অনালোচনীয়

অনালোচনীয় বিশেষণ, আলোচনার অযোগ্য বা বহির্ভূত। ।

অনালোচিত

অনালোচিত anālocita বিশেষণ, যা নিয়ে আলোচনা হয়নি (অনালোচিত বিষয়)। ।

অনালোচ্য

অনালোচ্য anālocanīẏa, anālocya বিশেষণ, আলোচনার অযোগ্য বা বহির্ভূত। ।

অনাশ্রয়

অনাশ্রয় anāśraẏa বিশেষণ, আশ্রয় নেই যার, নিরাশ্রয়। ☐ বিশেষ্য, আশ্রয়ের অভাব। । বিশেষণ, অনাশ্রিত।

অনাসক্ত

অনাসক্ত anāsakta বিশেষণ, ১ আসক্তি বা মোহ বা অনুরাগ নেই এমন; ২ নির্লিপ্ত। ।

অনাসক্তি

অনাসক্তি বিশেষ্য, আসক্তির অভাব, নির্লিপ্ততা।

অনাসৃষ্টি

অনাসৃষ্টি anāsr̥ṣṭi বিশেষণ, ১ সৃষ্টিছাড়া; ২ কুৎসিত; ৩ অদ্ভুত। ☐ বিশেষ্য, অনাসৃষ্টি ব্যাপার বা অবস্থা (‘একী আনাসৃষ্টি’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

অনাস্থা

অনাস্থা anāshā বিশেষ্য, ১ অবিশ্বাস; ২ উপেক্ষা; ৩ ভরসাহীনতা। ।

অনাস্থাপ্রস্তাব

অনাস্থা প্রস্তাব বিশেষ্য, (রাজ.) কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে কিংবা মন্ত্রিমণ্ডলের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে সংসদে বা পরিষদে আনীত অনাস্থাসূচক প্রস্তাব, vote of no-confidence.

অনাস্বাদিত

অনাস্বাদিত anāsbādita বিশেষণ, স্বাদ গ্রহণ হয়নি এমন। ।

অনাহত

অনাহত anāhata বিশেষণ, ১ আঘাত পায়নি এমন, অক্ষত; ২ বাজানো হয়নি এমন (‘অনাহত মোর বীণা’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ বিশেষ্য, তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র;...

অনাহার

অনাহার anāhāra বিশেষ্য, না খেয়ে থাকা, উপবাস। ।

অনাহারী

অনাহারী (-রিন্) বিশেষণ, ১ উপবাসী; ২ (ব্যঙ্গে) বেতন পায় না এমন।

অনাহুত

অনাহুত anāhuta বিশেষণ, যাকে ডাকা হয়নি বা আহ্বান করা হয়নি, অনিয়ন্ত্রিত (‘তুমি এলে অনাহুত প্রেতস্তব্ধ গৃহে’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অনিকেত

অনিকেত বিশেষণ, ১ গৃহহীন, নিকেত বা নিকেতন অর্থাৎ গৃহ নেই এমন; ২ নিরাশ্রয় (‘নিরন্তর কাকে যেন যাচে অনিকেত চক্ষুদ্বয়’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অনিকেতন

অনিকেতন aniketa, aniketana বিশেষণ, ১ গৃহহীন, নিকেত বা নিকেতন অর্থাৎ গৃহ নেই এমন; ২ নিরাশ্রয় (‘নিরন্তর কাকে যেন যাচে অনিকেত চক্ষুদ্বয়’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অনিচ্ছা

অনিচ্ছা anicchā বিশেষ্য, ১ ইচ্ছার অভাব; ২ অরুচি; ৩ অসম্মতিচ ৪ ঔদাসীন্য> ।

অনিচ্ছাকৃত

অনিচ্ছাকৃত বিশেষণ, বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)।

অনিচ্ছু

অনিচ্ছু বিশেষণ, অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন।

অনিচ্ছুক

অনিচ্ছুক বিশেষণ, অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন।

অনিত্য

অনিত্য anitya বিশেষণ, ১ অস্থায়ী, স্থায়ী নয় এমন; ২ নশ্বর। ।

অনিত্যতা

অনিত্যতা বিশেষ্য, স্থায়িত্বের অভাব।

অনিদ্র

অনিদ্র বিশেষণ, ১ সজাগ, নিদ্রাহীন; ২ উৎকণ্ঠিত, উদ্বিগ্ন।

অনিদ্রা

অনিদ্রা anidrā বিশেষ্য, ১ নিদ্রা বা ঘুমের অভাব, নিদ্রাহীনতা; ২ নিদ্রাহীনতা রোগ, insomnia. [সংস্কৃত ন + নিদ্রা।

অনিন্দনীয়

অনিন্দনীয় বিশেষণ, ১ নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; ২ প্রশংসাযোগ্য; ৩ উৎকৃষ্ট; ৪ সুন্দর; ৫ নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। ।

অনিন্দিত

অনিন্দিত বিশেষণ, ১ নিন্দিত নয় এমন; ২ সুন্দর; ৩ নিখুঁত (অনিন্দিত স্বভাব, অনিন্দিত কান্তি)। অনিন্দিতা বিশেষণ, (স্ত্রী.) নিন্দিতা নয় এমন।

অনিন্দ্য

অনিন্দ্য anindanīẏa, anindya বিশেষণ, ১ নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; ২ প্রশংসাযোগ্য; ৩ উৎকৃষ্ট; ৪ সুন্দর; ৫ নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। ।

অনিপূণ

অনিপূণ anipūṇa বিশেষণ, নিপূণ বা দক্ষ নয় এমন। । বিশেষ্য, অনিপূণতা, অনৈপূণ্য।

অনিবদ্ধ

অনিবদ্ধ anibaddha বিশেষণ, ১ অনিয়মিত; ২ অলিখিত; ৩ অগ্রথিত। ।

অনিবর্তন

অনিবর্তন ani-bartana বিশেষ্য, বিরতির অভাব; নিবৃত্তিহীনতা। । অনি-বর্তিত বিশেষণ, বিরতিহীন।

অনিবার

অনিবার ani-bāra বিশেষণ, ১ নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; ২ অবিরল। ☐ ক্রিয়া-বিশেষণ, ১ সর্বদা, নিরন্তর; ২ অবিরলভাবে (‘গাহি যদি কোনো...

অনিবারণীয়

অনিবারণীয় বিশেষণ, ১ নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; ২ অনিবার্য; ৩ এড়ানো যায় না এমন।

অনিবারিত

অনিবারিত বিশেষণ, ১ নিবারণ করা হয়নি এমন; ২ অনিষিদ্ধ; ৩ অপ্রতিহত।

অনিবার্য

অনিবার্য ani-bārya বিশেষণ, ১ নিবারণ করা বা রোধ করা সম্ভব নয় এমন (জীবনে দুঃখকষ্ট একরকম অনিবার্য, অনিবার্য কারণে); ২ প্রতিহত বা প্রতিরোধ করা যায়...

অনিবিড়

অনিবিড় anibiṛa বিশেষণ, নিবিড় বা ঘন নয় এমন (অনিবিড় মেঘ)। ।

অনিমন্ত্রিত

অনিমন্ত্রিত animantrita বিশেষণ, আহ্বান করা বা ডাকা হয়নি এমন, অনাহুত। ।