নে, বিনা বাধায় (অবাধে কাজ করে যাচ্ছে) ।

অবাধ্য

অবাধ্য abādhya বিশেষণ, বাধ্য বা বশীভূত নয় এমন, কথা শোনে না এমন; বাধা দেওয়া যায় না এমন। ।

অবাধ্যতা

অবাধ্যতা বিশেষ্য, অমান্যতা, কথা লঙ্ঘন; অবশীভূততা।

অবান্তর

অবান্তর abāntara বিশেষণ, ১ অপ্রাসঙ্গিক, মূল প্রসঙ্গের বাইরে (অবান্তর প্রশ্ন), irrelevant; ২ গৌণ, অপ্রধান; ৩ অন্তঃপাতী, প্রধানের অন্তর্গত। ।

অবান্ধব

অবান্ধব abāndhaba বিশেষণ, বন্ধুহীন, নির্বান্ধব, মিত্র বা বন্ধু নেই এমন। ।

অবাম

অবাম abāma বিশেষণ, ১ বাম দিকে অবস্থিত নয় এমন; ২ বামপন্হী নয় এমন, non-left. ।

অবামপন্থী

অবামপন্থী বিশেষণ, বামপন্থী নয় এমন, non-leftist.

অবারিত

অবারিত abārita বিশেষণ, বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন; আটকানো হয়নি বা যায়নি এমন, মুক্ত, অবাধ (অবারিত দ্বার, অবারিত জলস্রোত)। ।

অবাসযোগ্য

অবাসযোগ্য abāsa-yogya বিশেষণ, থাকবার উপযুক্ত নয় এমন, বাস করবার মতো নয় এমন, uninhabitablw. ।

অবাস্তব

অবাস্তব abāstaba বিশেষণ, বাস্তব নয় এমন; সত্য নয় এমন, অমূলক (অবাস্তব আশা, অবাস্তব কল্পনা); অলীক; অস্তিত্বহীন। ।

অবাস্তবতা

অবাস্তবতা বিশেষ্য, অমূলক বা অবাস্তব ভাব, কল্পনা ইত্যাদি; অমূলকতা।

অবি

অবি abi বিশেষ্য, ১ মেষ, ভেড়া; ২ ভেড়ার লোম; ৩ ইঁদুর। ।

অবিকল

অবিকল abikala বিশেষণ, ১ বিকল বা অঙ্গহীন নয় এমন; ২ অবিকৃত, পূর্ণাঙ্গ; ৩ যথাযথ। ☐ ক্রিয়া-বিশেষণ, যথাযথভাবে, হুবহু (অবিকল বর্ণনা করা)। ।

অবিকল্প

অবিকল্প abikalpa বিশেষণ, ১ যার কোনো বিকল্প নেই এমন; ২ এক এবং অভিন্ন। ।

অবিকার

অবিকার abikāra বিশেষণ, ১ বিকারহীন, পরিবর্তনহীন; ২ হিংসা রাগ ইত্যাদি নেই এমন। ☐ বিশেষ্য, বিকারহীনতা। ।

অবিকারী

অবিকারী (-রিন্) বিশেষণ, বিকারহীন, পরিবর্তনহীন; রাগদ্বেষহীন।

অবিকৃত

অবিকৃত abikr̥ta বিশেষণ, বিকৃত নয় এমন; আগে যেমন ছিল সেই অবস্থায় আছে এমন; অমিশ্র, বিশুদ্ধ; পচেনি এমন; যথাযথ। । বিশেষ্য, অবিকৃতি।

অবিক্রীত

অবিক্রীত abikrīta বিশেষণ, বেচা হয়নি এমন। ।

অবিক্রেয়

অবিক্রেয় abikreẏa বিশেষণ, বেচার যোগ্য নয় এমন; বেচা যায় না এমন। ।

অবিঘ্ন

অবিঘ্ন abighna বিশেষণ, বিঘ্নহীন, বাধাহীন। ☐ বিশেষ্য, বিঘ্ন বা বাধার অভাব। ।