অব্যবহিত

অব্যবহিত abyaba-hita বিশেষণ, ব্যবধানহীন; দূরত্ব নেই এমন; সংলগ্ন, সন্নিহিত, পিঠাপিঠি। ।

অব্যবহিত পরে

অব্যবহিত পরে ক্রিয়া-বিণ, ঠিক পরেই, অল্পক্ষণ পরেই।

অব্যবহিত পূর্বে

অব্যবহিত পূর্বে ক্রিয়া-বিণ, ঠিক আগে, অল্পক্ষণ আগে।

অব্যবহৃত

অব্যবহৃত abyabahr̥ta দ্র অব্যবহার। অব্যবহৃত বিশেষণ, ব্যবহার করা হয়নি এমন, কাজে লাগানো হয়নি এমন; নতুন।

অব্যভিচার

অব্যভিচার abyabhi-cāra বিশেষ্য, ব্যভিচার বা ব্যতিক্রমের অভাব, অস্খলন, অচ্যুতি; স্থিরতা, দৃঢ়তা। ।

অব্যভিচারী

অব্যভিচারী (রিন্) বিশেষণ, ব্যভিচার করে না এমন অবৈধ কাজ করে না এমন; নিয়মনিষ্ঠ; দৃঢ, স্থির, অবিচল।

অব্যয়

অব্যয় abyaẏa বিশেষণ, ক্ষয় নেই এমন, ক্ষয়হীন; লয়প্রাপ্ত হয় না এমন; অবিনাশী; পরিবর্তনহীন। ☐ বিশেষ্য, ১ ব্রহ্ম; ২ (ব্যাক.) লিঙ্গ কিংবা কারক ভেদে যে...

অব্যয়ীভাব

অব্যয়ীভাব abyaẏī-bhāba বিশেষ্য, (ব্যাক.) সমাসবিশেষ, যাতে অব্যয়ের সঙ্গে বিশেষ্যের যোগে সমাস হয়, যথা প্রতিদিন, অনুদিন।

অব্যর্থ

অব্যর্থ abyartha বিশেষণ, কখনো ব্যর্থ হয় না এমন (অব্যর্থ টিপ, অব্যর্থ নিশানা); অমোঘ (অব্যর্থ ওষুধ)। ।

অব্যর্থ নিশানা

অব্যর্থ নিশানা বিশেষ্য, যে নিশানা লক্ষ্য বা টিপ ব্যর্থ হয় না।

অব্যর্থ লক্ষ্য

অব্যর্থ লক্ষ্য বিশেষ্য, যে নিশানা লক্ষ্য বা টিপ ব্যর্থ হয় না।

অব্যাকুল

অব্যাকুল abyākula বিণ, ব্যাকুলতাহীন, অস্থির নয় এমন; স্থির, শান্ত।

অব্যাখ্যা

অব্যাখ্যা abyākhyā বিশেষণ, ব্যাখ্যা করা হয়নি এমন, বর্ণনা করা বা বিবৃত করা হয়নি এমন। ।

অব্যাজ

অব্যাজ abyāja বিশেষ্য, ব্যাজ বা ছলের অভাব, অকপটতা, সরলতা। ☐ বিশেষ্য, অকপট; দ্রুত, অবিলম্ব। ।

অব্যাজে

অব্যাজে ক্রিয়া-বিশেষণ, অবিলম্বে, শীঘ্র; অকপটে, সরলভাবে।

অব্যাপার

অব্যাপার abyāpāra বিশেষ্য, অকাজ, বাজে কাজ; যে ব্যপারে অভিজ্ঞতা নেই। ।

অব্যাহত

অব্যাহত abyāhata বিণ, বাধা নেই এমন, অবাধ ব্যাঘাতহীন (অব্যাহত শাস্ত্রচর্চা, অব্যাহত অর্থব্যয়); অপ্রতিহত (অব্যাহত গতি); অব্যর্থ। ।

