অন্তর্দশন

অন্তর্দশন antardaśana বিশেষ্য, নিজের মনকে দেখা বা পরীক্ষা করা, নিজের মনকে সূক্ষ্মভাবে বোঝা, introspection. ।

অন্তর্দশা

অন্তর্দশা antardaśā বিশেষ্য, (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। ।

অন্তর্দাহ

অন্তর্দাহ antardāha বিশেষ্য, নিদারুণ মনঃকষ্ট; মনের জ্বালা। ।

অন্তর্দীপন

অন্তর্দীপন antardīpana বিশেষ্য, মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো; মানসিক গুণাবলির উৎকর্ষসাধন। ।

অন্তর্দৃষ্টি

অন্তর্দৃষ্টি antardr̥ṣṭi বিশেষ্য, ১ ভিতরের দিকে বা মনের ভিতরের দিকে দৃষ্টি; ২ সূক্ষ্মভাবে দেখবার শক্তি; ৩ নিজের মনকে সূক্ষ্মভাবে দেখা বা পরীক্ষা, অন্তর্দশন। ।

অন্তর্দেশ

অন্তর্দেশ antardeśa বিশেষ্য, ১ ভিতরের অংশ; মধ্যবর্তী স্থান; ২ দেশের মধ্যভাগ; ৩ হৃদয়। ।

অন্তর্দেশীয়

অন্তর্দেশীয় বিশেষণ, দেশের ভিতরে ঘটে বা রয়েছে এমন, inland.

অন্তর্ধান

অন্তর্ধান antardhāna বিশেষ্য, তিরোধান; অদৃশ্য হওয়া। । বিশেষণ, অন্তর্হিত।

অন্তর্নিবিষ্ট

অন্তর্নিবিষ্ট antarnibiṣṭa বিশেষণ, ১ হৃদয়ে বা ভিতরে স্থাপিত, অন্তর্নিহিত; ২ বদ্ধমূল; ৩ সহজাত (অন্তর্নিবিষ্ট শক্তি)। ।

অন্তর্নিহিত

অন্তর্নিহিত antarnihita বিশেষণ, ভিতরে স্থাপিত (অন্তর্নিহিত শক্তি)। ।

অন্তর্বতী

অন্তর্বতী antarbatī (-র্তিন্) বিশেষণ, ১ অন্তর্গত, ভিতরের; ২ মধ্যবর্তী, মধ্যকালীন, interim (সরকারি পরিভাষা)। ।

অন্তর্বত্নী

অন্তর্বত্নী antarbatnī বিশেষণ, গর্ভবতী। ।

অন্তর্বাণিজ্য

অন্তর্বাণিজ্য antarbāṇijya বিশেষ্য, দেশের বা সীমার মধ্যে অর্থাৎ ভিতরে বাণিজ্য, inland trade (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। । (তু. বিপ. বহির্বাণিজ্য)।

অন্তর্বাষ্প

অন্তর্বাষ্প antarbāṣpa বিশেষ্য, চেপে রাখা চোখের জল, অবরুদ্ধ অশ্রু। ।

অন্তর্বাস

অন্তর্বাস antarbāsa বিশেষ্য, ভিতরে পরবার বস্ত্রাদি, গেঞ্জি, ফতুয়া শেমিজ বক্ষবাস, কৌপীন ইত্যাদি। (তু. বিপ. বহির্বাস)। ।

অন্তর্বাহী

অন্তর্বাহী antarbāhī (-হিন্) বিশেষণ, ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অন্তর্বিগ্রহ

অন্তর্বিগ্রহ antarbigraha বিশেষ্য, আত্মকলহ; গৃহবিবাদ; কোনো দেশের অধিবাসীদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব, civil war. ।

অন্তর্বিপ্লব

অন্তর্বিপ্লব antarbiplaba বিশেষ্য, গৃহবিবাদ; গৃহযুদ্ধ, civil war. ।

অন্তর্বিবাহ

অন্তর্বিবাহ antarbibāha বিশেষ্য, একই গোত্রের বা কুলের মধ্যে বিবাহ। ।

অন্তর্বিরোধ

অন্তর্বিরোধ antarbirodha বিশেষ্য, নিজেদের মধ্যে অর্থাৎ একই দেশের বা দলের লোকদের মধ্যে বিবাদ। ।

