অবিশুদ্ধ

অবিশুদ্ধ abi-śuddha বিশেষণ, বিশুদ্ধ বা খাঁটি নয় এমন; ভেজালযুক্ত; বিমিশ্র। ।

অবিশেষ

অবিশেষ abi-śeṣa বিশেষ্য, ভেদহীন অবস্থা, অভেদ। ☐ বিশেষণ, অভিন্ন, ভেদহীন; সমান, তুল্য, নির্বিশেষ। ।

অবিশোধিত

অবিশোধিত abi-śodhita বিশেষণ, শোধিত নয় এমন, অশোধিত, অপরিশুদ্ধ। ।

অবিশ্বস্ত

অবিশ্বস্ত abiśbasta বিশেষণ, বিশ্বাস করা যায় না এমন; বিশ্বাসের পাত্র নয় এমন। । বিশেষ্য, অবিশ্বস্ততা।

অবিশ্বাস

অবিশ্বাস abiśbāsa বিশেষ্য, বিশ্বাসের অভাব, বিশ্বাসহীনতা, অনাস্থা; সন্দেহ। ।

অবিশ্বাসী

অবিশ্বাসী (-সিন্) বিশেষ্য, বিশেষণ, বিশ্বাস করে না এমন, সন্দিগ্ধ; বিশ্বাসভাজন নয় এমন। অবিশ্বাস্য বিশেষণ, বিশ্বাসের অযোগ্য; অসম্ভব।

অবিশ্যি

অবিশ্যি -অবশ্য abiśyi-abaśya -র কথ্য রূপ।

অবিশ্রান্ত

অবিশ্রান্ত বিশেষণ, ১ অশ্রান্ত, অক্লান্ত; ২ বিরামহীন (‘ওই তব অবিশ্রাম কলতান’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ ক্রিয়া-বিশেষণ, অনবরত, বিরামহীনভাবে (‘কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে কুহু কুহু’: রবীন্দ্রনাথ...

অবিশ্রাম

অবিশ্রাম বিশেষণ, ১ অশ্রান্ত, অক্লান্ত; ২ বিরামহীন (‘ওই তব অবিশ্রাম কলতান’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ ক্রিয়া-বিশেষণ, অনবরত, বিরামহীনভাবে (‘কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে কুহু কুহু’: রবীন্দ্রনাথ...

অবিষহ্য

অবিষহ্য abiṣahya বিশেষণ, অসহ্য, দুর্বিষহ, সহ্য করা যায় না এমন। ।

অবিসংবাদ

অবিসংবাদ abi-sambāda বিশেষ্য, বিরোধের অভাব, অবিরোধ, বিবাদহীনতা; মিলন। ।

অবিসংবাদিত

অবিসংবাদিত বিশেষণ, (যে বিষয়ে) বিরোধ বা মতভেদ নেই এমন, সর্বসম্মত (অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব)।

অবিসংবাদী

অবিসংবাদী (-দিন্) বিশেষণ, অবিরোধী। স্ত্রী. অবি-সংবাদিনী।

অবিসংবাদে

অবিসংবাদে ক্রিয়া-বিশেষণ, নির্বিবাদে, অবাধে; বিনা প্রতিবাদে।

অবিস্তীর্ণ

অবিস্তীর্ণ abistīrṇa বিশেষণ, বিস্তীর্ণ বা প্রশস্ত নয় এমন; সংকীর্ণ। ।

অবিস্মরণীয়

অবিস্মরণীয় abi-smaraṇīẏa বিশেষণ, বিস্মৃত হওয়া যায় না বা ভোলা যায় না এমন (অবিস্মরণীয় ঘটনা)। ।

অবিহিত

অবিহিত abihita বিশেষণ, অবৈধ; অশাস্ত্রীয়, শাস্ত্রসম্মত নয় বা নীতিসম্মত নয় এমন; অন্যায্য; অনুচিত, অকর্তব্য। ।

অবিহিতকাল

অবিহিতকাল বিশেষ্য, খারাপ সময়, দুঃসময়; অপ্রশস্ত সময়।

অবিহ্বল

অবিহ্বল abihbala বিশেষণ, ১ বিহ্বল বা ব্যাকুল নয় এমন; অভিভূত নয় এমন; ২ প্রকৃতিস্থ, সুস্থ। ।

অবীচি

অবীচি abīci বিশেষণ, বীচি বা তরঙ্গ নেই যেখানে, ঢেউহীন, নিস্তরঙ্গ। ☐ বিশেষ্য, নরকবিশেষ। ।

