অনাদায়ী

অনাদায়ী (য়ি) বিশেষণ, আদায় করা হয়নি এমন; সংগ্রহ করা যায়নি এমন (অনাদায়ী খাজনা)।

অনাদি

অনাদি anādi বিশেষণ, ১ আদিহীন; ২ কারণহীন; ৩ উত্ত্তিহীন (‘অনাদি কালের রাত্রি’: রবীন্দ্রনাথ ঠাকুর); ৪ স্বয়ম্ভু। ☐ বিশেষ্য, ঈশ্বর। ।

অনাদৃত

অনাদৃত বিশেষণ, অবহেলিত, উপেক্ষিত; অসম্মানিত।

অনাদেয়

অনাদেয় anādeẏa বিশেষণ, আদান অর্থাৎ গ্রহণের অযোগ্য (অনাদেয় দান)। ।

অনাদ্য

অনাদ্য anādya বিশেষণ, আদি বা উৎস নেই এমন, অনাদি। ।

অনাদ্যন্ত

অনাদ্যন্ত anādyanta বিশেষণ, আদি ও অন্ত নেই এমন (‘ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ততীর/ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

অনাধিক

অনাধিক anādhika বিশেষণ, বেশি নয় এমন; অল্প; নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণের মধ্যে (অনাধিক একশত টাকা)। ।

অনাধিকার

অনাধিকার anādhi-kāra বিশেষ্য, অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। ।

অনাধিকারচর্চা

অনাধিকারচর্চা বিশেষ্য, অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তৎসম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা।

অনাধিকারপ্রবেশ

অনাধিকারপ্রবেশ বিশেষ্য, অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্থানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass.

অনাধিকারী

অনাধিকারী (-রিন্) বিশেষণ, যার অধিকার নেই; অযোগ্য।

অনাবশ্যক

অনাবশ্যক anābaśyaka বিশেষণ, অপ্রয়োজনীয়, অকারণ (অনাবশ্যক বিলম্ব, অনাবশ্যক হাঙ্গামা)। ।

অনাবাদি

অনাবাদি বিশেষণ, ১ যেখানে আবাদ বা চাষ হয় না (অনাবাদি জমি); ২ চাষের অযোগ্য। ।

অনাবাদী

অনাবাদী anābādi, anābādī বিশেষণ, ১ যেখানে আবাদ বা চাষ হয় না (অনাবাদি জমি); ২ চাষের অযোগ্য। ।

অনাবাসিক

অনাবাসিক anābāsika বিশেষণ, বাস করে না এমন, non-resident; যেখানে বাস করা হয় না এমন, non-residential. ।

অনাবাসী

অনাবাসী বিশেষণ, অনাবাসিক (অনাবাসী ভারতীয়)।

অনাবিল

অনাবিল anābila বিশেষণ, ১ ময়লা বা ঘোলা নয় এমন; নির্মল (অনাবিল জল, অনাবিল আকাশ, অনাবিল চরিত্র); ২ নির্ভেজাল (অনাবিল আনন্দ)। ।

অনাবিষ্কৃত

অনাবিষ্কৃত anābiṣkr̥ta বিশেষণ, ১ আবিষ্কৃত বা প্রকাশিত হয়নি এমন (পুঁথিটি এতদিন অনাবিষ্কৃত ছিল); ২ অজ্ঞাত। ।

অনাবিষ্ট

অনাবিষ্ট anābiṣṭa বিশেষণ, অমনোযোগী। ।

অনাবৃত

অনাবৃত anābr̥ta বিশেষণ, আবৃত বা ঢাকা নয় এমন, খোলা। ।

অনাবৃত্তি

অনাবৃত্তি anābr̥tti বিশেষ্য, ১ পুনরাবৃত্তি না হওয়া; পুনরায় না হওয়া; ২. পুনরায় না আসা; ৩ অনভ্যাস। ।

