অভিকম্পন

অভিকম্পন abhi-kampana বিশেষ্য, ১ প্রবল কম্পন; ২ কম্পন। ।

অভিকর্ষ

অভিকর্ষ abhi.karṣa বিশেষ্য, ভূকেন্দ্রাভিমুখে জড় পদার্থের আকর্ষণ, gravitational attraction (বিশ্ববিদ্যালয় পরিভাষা) [সংস্কৃত অভি + √ কৃষ্ + অ।

অভিকেন্দ্র

অভিকেন্দ্র abhi-kendra বিশেষণ, কেন্দ্রের অভিমুখে অর্থাৎ কেন্দ্রের দিকে গমনকারী, কেন্দ্রাভিগ, centripetal (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অভিক্রম

অভিক্রম abhi-krama বিশেষ্য, ১ অভিযান; আক্রমণ; ২ আরম্ভ। ।

অভিক্ষেপ

অভিক্ষেপ abhi-kṣepa বিশেষ্য, ১ সামনের দিকে ক্ষেপণ বা ছোড়া; ২ পরাজয়; ৩ অপমান। ।

অভিক্ষেপণ

অভিক্ষেপণ abhi-kṣepaṇa বিশেষ্য, সামনের দিকে ছোড়া; নিক্ষেপ। ।

অভিখ্যা

অভিখ্যা abhikhyā বিশেষ্য, ১ নাম; সংজ্ঞা; ২ খ্যাতি; উপাধি; ৩ সৌন্দর্য, শোভা। ।

অভিগত

অভিগত abhi-gata বিশেষণ, ১ অভিমুখে বা সমীপে গেছে এমন; কাছে গেছে এমন; ২ অনুকূলভাবে পাওয়া গেছে এমন। ।

অভিগম

অভিগম বিশেষ্য, ১ অভিমুখে গমন, কোনো কিছুর দিকে যাওয়া; ২ যৌন সম্ভোগ; ৩ প্রত্যুদ্গমন; ৪ প্রাপ্তি; ৫ আশ্রয়। । বিশেষণ, অভি-গত।

অভিগমন

অভিগমন abhi-gama, abhi-gamana বিশেষ্য, ১ অভিমুখে গমন, কোনো কিছুর দিকে যাওয়া; ২ যৌন সম্ভোগ; ৩ প্রত্যুদ্গমন; ৪ প্রাপ্তি; ৫ আশ্রয়। । বিশেষণ, অভি-গত।

অভিগামী

অভিগামী (-মিন্) বিশেষণ, অভিমুখে যায় এমন, অভিমুখে গমনকারী। স্ত্রী. অভিগামিনী।

অভিগ্রস্ত

অভিগ্রস্ত abhi-grasta বিশেষণ, আক্রান্ত; কবলিত, গ্রাস করা বা দখল করা হয়েছে এমন; লুন্ঠিত। ।

অভিগ্রহ

অভিগ্রহ abhi-graha বিশেষ্য, ১ আক্রমণ; লুন্ঠন; ২ যুদ্ধের আহ্বান; ৩ যুদ্ধের জন্য এগিয়ে যাওয়া। ।

অভিগ্রহণ

অভিগ্রহণ বিশেষ্য, আক্রমণ; লুন্ঠন।

অভিঘাত

অভিঘাত abhi-ghāta বিশেষ্য, ১ আঘাত; সজোরে আঘাত; ২ হত্যা; ধ্বংস; ৩ শব্দ ইত্যাদির উপর ঝোঁক বা ঝোঁক দেওয়ার চিহ্ন , emphasis. ।

অভিঘাতী

অভিঘাতী (-তিন্) বিশেষণ, বিশেষ্য, আঘাতকারী; শত্রু। স্ত্রী. অভি-ঘাতিনী।

অভিচার

অভিচার abhi-cāra বিশেষ্য, তান্ত্রিক মন্ত্র বা প্রক্রিয়া যার দ্বারা নিজের ইষ্ট ও অন্যের অনিষ্ট সাধিত হয়; অন্যের প্রতি হিংসা বা হিংসাত্মক কাজ। ।

অভিচারী

অভিচারী (-রিন্) বিশেষণ, অভিচার করে বা প্রয়োগ করে এমন। স্ত্রী অভিচারিণী।

অভিজন

অভিজন abhi-jana বিশেষ্য, ১ কুল, বংশ; গোত্র; ২ উঁচু বংশ, কৌলীন্য; ৩ জন্মভূমি। । বিশেষণ, অভিজাত।

অভিজাত

অভিজাত abhi-jāta বিশেষণ, উঁচু বংশে জন্ম এমন, সদ্ বংশ (অভিজাত সম্প্রদায়, অভিজাত পরিবার); খানদানি (অভিজাত পল্লি); ধনী। ।

অভিজাততন্ত্র

অভিজাততন্ত্র বিশেষ্য, উচ্চবংশীয় ধনিকসম্প্রদায় দ্বারা দেশ বা রাজ্যশাসন, aristocracy.

