বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অনিমিষ বিশেষণ, ১ অপলক, পলকহীন; ২ নিস্পন্দ; ৩ স্থির (অনিমেষ নয়ন)। ।
অনিমেষ animiṣa, animeṣa বিশেষণ, ১ অপলক, পলকহীন; ২ নিস্পন্দ; ৩ স্থির (অনিমেষ নয়ন)।...
অনির্দেশ্য anirdeśya বিশেষণ, অনির্ণেয়, স্পষ্ট বা নির্দিষ্টভাবে কিছু বলা যায় না এমন (‘স্বর্গ ও মর্ত্যের মাঝখানে একটা অনির্দেশ্য..... স্থান আছে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।
অনির্বাচ্য anirbacanīẏa, anirbācya বিশেষণ, ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। ।