অন্তর্বেদনা

অন্তর্বেদনা antarbedanā বিশেষ্য, মনঃকষ্ট, অন্তরের দুঃখ। ।

অন্তর্বেদি

অন্তর্বেদি বিশেষ্য, ১ দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; ২ প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। ।

অন্তর্বেদী

অন্তর্বেদী antarbedi, antarbedī বিশেষ্য, ১ দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; ২ প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। ।

অন্তর্ভুক্ত

অন্তর্ভুক্ত antarbhukta বিশেষণ, অন্তর্গত; ভিতরে বা অভ্যন্তরে রয়েছে এমন, মধ্যস্থিত। ।

অন্তর্ভূত

অন্তর্ভূত antarbhūta বিশেষণ, অন্তর্গত; মধ্যস্থিত। । অন্তর্ভূত কোণ (জ্যামি.) দুই বাহুর মধ্যবর্তী কোণ, included angle (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অন্তর্ভেদী

অন্তর্ভেদী antarbhedī (-দিন্) বিশেষণ, অন্তর ভেদ করে এমন; মনের গুপ্ত ভাব জানতে পারে এমন (অন্তর্ভেদী দৃষ্টি)। ।

অন্তর্মাধুর্য

অন্তর্মাধুর্য antarmādhurya বিশেষ্য, অন্তরের বা মনের মাধুর্য; আভ্যন্তরিক সৌন্দর্য। ।

অন্তর্মুখ

অন্তর্মুখ antarmukha বিশেষণ, ১ ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; ২ আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; ৩ বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; ৪...

অন্তর্মুখিতা

অন্তর্মুখিতা antarmukhitā বিশেষ্য, ১ ভিতরের দিকে যাবার প্রবণতা বা অভ্যাস; ২ অর্ন্তদৃষ্টি; ৩ আপনমনে থাকার প্রবণতা। ।

অন্তর্যামী

অন্তর্যামী antaryāmī (-মিন্) বিশেষণ, অন্তরের কথা জানেন এমন। ☐ বিশেষ্য, যিনি অন্তরে অর্থাৎ মনে অবস্থান করেন এবং. মনের সমস্ত কথা জানেন; ঈশ্বর। ।

অন্তর্লীন

অন্তর্লীন antarlīna বিশেষণ, অন্তরে বা ভিতরে গুপ্ত; গুঢ়। ।

অন্তর্হিত

অন্তর্হিত antarhita বিশেষণ, তিরোধান করেছে এমন; অদৃশ্য হয়ে গেছে বা দৃষ্টির অগোচরে চলে গেছে এমন। । বিশেষ্য, অন্তর্ধান।

অন্তঃশত্রু

অন্তঃশত্রু বিশেষ্য, ১ দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; ২ দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী।

অন্তঃশীল

অন্তঃশীল বিশেষণ, অন্তরে নিহিত বা অবস্থিত; অপ্রকাশিত, গুপ্ত (‘অন্তঃশীল যে রহস্য’: রবীন্দ্রনাথ ঠাকুর)। স্ত্রী. অন্তঃশীলা।

অন্তঃশুল্ক

অন্তঃশুল্ক বিশেষ্য, দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise.

অন্তঃসংজ্ঞ

অন্তঃসংজ্ঞ বিশেষণ, (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন।

অন্তঃসংজ্ঞা

অন্তঃসংজ্ঞা বিশেষণ, (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন।

অন্তঃসত্ত্বা

অন্তঃসত্ত্বা বিশেষণ, গর্ভিণী, গর্ভবতী।

অন্তঃসলিল

অন্তঃসলিল বিশেষণ, ভিতরে জলযুক্ত। স্ত্রী. অন্তঃসলিলা।

অন্তঃসলিলা

অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়।

অন্তঃসার

অন্তঃসার বিশেষ্য, ভিতরের সার পদার্থ।

অন্তঃসারশূন্য

অন্তঃসারশূন্য বিশেষণ, ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা।