বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অধিপ্রাণবাদ adhi-prāṇa-bāda বিশেষ্য, রাসায়নিক ও অন্যান্য প্রাকৃতিক শক্তি থেকে সম্পূর্ণ পৃথক কোনো প্রাণশক্তি (বিশ্বাত্মা) থেকে প্রাণের উৎপত্তি হয়েছে — এই দার্শনিক মত, vitalistic theory...
অধিশ্রয় বিশেষ্য, ১ স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; ২ রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; ৩ রান্না, রন্ধন।...
অধিশ্রয়ণ adhi-śraẏa, adhi-śraẏaṇa বিশেষ্য, ১ স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; ২ রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; ৩...
অধিষ্ঠান adhiṣṭhāna বিশেষ্য, ১ উপস্থিতি, স্থিতি, অবস্থান (‘শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ উপবেশন; ৩ আবির্ভাব (এমন সময় হঠাৎ তাঁর...
অধীন adhīna বিশেষণ, ১ আয়ত্ত; ২ বশীভূত; ৩ আশ্রিত; ৪ বাধ্য; ৫ অন্তর্ভুক্ত, included; ৬ অপেক্ষাকৃত, নিম্নপদস্থ, subordinate (সরকারি পরিভাষা); ৭ নির্ভরশীল (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।...