অনুপ্রেরণা

অনুপ্রেরণা anu-preraṇā বিশেষ্য, অনুপ্রাণনা, শক্তির সঞ্চার; উৎসাহ; উদ্দীপনাসঞ্চার (পিতার কাছ থেকেই তিনি সংগীতে অনুপ্রেরণা লাভ করেন)। ।

অনুপ্রেরিত

অনুপ্রেরিত বিশেষণ, উৎসাহ বা উদ্দীপনা পেয়েছে এমন (রবীন্দ্রনাথ ঠাকুরনাথের কাব্যের দ্বারা অনুপ্রেরিত)।

অনুবদ্ধ

অনুবদ্ধ anu-baddha বিশেষণ, সমৃদ্ধ, সংশ্লিষ্ট, সম্পর্কযুক্ত; পরস্পরসংশ্লিষ্ট। ।

অনুবন্ধ

অনুবন্ধ anubandha বিশেষ্য, ১ অবতারণা; আরম্ভ (‘মনমথ পাঠ মহল অনুবন্ধ’: বিদ্যা.) ২ সংকল্প; ৩ অভিলাষ (‘মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে’: গো. দা.) ৪ সম্বন্ধ;...

অনুবন্ধী

অনুবন্ধী (-ন্ধিন্) বিম. ১ সম্বন্ধীয়, সম্পর্কিত; ২ অন্বিত; ৩ অবিচ্ছিন্ন; ৪ (জ্যামি.) অনুবর্তী conjugate (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৫ অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (সরকারি পরিভাষা); ৬...

অনুবর্তন

অনুবর্তন anu-bartana বিশেষ্য, ১ অনুগমন, অনুসরণ; ২ স্থানান্তরে গমন; ৩ আনুগত্য; ৪ পরিচর্যা। ।

অনুবর্তিতা

অনুবর্তিতা বিশেষ্য, ১ অনুগামিতা; ২ আনুগত্য (নিয়মানুবর্তিতা)।

অনুবর্তী

অনুবর্তী (-র্তিন্) বিশেষণ, ১ অনুগামী, সহগামী; ২ অনুযায়ী; ৩ বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনুবর্তিনী।

অনুবল

অনুবল anu-bala বিশেষ্য, ১ সহায় (‘কেবা মোর হবে অনুবল’: ক. ক.); ২ ক্ষমতা, প্রভাব (‘ব্যাসের তপের অনুবলে’: ভা. চ.); ৩ প্রসাদ, অনুগ্রহ (‘ধর্ম অনুবলে...

অনুবাত

অনুবাত anu-bāta বিশেষণ, বায়ূর অনুকূল অর্থাৎ যে দিক থেকে বায়ূ প্রবাহিত হচ্ছে তার বিপরীতমুখী, leeward (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। তু. বিপ. প্রতিবাত। ।

অনুবাদ

অনুবাদ anu-bāda বিশেষ্য, ১ ভাষান্তর, তরজমা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর; ২ পুনঃ পুনঃ কথন (গুণানুবাদ); ৩ অনুকরণ। ।

অনুবাদক

অনুবাদক বিশেষ্য, বিশেষণ, ভাষান্তরকারী।

অনুবাদিত

অনুবাদিত (বাংলা বর্ত. অপ্র.) বিশেষণ, অন্যের দ্বারা অনুবাদ করিয়ে নেওয়া হয়েছে এমন।

অনুবাদী

অনুবাদী (-দিন্) বিশেষণ, ১ অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; ২ রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; ৩ অনুরূপ। ☐ বিশেষ্য, (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর।

অনুবাসন

অনুবাসন anu-bāsana বিশেষ্য, সুগন্ধীকরণ, ধূপন, ধূপাদির দ্বারা সূরভিতকরণ। ।

অনুবাসিত

অনুবাসিত বিশেষণ, সুগন্ধীকৃত, ধূপিত, সুরভিত।

অনুবিদ্ধ

অনুবিদ্ধ anu-biddha বিশেষণ, ১ যুক্ত; ২ গ্রথিত, খচিত (কণ্ঠহারে অনুবিদ্ধ রত্ন)। ।

অনুবিধান

অনুবিধান anu-bidhāna বিশেষ্য, ১ সদৃশ করা, একরকম করা; ২ নির্দেশ অনুসারে কাজ। ।

অনুবিধি

অনুবিধি anu-bidhi বিশেষ্য, নিয়মাবলি বা আইনের অন্তর্ভুক্ত বিশেষ ব্যবস্থা, proviso (সরকারি পরিভাষা)। ।

অনুবৃত্তি

অনুবৃত্তি anu-br̥tti বিশেষ্য, ১ অনুসরণ, অনুবর্তন; আনুগত্য (অন্ধ অনুবৃত্তি); ২ পূর্বপ্রসঙ্গের জের (পূর্বানুবৃত্তি)। ।

অনুবেদন

অনুবেদন anu-bedana বিশেষ্য, ১ জ্ঞানদান, জ্ঞাপন; ২ সহানুভূতি, অনুগ্রহ (‘তুমি অনুবেদন করিলে পাই হরি’: শি.)। ।

অনুবোধ

অনুবোধ anu-bodha বিশেষ্য, ১ বোধ বা অনুভবের পুনরায় আবিভাব; ২ পুনরুদ্দীপন; ৩ কোনো কিছু থেকে উপজাত বোধ বা ধারণা, feeling (সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অনুবোল

অনুবোল anu-bola বিশেষ্য, হিতবাক্য; মঙ্গলকামনামূলক বাক্য। ।

অনুব্রজ

অনুব্রজ বিশেষ্য, ১ অনুগমন, অনুসরণ; ২ প্রত্যুদ্গমন অর্থাৎ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। ।

অনুব্রজন

অনুব্রজন anu-braja, anu-brajana বিশেষ্য, ১ অনুগমন, অনুসরণ; ২ প্রত্যুদ্গমন অর্থাৎ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। ।

অনুব্রজা

অনুব্রজা ক্রিয়া, অনুগমন বা প্রত্যুদ্গমন করা।

অনুব্রজী

অনুব্রজী বিশেষ্য, বিশেষণ, অনুগামী, অনুগমনকারী।

অনুব্রত

অনুব্রত anu-brata ক্রিয়া-বিশেষণ, সর্বদা, অবিরত। ☐ বিশেষণ, সহায়; অনুকূল কাজ করে এমন। ।

অনুভব

অনুভব anu-bhaba বিশেষ্য, উপলব্ধি; জ্ঞান; বোধ; feeling (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনুভবনীয়

অনুভবনীয় বিশেষণ, বোধের বা অনুভবের যোগ্য, বোধ্য।

অনুভাব

অনুভাব anu-bhāba বিশেষ্য, ১ প্রভাব; মহিমা; মাহাত্ম্য; ২ মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; ৩ সুখ বা আনন্দের অনুভূতি (‘কামুক পরশে যতেক অনুভব’: গো. দা.) ৪ (অল.)...

অনুভাবিত

অনুভাবিত anu-bhābita বিশেষণ, অনুভব করানো হয়েছে এমন। ।

অনুভাবী

অনুভাবী anu-bhābī (-বিন্) বিশেষ্য, বিশেষণ, ১ অনুভবকারী; ২ পরে ঘটে এমন। ।

অনুভূ

অনুভূ anubhū বিশেষ্য, (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. ।

অনুভূত

অনুভূত বিশেষণ, উপলব্ধি বা অনুভব করা হয়েছে এমন।

অনুভূতি

অনুভূতি anu-bhūti বিশেষ্য, উপলব্ধি; অনুভব; ইন্দ্রিয়ের বোধ, feeling (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনুভূতিপ্রবণ

অনুভূতিপ্রবণ বিশেষণ, ভাবাবেগপূর্ণ।

অনুভূতিহীন

অনুভূতিহীন বিশেষণ, অনুভূতি নেই এমন।

অনুভূমিক

অনুভূমিক anu-bhūmika বিশেষণ, দিগন্তের সঙ্গে সমান্তরাল; ভূমির সঙ্গে সমান্তরাল; ক্ষিতিজতলের সঙ্গে সমান্তরাল, horizontal (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনুমত

অনুমত anu-mata বিশেষণ, স্বীকৃত; সম্মত; অনুমোদিত। ☐ বিশেষ্য, আজ্ঞা; নির্দেশ বা আদেশ; অনুমোদন। ।

অনুমতি

অনুমতি বিশেষ্য, অনুমোদন; সম্মতি; স্বীকৃতি; আজ্ঞা। ।

অনুমত্যনুসারে

অনুমত্যনুসারে ক্রিয়া-বিশেষণ, আজ্ঞা অনুসারে; আদেশ অনুসারে (by order এর অনুবাদ)।

অনুমরণ

অনুমরণ anu-maraṇa বিশেষ্য, সহমরণ; স্বামীর সঙ্গে চিতায় আরোহণ করে মৃত্যুবরণ কিংবা স্বামীর মৃত্যুর পরই স্বেচ্ছায় মৃত্যুবরণ। ।

অনুমান

অনুমান বিশেষ্য, ১ ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); ২ যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; ৩ অর্থালংকারবিশেষ।...

অনুমাপক

অনুমাপক anu-māpaka বিশেষণ, ১ অনুমান করায় এমন; ২ সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে এমন; ৩ অনুমানজনক; ৪ নির্ণায়ক; ৫ অনুমানের কারণস্বরূপ। ।

অনুমিত

অনুমিত বিশেষণ, অনুমান করা হয়েছে এমন। অনু-মেয় বিশেষণ, অনুমানযোগ্য; অনুমান বা আন্দাজ করা যায় এমন (যন্ত্রের শক্তি সহজেই অনুমেয়)।

অনুমিতি

অনুমিতি anu-māna, anu-miti বিশেষ্য, ১ ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); ২ যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference;...

অনুমৃত

অনুমৃত anu-mr̥ta বিশেষণ, সহমৃত; একই সঙ্গে বা পরে মৃত। ।

অনুমৃতা

অনুমৃতা বিশেষণ, (স্ত্রী.) স্বামীর সঙ্গে সহমরণে গেছে এমন।

অনুমেয়

অনুমেয় anumeẏa দ্র অনুমান।

অনুমোদন

অনুমোদন anu-modana বিশেষ্য, ১ সম্মতি; অনুকূল অভিমত; সমর্থন; ২ মঞ্জুরি sanction (কর্তৃপক্ষের অনুমোদন, সরকারি অনুমোদন)। ।

অনুমোদিত

অনুমোদিত বিশেষণ, ১ সম্মতিপ্রাপ্ত; অনুমতিপ্রাপ্ত (সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক); ২ সমর্থিত (শাস্ত্রানুমোদিত); ৩ সরকারিভাবে স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত, authorized; ৪ মঞ্জুরিপ্রাপ্ত, sanctioned (সরকারি পরিভাষা)।

অনুযাত

অনুযাত anu-yāta বিশেষণ, ১ পশ্চাদ্গামী; পশ্চাদ্গত; ২ অনুগত; ৩ অনুকৃত। ।

অনুযাত্র

অনুযাত্র বিশেষণ, বিশেষ্য, ১ অনুচর; অনুগামী (‘এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে’: সুধীন্দ্রনাথ দত্ত); ২ পশ্চাদ্গামী; ৩ অধীন; ৪ সমভিব্যাহারী। ।

অনুযাত্রা

অনুযাত্রা বিশেষ্য, ১ অনুগমন; ২ সহগামিনী।

অনুযাত্রিক

অনুযাত্রিক anu-yātra, anu-yātrika বিশেষণ, বিশেষ্য, ১ অনুচর; অনুগামী (‘এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে’: সুধীন্দ্রনাথ দত্ত); ২ পশ্চাদ্গামী; ৩ অধীন; ৪ সমভিব্যাহারী। ।

অনুযায়ী

অনুযায়ী anu-yāẏī (-য়িন্) বিশেষণ, ১ অনুগামী, অনুবর্তী; ২ সদৃশ; অনুরূপ। ☐ ক্রিয়া-বিশেষণ, অনুসারে।

অনুযুক্ত

অনুযুক্ত, অনুযোক্তা anuyukta, anuyoktā দ্র অনুযোগ।