অবমান

অবমান, অবমাননা বিশেষ্য, অপমান, অসম্মান; অনাদর, উপেক্ষা। ।

অবমাননা

অবমান, অবমাননা বিশেষ্য, অপমান, অসম্মান; অনাদর, উপেক্ষা। ।

অবমানিত

অবমানিত বিশেষণ, অপমান করা হয়েছে এমন, অসম্মানিত।

অবমূল্যায়ন

অবমূল্যায়ন aba-mūlyāẏana বিশেষ্য, ১ নির্দিষ্ট দামের চেয়ে কম দামে বিক্রয়, মূল্যহ্রাস; ২ ছাড়, discount. ।

অবমোচন

অবমোচন aba-mocana বিশেষ্য, ১ মুক্তিদান, বন্ধন থেকে মুক্তি দেওয়া; ২ পরিতাপ। ।

অবয়ব

অবয়ব abaẏaba বিশেষ্য, ১ শরীরের অঙ্গ, হাত-পা ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ; ২ চেহারা, আকৃতি; ৩ অংশ; উপকরণ। ।

অবয়বহীন

অবয়বহীন বিশেষণ, যার দেহ বা অঙ্গ নেই এমন, অশরীরী।

অবয়বী

অবয়বী (-বিন্) বিশেষণ, অবয়ববিশিষ্ট, অঙ্গবিশিষ্ট, অবয়ব আছে এমন।

অবর

অবর abara বিশেষণ, ১ নিকৃষ্ট; অধম; ২ কনিষ্ঠ; ৩ সহকারী; ৪ অধীন; অধস্তন, subordinate (সরকারি পরিভাষা)। ।

অবরজ

অবরজ বিশেষ্য, কনিষ্ঠ ভ্রাতা, অনুজ। ☐ বিশেষণ, ছোট বা হীন বংশে জন্ম এমন।

অবরুদ্ধ

অবরুদ্ধ aba-ruddha বিশেষণ, ১ আবদ্ধ; আটক, ব্যাহত, নিরূদ্ধ (অবরুদ্ধ বাসনা, দৃষ্টি অবরূদ্ধ); ২ পরিবেষ্টিত (অবরুদ্ধ শহর); ৩ রুদ্ধ (অবরুদ্ধ স্বর)। ।

অবরে-সবরে

অবরেসবরে abare-sabare ক্রিয়া-বিশেষণ, কখনোসখনো, ক্বচিৎ, কালেভদ্রে। ।

অবরেণ্য

অবরেণ্য abareṇya বিশেষণ, সমাদরের অযোগ্য; বরণীয় বা শ্রেষ্ঠ নয় এমন (‘অবরেণ্যে বরি’: মধু.)। ।

অবরোধ

অবরোধ aba-rodha বিশেষ্য, ১ বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; ২ কারাগার, জেলখানা; ৩ অন্তঃপুর; ৪ বন্দিত্ব, আটক, detention. ।

অবরোধক

অবরোধক বিশেষণ, অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন।

অবরোধকপ্রথা

অবরোধকপ্রথা বিশেষ্য, পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা।

অবরোপণ

অবরোপণ aba-ropaṇa বিশেষ্য, ১ নীচে নামানো, অবতারণ; ২ উৎপাটন, এক স্থান থেকে উৎপাটন করে অন্য স্থানে রোপণ, transplantation. ।

অবরোহ

অবরোহ aba-roha বিশেষ্য, ১ নীচে নামা, অবতরণ; ২ (দর্শ. ও ন্যায়) কারণ থেকে কার্য অনুমান, deduction. ।

অবরোহণ

অবরোহণ নীচে নামা, অবতরণ।

অবরোহণী

অবরোহণী বিশেষ্য, সিঁড়ি, অবতারণী।

অবরোহী

অবরোহী (-হিন্) বিশেষণ, ১ অবরোহণকারী, নীচে নামছে এমন; ২ (দর্শ. ও ন্যায়.) কারণ থেকে কার্য অনুমানের প্রণালীগত, deductive. বিপ. আরোহী।