অব্যাহতি

অব্যাহতি বিশেষ্য, রেহাই, নিস্তার, মুক্তি, নিষ্কৃতি (বিপদ থেকে অব্যাহতি)।

অব্যুৎপন্ন

অব্যুৎপন্ন abyut-panna ১ ব্যুৎপন্ন নয় এমন অর্থাৎ ব্যুৎপত্তিহীন (অব্যুৎপন্ন শব্দ); ২ পাণ্ডিত্যহীন; অশিক্ষিত। ।

অব্যূঢ়

অব্যূঢ় abyūṛha বিশেষণ, অবিবাহিত, বিয়ে হয়নি এমন। । স্ত্রী. অব্যূঢ়া।

অব্যূঢ়ান্ন

অব্যূঢ়ান্ন বিশেষ্য, আইবুড়ো ভাত, বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্থার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান।

অব্রত

অব্রত abrata বিশেষণ, ১ ব্রত গ্রহণ করেনি এমন, ব্রতহীন; ২ উপনয়ন হয়নি এমন। ।

অব্রতী

অব্রতী (-তিন্) বিশেষণ, ব্রতহীন; উপনয়ন হয়নি এমন।

অব্রাহ্মণ

অব্রাহ্মণ abrāhmaṇa বিশেষ্য, বিশেষণ, ব্রাহ্মণের চেয়ে নিচু (ব্যক্তি বা জাতি); নিকৃষ্ট ব্রাহ্মণ; (বিরল) ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতি। ।

অব্রাহ্মণ্য

অব্রাহ্মণ্য abrāhmaṇya বিশেষণ, বিশেষ্য, ব্রাহ্মণের অযোগ্য; ব্রাহ্মণের করা উচিত নয় এমন কাজ। ।

অভক্ত

অভক্ত বিশেষণ, ১ ভক্ত বা অনুরাগী নয় এমন; ২ ভক্তিহীন, শ্রদ্ধাহীন; ৩ বিভক্ত নয় এমন; ৪ খাওয়া হয়নি এমন, অভুক্ত।

অভক্তি

অভক্তি abhakti বিশেষ্য, ১ ভক্তির অভাব, ভক্তিহীনতা; অশ্রদ্ধা; ২ ঘৃণা (অভক্তি নিয়ে খাওয়া)।

অভক্ষণীয়

অভক্ষণীয় বিশেষণ, ভক্ষণ করার বা খাওয়ার যোগ্য নয় এমন, খাওয়া উচিত নয় এমন; আহার করা অর্থাৎ খাওয়া নিষিদ্ধ এমন; অখাদ্য। ।

অভক্ষ্য

অভক্ষ্য abhakṣaṇīẏa, abhakṣya বিশেষণ, ভক্ষণ করার বা খাওয়ার যোগ্য নয় এমন, খাওয়া উচিত নয় এমন; আহার করা অর্থাৎ খাওয়া নিষিদ্ধ এমন; অখাদ্য। ।

অভগ্ন

অভগ্ন abhagna বিশেষণ, ভাঙেনি এমন, অটুট (অভগ্ন তট); আস্ত, গোটা; পূর্ণ (অভগ্ন রাশি)। ।

অভঙ্গ

অভঙ্গ abhaṅga বিশেষণ, অভগ্ন, ভাঙেনি বা ভাঙা হয়নি এমন। অটুট; আস্ত। ।

অভঙ্গুর

অভঙ্গুর abhaṅgura বিশেষণ, সহজে ভাঙে না এমন; ভাঙে না এমন; ধ্বংস হয় না এমন, স্থায়ী। ।

অভদ্র

অভদ্র abhadra বিশেষণ, অশিষ্ট, অসভ্য; নিন্দাজনক, গর্হিত; নীচ, ইতর। ।

অভদ্রতা

অভদ্রতা বিশেষ্য, অশিষ্টতা, অসভ্যতা (এই অভদ্রতা সহ্য করা যায় না); নিন্দাজনক কাজ; নীচতা।

অভদ্রা

অভদ্রা abhadrā বিশেষ্য, (আঞ্চ) বাধা, বিঘ্ন; অশুভ ব্যাপার (গ্রামে যেন অভদ্রা লেগেছে)। ।

অভব্য

অভব্য abhabya বিশেষণ, অভদ্র, শিষ্টতাহীন; সৌজন্য বা ভদ্রতা জানে না এমন। ☐ বিশেষ্য, ১ অমঙ্গল, অকল্যাণ; ২ দুভার্গ্য। ।

অভব্যতা

অভব্যতা বিশেষ্য, অভদ্রতা, অশিষ্টতা, সৌজন্যের অভাব।

অভয়

অভয় abhaẏa বিশেষ্য, ১ ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; ২ আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); ৩ (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। ☐ বিশেষণ, নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক...

অভয়-অরণ্য

অভয়-অরণ্য বিশেষ্য, যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ।

অভয়দান

অভয়দান বিশেষ্য, সাহস দেওয়া, ‘ভয় নেই’ এই আশ্বাস দেওয়া।

অভয়বচন

অভয়বচন বিশেষ্য, যে কথা দিয়ে ভয় দূর করা হয়।

অভয়বাক্য

অভয়বাক্য বিশেষ্য, যে কথা দিয়ে ভয় দূর করা হয়।

অভয়বাণী

অভয়বাণী বিশেষ্য, যে কথা দিয়ে ভয় দূর করা হয়।

অভয়া

অভয়া বিশেষ্য, (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা।

অভয়ারণ্য

অভয়ারণ্য বিশেষ্য, যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ।

অভরসা

অভরসা abharasā বিশেষ্য, ভরসা বা আস্থার অভাব; অবিশ্বাস। ।

অভাগা

অভাগা abhāgā বিশেষণ, বিশেষ্য, ১ ভাগ্যহীন, হতভাগ্য; ২ করূণার যোগ্য (‘অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়’)। । বিশেষণ, বিশেষ্য, স্ত্রী. অভাগী, অভাগিনী।

অভাগ্য

অভাগ্য abhāgya বিশেষণ, ভাগ্যহীন, হতভাগ্য। ☐ বিশেষ্য, হতভাগ্য ব্যক্তি। ।

অভাজন

অভাজন abhājana বিশেষণ, দীন; দুঃখী। ☐ বিশেষ্য, গুণহীন অযোগ্য ব্যক্তি (আমি অভাজন, আমাকে দয়া করো)। ।

অভাব

অভাব abhāba বিশেষ্য, ১ না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); ২ অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই...

অভাবগ্রস্ত

অভাবগ্রস্ত বিশেষণ, দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন।

অভাবনা

অভাবনা abhābanā বিশেষ্য, চিন্তা বা ভাবনার অভাব, অচিন্তা। ।

অভাবনীয়

অভাবনীয় বিশেষ্য, ভাবা যায় না এমন, অচিন্তনীয় (অভাবনীয় আচরণ); অপ্রত্যাশিত (অভাবনীয় সৌভাগ্য)। ।

অভাবপূরণ

অভাবপূরণ বিশেষ্য, দারিদ্র দূর করা।

অভাবাত্মক

অভাবাত্মক abhābātmaka বিশেষণ, (ব্যাক.) নঞর্থক, অস্তিত্বের অভাবসূচক, negative. ।

অভাবিত

অভাবিত বিশেষণ, ভাবা যায়নি এমন; আশা করা যায়নি এমন (অভাবিত সৌভাগ্য)।

অভাবী

অভাবী abhābī (-বিন্) বিশেষণ, অভাবগ্রস্ত, অনটনের মধ্যে রয়েছে এমন; দরিদ্র। ।

অভাবে

অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সৎপথ থেকে বিচ্যুত হওয়া।

অভাব্য

অভাব্য abhābanīẏa, abhābya বিশেষ্য, ভাবা যায় না এমন, অচিন্তনীয় (অভাবনীয় আচরণ); অপ্রত্যাশিত (অভাবনীয় সৌভাগ্য)। ।

অভি

অভি অব্যয় সম্মুখ সমীপ চতুর্দিক সাদৃশ্য ইত্যাদি সূচক উপসর্গ।

অভিক

অভিক -অভীক২ abhika-abhīka -এর বানানভেদ।