অভিজিৎ

অভিজিৎ abhi-jit বিশেষণ, বিজয়ী। ☐ বিশেষ্য, নক্ষত্রবিশেষ, Vega.. ।

অভিজ্ঞ

অভিজ্ঞ abhijña বিশেষণ, সমস্ত কিছু জানে এমন, বহুদর্শী; জ্ঞানী; কোনো বিষয়ে দক্ষতা বা জ্ঞান লাভ করেছে এমন (অভিজ্ঞ চিকিৎসক)। ।

অভিজ্ঞতা

অভিজ্ঞতা বিশেষ্য, কোনো ঘটনা বা বিষয়ের সঙ্গে আগে পরিচয় থাকা বা সেই সূত্রে অর্জিত জ্ঞান; জ্ঞান; দক্ষতা।

অভিজ্ঞা

অভিজ্ঞা abhijñā বিশেষ্য, ১ প্রথম জ্ঞান; প্রথম উপলব্ধি; ২ স্মৃতি।

অভিজ্ঞাত

অভিজ্ঞাত বিশেষণ, চিহ্নের দ্বারা জ্ঞাত, কোনো চিহ্ন বা নিদর্শনের দ্বারা কোনো কিছু মনে রাখা হয়।

অভিজ্ঞানপত্র

অভিজ্ঞানপত্র বিশেষ্য, পরিচয়পত্র, identity card.

অভিতপ্ত

অভিতপ্ত abhi-tapta বিশেষণ, ১ আগুনে তপ্ত বা গরম হয়েছে এমন; ২ দুঃখিত। ।

অভিধা

অভিধা abhidhā বিশেষ্য, ১ নাম, সংজ্ঞা; উপাধি; ২ শব্দের যে শক্তির দ্বারা তার মূল অর্থ বোঝা যায়। ।

অভিধান

অভিধান abhi-dhāna বিশেষ্য, ১ শব্দকোষ, শব্দার্থকোষ, dictionary; ২ নাম, পরিচয়; ৩ উক্তি। ।

অভিধানকার

অভিধানকার বিশেষ্য, অভিধান রচনাকারী।

অভিধানতত্ব

অভিধানতত্ব বিশেষ্য, অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা।

অভিধেয়

অভিধেয় abhi-dheẏa বিশেষণ, দ্যোতক, বোধক। ☐ বিশেষ্য, শব্দ উচ্চারণ করলে যে বস্তুকে বোঝায়, প্রতিপাদ্য বা উদ্দিষ্ট অর্থ; নাম, সংজ্ঞা। ।

অভিনন্দন

অভিনন্দন abhi-nandana বিশেষ্য, আনন্দ প্রকাশের দ্বারা বা প্রশংসাবাদের দ্বারা সম্মান জানানো; সংবর্ধনা; আনন্দের সঙ্গে গৌরবের স্বীকৃতি জানানো। ।

অভিনন্দনপত্র

অভিনন্দনপত্র বিশেষ্য, সম্মানজ্ঞাপনের জন্য রচিত পত্র, মানপত্র। অভি-নন্দিত বিশেষণ, বন্দিত, প্রশংসার দ্বারা সম্মানিত।

অভিনব

অভিনব abhi-naba বিশেষণ, ১ নূতন, নতুন, আগে কখনো হয়নি বা দেখা যায়নি এমন; ২ চমৎকার, অপূর্ব। ।

অভিনয়

অভিনয় abhi-naẏa বিশেষ্য, ১ নাটকের প্রদর্শন; ২ নাটকাদির কোনো চরিত্রে রূপদান; ৩ ছলনা, ভান, কৃত্রিম ভাবপ্রকাশ। ।

অভিনিবিষ্ট

অভিনিবিষ্ট বিশেষণ, মনোনিবেশ করেছে এমন, মনোযোগী; আগ্রহী।

অভিনিবেশ

অভিনিবেশ abhi-nibeśa বিশেষ্য, মনোনিবেশ, মনোযোগ, একাগ্রতা (অভিনিবেশ সহকারে পাঠ করা)। ।

অভিনীত

অভিনীত বিশেষণ, অভিনয় করা হয়েছে এমন।

অভিনেতা

অভিনেতা abhinetā দ্র অভিনয়।

অভিনেত্রী

অভিনেত্রী বিশেষণ, বিশেষ্য, স্ত্রী. অভিনয়কারিনী।

অভিনেয়

অভিনেয় বিশেষণ, অভিনয়যোগ্য; অভিনয় করা হবে এমন।

অভিন্ন

অভিন্ন abhinna বিশেষণ, ১ ভিন্ন বা আলাদা নয় এমন; একই প্রকারের, সমান (অভিন্নহৃদয়); ২ ভেদ করা বা ছিন্ন করা হয়নি এমন, অচ্ছিন্ন। [সংস্কৃত ন...

অভিপন্ন

অভিপন্ন abhi-panna বিশেষণ, বিপদে পড়েছে এমন, বিপদ্গ্রস্ত; শরনাপন্ন। ।