অবীজ

অবীজ abīja বিশেষণ, ১ বীজ নেই যেখানে; ২ কারণহীন বা মূলহীন। ।

অবীর

অবীর abīra বিশেষণ, বীরত্বহীন, নির্বীর্য, দুর্বল; বীরশূন্য। ।

অবীরা

অবীরা বিশেষণ, (স্ত্রী.) পতিপুত্রহীনা; অভিভাবক নেই এমন; অনাথা।

অবুঝ

অবুঝ abujha (কথ্য) অবুজ বিশেষণ, বোঝে না এমন, বোধশক্তি নেই বা বোঝানো যায় না এমন; নির্বোধ, অবোধ। ।

অবুদ্ধি

অবুদ্ধি abuddhi বিশেষণ, বুদ্ধিহীন, বোকা। ☐ বিশেষ্য, বুদ্ধির অভাব; বুদ্ধিহীনতা। ।

অবুদ্ধিমান

অবুদ্ধিমান বিশেষণ, বুদ্ধিমান নয় এমন, নির্বোধ। বিশেষণ, (স্ত্রী.) অবুদ্ধিমতী।

অবৃষ্টি

অবৃষ্টি abr̥ṣṭi বিশেষ্য, বৃষ্টির অভাব, অনাবৃষ্টি। ।

অবেক্ষক

অবেক্ষক abekṣaka দ্র অবেক্ষণ। অবেক্ষক বিশেষ্য, বিশেষণ, দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক।

অবেক্ষণ

অবেক্ষণ বিশেষ্য, ১ দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); ২ পরিদর্শন, inspection; ২ পর্যবেক্ষণ; ৪ অনুসন্ধান; ৫ পর্যালোচনা, supervision. ।

অবেক্ষণীয়

অবেক্ষণীয় বিশেষণ, দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য।

অবেক্ষমাণ

অবেক্ষমাণ বিশেষণ, দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষমাণা।

অবেক্ষা

অবেক্ষা বিশেষ্য, ১ দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); ২ পরিদর্শন, inspection; ২ পর্যবেক্ষণ; ৪ অনুসন্ধান; ৫ পর্যালোচনা, supervision. ।

অবেক্ষাধীন

অবেক্ষাধীন বিশেষণ, পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন।

অবেক্ষিত

অবেক্ষিত বিশেষণ, পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন।

অবেক্ষ্যমাণ

অবেক্ষ্যমাণ বিশেষণ, পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন।

অবেণিবদ্ধ

অবেণিবদ্ধ বিশেষণ, (সাধারণত চুল সম্পর্কে) বেণী করে বাঁধা হয়নি এমন; আলুলায়িত, আলুথালু। ।

অবেণীবদ্ধ

অবেণীবদ্ধ বিশেষণ, (সাধারণত চুল সম্পর্কে) বেণী করে বাঁধা হয়নি এমন; আলুলায়িত, আলুথালু। ।

অবেদন

অবেদন abedana বিশেষ্য, অনুভূতি লোপ; বেদনার বোধ লোপ, anaesthesia (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অবেদনিক

অবেদনিক বিশেষণ, বিশেষ্য, অনুভূতিলোপকারী (ওষুধ), auaesthetic (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অবেদনীয়

অবেদনীয় বিশেষণ, জানা যায় না এমন; অজ্ঞে.য়; বুদ্ধির অগম্য (‘তোমার অবেদ্য গানে অব্যক্তির সতর্ক প্রহরী’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অবেদ্য

অবেদ্য abedanīẏa, abedya বিশেষণ, জানা যায় না এমন; অজ্ঞে.য়; বুদ্ধির অগম্য (‘তোমার অবেদ্য গানে অব্যক্তির সতর্ক প্রহরী’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অবেলা

অবেলা abelā বিশেষ্য, ১ বিকাল, দিনশেষ; ২ অসময়; (‘অবেলায় যদি এসেছ আমার বনে’: রবীন্দ্রনাথ ঠাকুর); ৩ অশুভ সময়। ।

অবৈতনিক

অবৈতনিক abaitanika বিশেষণ, ১ বেতন নেয় না এমন, honorary (অবৈতনিক সম্পাদক); ২ বেতন নেওয়া হয় না এমন, free (অবৈতনিক বিদ্যালয়)। ।

অবৈধ

অবৈধ abaidha বিশেষণ, বিধিসম্মত নয় এমন; নীতিবিরুদ্ধ; বেআইনি। । বিশেষ্য, অবৈধতা।

অবৈধ প্রণয়

অবৈধ প্রণয় বিশেষ্য, নিষিদ্ধ প্রেম; পরকীয়া প্রেম।

অবোদ্ধা

অবোদ্ধা aboddhā বিশেষণ, ১ বোঝে না এমন; বোদ্ধা বা বোধযুক্ত নয় এমন; ২ অরসিক। ।

অবোধ

অবোধ abodha বিশেষণ, ১ বোধহীন (অবোধ পশু), বোধ নেই এমন, নির্বোধ; ২ অজ্ঞান; ৩ অবুঝ (অবোধ শিশু)। ।

অবোধের গোবধে আনন্দ

অবোধের গোবধে আনন্দ বাগধারা, অবোধ ব্যক্তির খারাপ কাজ করেও আনন্দ।

অবোধ্য

অবোধ্য abodhya বিশেষণ, বুদ্ধি বা জ্ঞানের অতীত; বোঝা য়ায় না এমন (অবোধ্য ভাষা)। ।

অবোল

অবোল abolā, abola বিশেষণ, ১ কথা বলতে পারে না এমন, বাক্‌শক্তিহীন; মূক (অবোলা জীব); ২ নিরীহ। ।

অবোলা

অবোলা বিশেষণ, ১ কথা বলতে পারে না এমন, বাক্‌শক্তিহীন; মূক (অবোলা জীব); ২ নিরীহ। ।

অব্দ

অব্দ abda বিশেষ্য, ১ বৎসর, সাল (বঙ্গাব্দ, শতাব্দ); ২ মেঘ; ৩ পর্বত। ।

অব্ধি

অব্ধি abdhi বিশেষ্য, সমুদ্র। ।

অব্ধিজিৎ

অব্ধিজিৎ বিশেষণ, সমুদ্রকে জয় করেছে এমন।

অব্ধিতট

অব্ধিতট বিশেষ্য, সমুদ্রের তীরভূমি।

অব্যক্ত

অব্যক্ত abyakta বিশেষণ, ১ প্রকাশ করা হয়নি বা প্রকাশিত হয়নি এমন (অব্যক্ত বেদনা); ২ অস্পষ্ট; ৩ অজ্ঞাত; ৪ সূক্ষ্ম। ☐ বিশেষ্য, (দর্শ.) পরমাত্মা, পরব্রহ্ম;...

অব্যগ্র

অব্যগ্র abyagra বিশেষণ, ব্যগ্র বা ব্যাকুল নয় এমন; ব্যস্ত নয় এমন; শান্ত, ধীর। । বিশেষ্য, অব্যগ্রতা।

অব্যতিক্রম

অব্যতিক্রম abyati-krama বিশেষ্য, ব্যতিক্রমের অভাব, ব্যতিক্রমহীনতা। ।

অব্যতিক্রমী

অব্যতিক্রমী বিশেষণ, ব্যতিক্রম হিসাবে গণ্য নয় এমন; ব্যতিক্রমহীন।

অব্যবধান

অব্যবধান abyaba-dhāna বিশেষ্য, ব্যবধান বা দূরত্বের অভাব, দূরত্বহীনতা; নৈকট্য, সামীপ্য, immediacy. ☐ (বিরল) বিশেষণ, ব্যবধানহীন, সংলগ্ন, সন্নিহিত, immediate. ।

অব্যবসায়

অব্যবসায় abyabasāẏa বিশেষ্য, চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। ।

অব্যবসায়ী

অব্যবসায়ী (-য়িন্) বিশেষ্য, বিশেষণ, চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন।

অব্যবস্থ

অব্যবস্থ বিশেষণ, ব্যবস্থাহীন, বিশৃঙ্খল; গোলযোগপূর্ণ; অস্থির।

অব্যবস্থা

অব্যবস্থা abyabashā বিশেষ্য, সুষ্ঠু ব্যবস্থার অভাব, শৃঙ্খলার অভাব, বেবন্দোবস্ত; গোলযোগ; অরাজকতা (দেশে তখন চরম প্রশাসনিক অব্যবস্থা)। ।

অব্যবস্থিত

অব্যবস্থিত abyabashita বিশেষণ, অস্থির; সদা পরিবর্তনশীল (অব্যবস্থিতচিত্ত)। ।

অব্যবস্থিতচিত্ত

অব্যবস্থিতচিত্ত বিশেষণ, মতি স্থির নেই এমন।

অব্যবহার

অব্যবহার abyaba-hāra বিশেষ্য, ব্যবহার বা প্রয়োগের অভাব; কাজে না লাগানো। ।

অব্যবহার্য

অব্যবহার্য বিশেষণ, ব্যবহার করার পক্ষে অযোগ্য, ব্যবহার করা যায় না এমন, কাজের নয় এমন।