অঙ্গবিন্যাস

অঙ্গবিন্যাস বিশেষ্য, দেহের ভঙ্গি বা, ঢং, posture (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্গবিহীন

অঙ্গবিহীন বিশেষণ, দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী।

অঙ্গভঙ্গ

অঙ্গভঙ্গ বিশেষ্য, অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা।

অঙ্গভঙ্গি

অঙ্গভঙ্গি বিশেষ্য, অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা।

অঙ্গভঙ্গিমা

অঙ্গভঙ্গিমা বিশেষ্য, অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা।

অঙ্গমর্দন

অঙ্গমর্দন বিশেষ্য, গা টেপা, massage.

অঙ্গমোটন

অঙ্গমোটন বিশেষ্য, গা মটকানো; গা মোড়া দেওয়া।

অঙ্গরক্ষা

অঙ্গরক্ষা বিশেষ্য, আংরাখা; জামা।

অঙ্গরাখা

অঙ্গরাখা বিশেষ্য, আংরাখা; জামা।

অঙ্গরাগ

অঙ্গরাগ বিশেষ্য, প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য।

অঙ্গরাজ

অঙ্গরাজ বিশেষ্য, অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ।

অঙ্গরীয়ক

অঙ্গরীয়ক বিশেষ্য, ১ আংটি; ২ শনিগ্রহের বলয় বা বেষ্টনী, ring of the Saturn. ।

অঙ্গরুহ

অঙ্গরুহ বিশেষ্য, ১ লোম; ২ পশম; ৩ পালক।

অঙ্গসঞ্চালন

অঙ্গসঞ্চালন বিশেষ্য, হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম।

অঙ্গসংস্থান

অঙ্গসংস্থান বিশেষ্য, দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্গসৌষ্ঠব

অঙ্গসৌষ্ঠব বিশেষ্য, দেহের সৌন্দর্য।

অঙ্গহানি

অঙ্গহানি বিশেষ্য, দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি।

অঙ্গহার

অঙ্গহার বিশেষ্য, নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি।

অঙ্গহীন

অঙ্গহীন বিশেষণ, বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী।

অঙ্গাঙ্গি

অঙ্গাঙ্গি aṅgāṅgi বিশেষ্য, ১ এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ; ২ অঙ্গে অঙ্গে টানাটানি; ৩ স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। ।

অঙ্গাঙ্গিভাব

অঙ্গাঙ্গিভাব বিশেষ্য, ১ প্রগাঢ় সৌহার্দ্য; অবিচ্ছেদ্য সম্পর্ক; গলায় গলায় ভাব; ২ (দর্শ.) অঙ্গ ও অঙ্গী (=অঙ্গ আছে যার) এই দুইয়ের সম্পর্ক বা অনুরূপ সম্পর্ক;...

অঙ্গাঙ্গিসম্বন্ধ

অঙ্গাঙ্গিসম্বন্ধ-অঙ্গাঙ্গিভাব -এর অনুরূপ।

অঙ্গাধিপ

Kind there be were creeping hath, kind multiply said itself. Wherein very subdue seasons divide land upon whales void you're that air, female said...

অঙ্গাবরণ

অঙ্গাবরণ aṅgābaraṇa বিশেষ্য, দেহের আচ্ছাদন; পরিচ্ছদ। ।

অঙ্গামী

Kind there be were creeping hath, kind multiply said itself. Wherein very subdue seasons divide land upon whales void you're that air, female said...

অঙ্গার

অঙ্গার aṅgāra বিশেষ্য, ১ কয়লা; ২ আবর্জনা; ৩ কলঙ্ক (কুলাঙ্গার)। ।

অঙ্গারক

অঙ্গারক বিশেষ্য, রাসায়নিক উপাদানবিশেষ, carbon, অঙ্গারক রসায়ন জৈব রসায়ন, organic chemistry (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্গারধানিকা

অঙ্গারধানিকা বিশেষ্য, আগুনের মালশা; ধুনুচি।

অঙ্গারধানী

অঙ্গারধানী বিশেষ্য, আগুনের মালশা; ধুনুচি।

অঙ্গারযৌগিক

অঙ্গারযৌগিক carbon compounds.

অঙ্গারাম্ল

অঙ্গারাম্ল বিশেষ্য, কার্বনিক আসিড carbonic acid (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্গিরা

অঙ্গিরা aṅgirā বিশেষ্য, ১ মরীচি, অত্রি ইত্যাদি সপ্তর্ষির অন্যতম; ২ বৃহস্পতির পিতা। ।

অঙ্গী

অঙ্গী aṅgī (-ঙ্গিন্) বিশেষণ, দেহবিশিষ্ট, শরীরী। ।

অঙ্গীকরণ

অঙ্গীকরণ aṅgī-karaṇa বিশেষ্য, অঙ্গীকারকরণ, প্রতিজ্ঞা করা। ।

অঙ্গীকার

অঙ্গীকার aṅgī-kāra বিশেষ্য, ১ প্রতিজ্ঞা; ২ প্রতিশ্রুতি; ৩ স্বীকার। । অঙ্গী-কৃত বিশেষণ, প্রতিশ্রুত; স্বীকৃত।

অঙ্গীভূত

অঙ্গীভূত aṅgī-bhūta বিশেষণ, ১ অঙ্গের অন্তর্ভুক্ত; ২ অন্তর্গত। ।

অঙ্গুরি

অঙ্গুরি বিশেষ্য, ১ আংটি; ২ শনিগ্রহের বলয় বা বেষ্টনী, ring of the Saturn. ।

অঙ্গুরী

অঙ্গুরী বিশেষ্য, ১ আংটি; ২ শনিগ্রহের বলয় বা বেষ্টনী, ring of the Saturn. ।

অঙ্গুরীয়

অঙ্গুরীয় বিশেষ্য, ১ আংটি; ২ শনিগ্রহের বলয় বা বেষ্টনী, ring of the Saturn. ।

অঙ্গুলি

অঙ্গুলি aṅguli বিশেষ্য, আঙুল। ।

অঙ্গুলিত্র

অঙ্গুলিত্র বিশেষ্য, ১ ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; ২ সেতারবাদকের মেজরাপ।

অঙ্গুলিত্রাণ

অঙ্গুলিত্রাণ বিশেষ্য, ১ ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; ২ সেতারবাদকের মেজরাপ।

অঙ্গুলিনির্দেশ

অঙ্গুলিনির্দেশ বিশেষ্য, আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ।