অনুচ্চ

অনুচ্চ anucca বিশেষণ, উঁচু নয় এমন, নিচু; মৃদু (অনুচ্চ কণ্ঠ, অনুচ্চ স্বর)। ।

অনুচ্চার

অনুচ্চার anuccāra বিশেষণ, উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) ।

অনুচ্চারণীয়

অনুচ্চারণীয় বিশেষণ, উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য।

অনুচ্চারিত

অনুচ্চারিত বিশেষণ, উচ্চারণ করা হয়নি এমন; অকথিত।

অনুচ্চার্য

অনুচ্চার্য বিশেষণ, উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য।

অনুচ্ছেদ

অনুচ্ছেদ anuccheda বিশেষ্য, ১ প্রবন্ধ বা অন্যান্য গদ্য রচনার বিভাগবিশেষ, প্যারাগ্রাফ; ২ ধারা, article (সরকারি পরিভাষা)। ।

অনুজ

অনুজ anuja বিশেষণ, পরে জন্ম হয়েছে এমন, কনিষ্ঠ। ☐ বিশেষ্য, কনিষ্ঠ ভ্রাতা। ।

অনুজন্মা

অনুজন্মা (-ন্মন্) বিশেষণ, পরে জন্ম হয়েছে এমন, অনুজ; কনিষ্ঠ।

অনুজা

অনুজা বিশেষণ, (স্ত্রী.) কনিষ্ঠা। ☐ বিশেষ্য, কনিষ্ঠা ভাগিনী।

অনুজাত

অনুজাত বিশেষণ, পরে জন্ম হয়েছে এমন, অনুজ; কনিষ্ঠ।

অনুজীবী

অনুজীবী anu-jībī (-বিন্) বিশেষ্য, বিশেষণ, ১ ভৃত্য; ২ আশ্রিত; ৩ পোষ্য (ব্যক্তি); ৪ অনুবর্তী বা অধীন (ব্যক্তি)। ।

অনুজীব্য

অনুজীব্য anu-jībya বিশেষণ, ১ আশ্রয় করার যোগ্য; ২ সেব্য। ।

অনুজ্জ্বল

অনুজ্জ্বল anujjbala বিশেষণ, ১ উজ্জ্বল বা দীপ্তিযুক্ত নয় এমন (অনুজ্জ্বল আলোক, অনুজ্জ্বল সকাল); ২ প্রখরতাহীন (অনুজ্জ্বল মেধা)। ।

অনুজ্ঞা

অনুজ্ঞা anujñā বিশেষ্য, ১ আদেশ; ২ অনুমতি; ৩ সম্মতি। ।

অনুজ্ঞাত

অনুজ্ঞাত বিশেষণ, আদেশপ্রাপ্ত; সম্মতিপ্রাপ্ত।

অনুতপ্ত

অনুতপ্ত anu-tapta বিশেষণ, কৃতকর্মের জন্য দুঃখিত; অনুশোচনাকারী। ।

অনুতাপ

অনুতাপ anu-tāpa বিশেষ্য, কৃতকর্মের জন্য দুঃখ বা অনুশোচনা, আপশোস। ।

অনুতাপী

অনুতাপী (-পিন্) বিশেষণ, অনুশোচনাকারী, কৃতকর্মের জন্য দুঃখিত এমন।

অনুৎকর্ষ

অনুৎকর্ষ anut-karṣa বিশেষ্য, মন্দতা, নিকৃষ্টতা, অপকর্ষ। । বিশেষণ, অনুৎ-কৃষ্ট।

অনুত্তম

অনুত্তম anuttama বিশেষণ, ১ যার থেকে উত্তম বা উৎকৃষ্ট হয় না, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো; ২ উত্তম নয় এমন, নিকৃষ্ট, অধম। ।

অনুত্তর

অনুত্তর anuttara বিশেষণ, ১ যার চেয়ে উত্তর অর্থাৎ উত্তম আর কিছু নেই এমন, শ্রেষ্ঠ; ২ নিরুত্তর, নীরব; ৩ উত্তর দিক নয় এমন, উত্তর বাদে...

অনুত্তীর্ণ

অনুত্তীর্ণ anuttīrṇa বিশেষণ, উত্তীর্ণ হয়নি এমন; অকৃতকার্য, ব্যর্থ। ।

অনুৎসাহ

অনুৎসাহ anut-sāha বিশেষ্য, উৎসাহের অভাব। ।

অনুৎসাহী

অনুৎসাহী বিশেষণ, উৎসাহ নেই এমন।

অনুদাত্ত

অনুদাত্ত anudātta বিশেষণ, উদাত্ত বা উচ্চস্বরবিশিষ্ট নয় এমন। ☐ বিশেষ্য, নিম্নস্বর। ।

অনুদান

অনুদান anu-dāna বিশেষ্য, (সরকারি) অর্থসাহায্য, subsidy, grant (সরকারি পরিভাষা)। ।

অনুদার

অনুদার anudāra বিশেষণ, উদার নয় এমন, সংকীর্ণমনা, হীনচেতা, নীচাশয়; কৃপণ। ।

অনুদিত

অনুদিত২ anudita বিশেষণ, অকথিত, অনুক্ত, বলা হয়নি এমন। ।

অনুদিন

অনুদিন anu-dina অব্য ক্রিয়া-বিশেষণ, প্রতিদিন, দিনের পর দিন (‘অনুদিন করিও যতন’: ক. ক.]। ।

অনুদেশ

অনুদেশ anudeśa বিশেষ্য, ১ উপদেশ; নির্দেশ, direction; ২ (অপ্র.) অনুমতি, আদেশ। ।

অনুদৈর্ঘ্য

অনুদৈর্ঘ্য anu-dairghya বিশেষণ, দৈর্ঘ্য বরাবর, longitudinal (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনুদ্ঘাত

অনুদ্ঘাত anudghāta বিশেষ্য, বন্ধুর বা উচুনিচু নয় এমন, স্থান। ।

অনুদ্ঘাতী

অনুদ্ঘাতী (-তিন্) বিশেষণ, উঁচুনিচু বা বন্ধুর নয় এমন, সমতল।

অনুদ্দিষ্ট

অনুদ্দিষ্ট anuddiṣṭa বিশেষণ, ১ উদ্দেশ বা খোঁজ নেই এমন; নিরুদ্দিষ্ট, নিখোঁজ; ২ বক্তব্যের বিষয় নয় এমন। ।

অনুদ্দেশ

অনুদ্দেশ anuddeśa বিশেষ্য, খোঁজ না পাওয়া। ☐ বিশেষণ, নিখোঁজ। ।

অনুদ্ধত

অনুদ্ধত anuddhata বিশেষণ, উদ্ধত বা দুর্বিনীত নয় এমন। ।

অনুদ্বায়ী

অনুদ্বায়ী anudbāẏī (-য়িন্) বিশেষণ, (রসা.) উবে যায় না এমন, non-volatile (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। । বিশেষ্য, অনুদ্বায়িতা।

অনুদ্বিগ্ন

অনুদ্বিগ্ন anudbigna বিশেষণ, উদ্বিগ্ন বা উৎকণ্ঠিত এমন; ভাবনাচিন্তা নেই এমন। ।

অনুদ্বেগ

অনুদ্বেগ বিশেষ্য, উদ্বেগহীনতা, উৎকণ্ঠার অভাব।