বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অনুপাত anu-pāta বিশেষ্য, ১ (গণিত) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ২ এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion...