অনন্যবৃত্তি

অনন্যবৃত্তি বিশেষণ, অন্য কর্ম বা প্রচেষ্টা নেই এমন।

অনন্যব্রত

অনন্যব্রত বিশেষণ, অন্য ব্রত বা কর্ম নেই যার।

অনন্যমনা

অনন্যমনা বিশেষণ, একাগ্রচিত্ত।

অনন্যশরণ

অনন্যশরণ বিশেষণ, অন্য আশ্রয় বা রক্ষক নেই যার।

অনন্যসহায়

অনন্যসহায় বিশেষণ, অন্য সহায় বা অবলম্বন বা আশ্রয় নেই যার।

অনন্যসাধারণ

অনন্যসাধারণ বিশেষণ, যা সাধারণ নয়; অন্যকিছুর সঙ্গে যার তুলনা চলে না; অসাধারণ (অনন্যসাধারণ প্রতিভা)।

অনন্যোপায়

অনন্যোপায় ananyopāẏa বিশেষণ, অন্য উপায় নেই এমন; অসহায় (অনন্যোপায় হয়ে তাঁর কাছে ছুটে গেল)। ।

অনপগত

অনপগত anapa-gata বিশেষণ, অপগত বা দূরীভূত হয়নি এমন (অনপগত শোক)। ।

অনপচয়

অনপচয় anapa-caẏa বিশেষ্য, অপচয় বা অপব্যয়ের অভাব। । বিশেষণ, অনপচিত।

অনপত্য

অনপত্য anapatya বিশেষণ, অপত্য বা সন্তান নেই যার, নিঃসন্তান। ।

অনপরাধ

অনপরাধ ana-parādha বিশেষ্য, অপরাধের অভাব, অপরাধহীনতা (এতে তার অনপরাধ প্রমাণিত হয় না)। ☐ বিশেষণ, অপরাধ নেই যার, নিরপরাধ (কিছু অনপরাধ ব্যক্তি ও শাস্তি পেয়েছে)।...

অনপরাধী

অনপরাধী বিশেষণ, নিরপরাধ। স্ত্রী. অনপরাধিনী। (বাংলা)

অনপায়ী

অনপায়ী anapāẏī (-য়িন্) বিশেষণ, অবিনশ্বর, অক্ষয়। ।

অনপেক্ষ

অনপেক্ষ anapekṣa বিশেষণ, অন্যের উপর নির্ভরশীল নয় এমন, কারও মুখাপেক্ষী নয় এমন; স্বাধীন; নিরপেক্ষ। ।

অনপেক্ষতা

অনপেক্ষতা বিশেষ্য, স্বাধীনভাবে কাজ করতে পারার অবস্থা; কারও উপর নির্ভরশীল না হওয়া, অনির্ভরশীলতা।

অনপেক্ষিত

অনপেক্ষিত বিশেষণ, ১ যা ঘটবে বলে আশা করা যায়নি; যার জন্য কেউ অপেক্ষা করেনি; ২ যাকে কেউ প্রত্যাশা করেনি; অপ্রত্যাশিত।

অনপেত

অনপেত anapeta বিশেষণ, ১ বিচ্যুত হয়নি এমন; ২ যুক্ত; ৩ সমন্বিত (ন্যায়ানপেত কর্ম)। ।

অনবকাশ

অনবকাশ anaba-kāśa বিশেষ্য, অবকাশ বা অবসর বা সময়ের অভাব। ☐ বিশেষণ, অবসরহীন। ।

অনবগত

অনবগত anaba-gata বিশেষণ, অজ্ঞাত, অবিদিত। ।

অনবগুণ্ঠিত

অনবগুণ্ঠিত anaba-guṇṭhita বিশেষণ, অবগুণ্ঠন নেই এমন, অনাবৃত; ঘোমটাহীন। । স্ত্রী. অনবগুণ্ঠিতা (‘উষার উদয়-সম অনবগুণ্ঠিতা’: রবীন্দ্রনাথ ঠাকুর)।

অনবচ্ছিন্ন

অনবচ্ছিন্ন anabacchinna বিশেষণ, বিরামহীন, একটানা। ।

অনবচ্ছেদ

অনবচ্ছেদ anabaccheda বিশেষ্য, ছেদহীনভাবে ঘটতে থাকা, বিরামহীনতা। ।

অনবদ্য

অনবদ্য anabadya বিশেষণ, যা নিন্দনীয় নয়, নির্দোষ; (বাংলা) চমৎকার। ।

অনবধান

অনবধান anaba-dhāna বিশেষ্য, অমনোযোগ। ☐ বিশেষণ, অমনোযোগী। ।

অনবরত

অনবরত anaba-rata বিশেষণ, ক্রিয়া-বিশেষণ, ক্রমাগত, অবিরাম; সর্বদা। ।

অনবরুদ্ধ

অনবরুদ্ধ anaba-ruddha বিশেষণ, অবরোধ বা বাধা নেই এমন; মুক্ত। ।

অনবরোধ

অনবরোধ anaba-rodha বিশেষ্য, বাধাহীনতা। ।

অনবলম্ব

অনবলম্ব anaba-lamba বিশেষণ, অবলম্বন বা আশ্রয় নেই এমন; নিরাশ্রয়। ☐ বিশেষ্য, আশ্রয়হীনতা; অবলম্বনের অভাব। ।

অনবলম্বন

অনবলম্বন anaba-lambana বিশেষণ, অবলম্বন বা আশ্রয় নেই এমন; নিরাশ্রয়। ☐ বিশেষ্য, আশ্রয়হীনতা; অবলম্বনের অভাব। ।

অনবসর

অনবসর anaba-sara বিশেষ্য, অবসর বা অবকাশ বা ছুটির অভাব। ☐ বিশেষণ, অবসরহীন; ব্যস্ত। ।

অনবস্থ

অনবস্থ, অনবস্থিত বিশেষণ, অস্থির, অব্যবস্থাযুক্ত। অনবস্থিত-চিত্ত বিশেষণ, যার চিত্ত চঞ্চল, যার মনের স্থিরতা নেই; অস্থিরচিত্ত; ক্ষণে ক্ষণে মত বদলায় এমন।

অনবস্থা

অনবস্থা anabashā বিশেষ্য, ১ অব্যবস্থা; ২ অস্থিরতা; ৩ নিয়মের অভাব; ৪ উপপাদ্য ও উপপাদকের অর্থাৎ যা প্রমাণ করতে হবে এবং যা প্রমাণের সহায় নেই...

অনবস্থিত

অনবস্থ, অনবস্থিত বিশেষণ, অস্থির, অব্যবস্থাযুক্ত। অনবস্থিত-চিত্ত বিশেষণ, যার চিত্ত চঞ্চল, যার মনের স্থিরতা নেই; অস্থিরচিত্ত; ক্ষণে ক্ষণে মত বদলায় এমন।

অনবহিত

অনবহিত anabahita বিশেষণ, ১ অমনোযোগী; ২ অসাবধান; ৩ যত্নহীন। ।

অনভিজাত

অনভিজাত anabhi-jāta বিশেষণ, অভিজাত বা উচ্চবংশীয় নয় এমন; অকুলীন; নীচবংশীয়। ।

অনভিজ্ঞ

অনভিজ্ঞ anabhijña বিশেষণ, ১ অভিজ্ঞতা নেই এমন; ২ আনাড়ি; ৩ মূর্খ, অজ্ঞ। ।

অনভিজ্ঞতা

অনভিজ্ঞতা বিশেষ্য, অভিজ্ঞতার অভাব; অজ্ঞতা।