অনাবৃষ্টি

অনাবৃষ্টি anābr̥ṣṭi বিশেষ্য, বৃষ্টির অভাব, খরা। ।

অনামক

অনামক anāmaka বিশেষণ, ১ যার নাম নেই, নামহীন; ২ অখ্যাতনামা। ।

অনাময়

অনাময় anāmaẏa বিশেষ্য, আরোগ্য, সুস্থতা। ☐ বিশেষণ, রোগহীন, নীরোগ, সুস্থ। ।

অনামা

অনামা২, অনামিকা anāmā, anāmikā বিশেষ্য, ১ কড়ে আঙুলের পাশের আঙুল, কনিষ্ঠা ও মধ্যমার মাঝের আঙুল; ২ যে নারীর নাম মুখে আনতে নেই। ।

অনামিক

অনামিক anāmika বিশেষণ, ১ নামহীন; ২ নাম-না-জানা; ৩ অখ্যাত (‘এ-বিস্মৃত মরূভূর অনামিক কোণে’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অনামিকা

অনামিকা  anāmikā অনামা২ anāmā, বিশেষ্য, ১ কড়ে আঙুলের পাশের আঙুল, কনিষ্ঠা ও মধ্যমার মাঝের আঙুল; ২ যে নারীর নাম মুখে আনতে নেই। ।

অনামুখ

অনামুখ বিশেষণ, মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। ।

অনামুখা

অনামুখা বিশেষণ, মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। ।

অনামুখো

অনামুখো  (কথ্য)  বিশেষণ, মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। ।

অনাম্মী

অনাম্মী anāmmī দ্র অনামা১। বিশেষণ, নামহীনা। । পুং. অনামা।

অনায়ত্ত

অনায়ত্ত anāẏatta বিশেষণ, ১ আয়ত্ত হয়নি বা বশে আনা যায়নি এমন; ২ অধিকারের বাইরে; ৩ অবাধ্য। ।

অনায়াস

অনায়াস anāẏāsa বিশেষ্য, পরিশ্রম বা কষ্টের অভাব, অক্লেশ; অতি সামান্য পরিশ্রম। ☐ বিশেষণ, ১ ক্লেশহীন; ২ স্বতঃস্ফূর্ত; ৩ সহজ (অনায়াস ভঙ্গি)। ।

অনায়াসলব্দ

অনায়াসলব্দ বিশেষণ, সহজে প্রাপ্ত।

অনায়াসলভ্য

অনায়াসলভ্য বিশেষণ, সহজে লাভ করা যায় এমন।

অনায়াসসাধ্য

অনায়াসসাধ্য বিশেষণ, সহজে করা যায় এমন।

অনায়াসসিদ্ধ

অনায়াসসিদ্ধ সহজে সম্পন্ন করা হয়েছে এমন।

অনায়াসে

অনায়াসে ক্রিয়া-বিশেষণ, সহজে; অক্লেশে।

অনারম্ভ

অনারম্ভ anārambha বিশেষ্য, ১ আরম্ভের অভাব, আরম্ভ না হওয়া বা না করা; ২ আরম্ভেই যেখানে বিঘ্ন। ।

অনারারি

অনারারি anārāri বিশেষণ, অবৈতনিক ও সম্মানসূচক (অনারারি সেক্রেটারি)। ।

অনারেবল

অনারেবল anārebala বিশেষণ, মাননীয়। ।

অনার্তবা

অনার্তবা anārtabā বিশেষণ, (স্ত্রীলোক সম্বন্ধে) ঋতুমতী হয়নি এমন, যে নারীর রজোদর্শন হয়নি। ।

অনার্দ্র

অনার্দ্র anārdra বিশেষণ, ১ ভিজে নয় এমন; ২ (রসা.) জলহীন, anhydrous (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। । বিশেষ্য, অনার্দ্রতা।

অনার্য

অনার্য anārya বিশেষণ, ১ আর্য নয় এমন, আর্য ভিন্ন অন্য; ২ অসভ্য, অভদ্র; ৩ নীচকুলজাত। ☐ বিশেষ্য, ১ আর্য ভিন্ন অন্য জাতি; ২ আর্য...

অনালোকিত

অনালোকিত anālokita বিশেষণ, ১ আলোকত নয় এমন; ২ অন্ধকার। ।