বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অব১ aba (প্রাচীন মধ্য বাংলা) অব্যয় ক্রিয়া-বিশেষণ, এখন, এবার (‘সখি অব কি করব উপদেশ’: গো. দা.)। ।
অব২ aba অব্যয় নিশ্চয়তা, নিকৃষ্টতা, বিস্তার, নিম্নগতি প্রভৃতি...
অবচ্ছিন্ন abacchinna বিশেষণ, ১ বিশিষ্ট, যুক্ত (মেঘাবচ্ছিন্ন, দুঃখাবচ্ছিন্ন); ২ বিভক্ত, বিচ্ছিন্ন (নিরবচ্ছিন্ন); খণ্ডিত; ৩ সীমাবদ্ধ, limited (দেহাবচ্ছিন্ন প্রাণ)। ।