অবর্জনীয়

অবর্জনীয় বিশেষণ, বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। ।

অবর্জ্য

অবর্জ্য abarjanīẏa, abarjya বিশেষণ, বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। ।

অবর্ণ

অবর্ণ abarṇa বিশেষ্য, নিচু জাতি। ☐ বিশেষণ, বর্ণহীন, বর্ণ নেই এমন। ।

অবর্ণনীয়

অবর্ণনীয় abarṇanīẏa বিশেষণ, বর্ণনা করার বা বিবৃত করার অযোগ্য; বর্ণনা করা অসাধ্য এমন। ।

অবর্তমান

অবর্তমান abarta-māna বিশেষণ, ১ অতীত বা ভবিষ্যৎ, বর্তমান নয় এমন; ২ অনুপস্থিত; ৩ মৃত; গত। ।

অবর্তমানে

অবর্তমানে ক্রিয়া, বিশেষণ, অনুপস্থিতিতে; মৃত্যুর পর (পিতার অবর্তমানে পুত্রই অধিকারী।

অবর্ধিত

অবর্ধিত abardhita বিশেষণ, বর্ধিত হয়নি বা বাড়ানো হয়নি এমন। ।

অবল

অবল abala বিশেষণ, বলহীন, দুর্বল (‘অনাথের নাথ হও হে, অবলের বল’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ বিশেষ্য, বরুণ গাছ। ।

অবলম্ব

অবলম্ব aba-lamba বিশেষ্য, অবলম্বন, আশ্রয়। ☐ বিশেষণ, লম্বমান, ঝুলছে এমন, ঝুলন্ত। ।

অবলম্বন

অবলম্বন aba-lambana বিশেষ্য, ১ আশ্রয়, নির্ভর, ভরসা (চাকরিই তার একমাত্র অবলম্বন); ২ গ্রহণ, ধারণ (সন্ন্যাস অবলম্বন, পক্ষ অবলম্বন)। ।

অবলম্বিত

অবলম্বিত বিশেষণ, ১ গৃহীত; ২ আশ্রিত; ৩ লম্বমান, ঝুলন্ত।

অবলম্বী

অবলম্বী (-ম্বিন্) বিশেষণ, অবলম্বন করেছে এমন; নির্ভরকারী, আশ্রয়কারী; ঝুলছে এমন।

অবলা

অবলা১, অবোলা abalā, abolā -র রূপভেদ। অবলা২ abalā বিশেষণ, (স্ত্রী.) বলহীনা। ☐ বিশেষ্য, (স্ত্রী.) নারী। ।

অবলাজাতি

অবলাজাতি বিশেষ্য, নারীজাতি, স্ত্রীজাতি।

অবলিপ্ত

অবলিপ্ত aba-lipta বিশেষণ, ১ লেপন করা হয়েছে বা লেপা হয়েছে এমন; প্রলেপ দেওয়া হয়েছে এমন; ২ (বিরল) গর্বিত। ।

অবলীঢ়

অবলীঢ় aba-līṛha বিশেষণ, লেহন করা বা চাটা হয়েছে এমন; স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত। ।

অবলীলা

অবলীলা aba-līlā বিশেষ্য, অনায়াস, ক্লেশ বা কষ্টের অভাব, অক্লেশ; হেলা; হেলাফেলা। ।

অবলীলাক্রমে

অবলীলাক্রমে ক্রিয়া-বিশেষণ, অনায়াসে, অক্লেশে, বিনা কষ্টে; হেলায়।

অবলুণ্ঠন

অবলুণ্ঠন aba-luṇṭhana বিশেষ্য, মাটিতে লুটিয়ে পড়া বা গড়াগড়ি দেওয়া; ভূলুণ্ঠন। ।

অবলুণ্ঠিত

অবলুণ্ঠিত বিশেষণ, মাটিতে লুটিয়ে পড়েছে বা গড়াগড়ি দিচ্ছে এমন, ভূপতিত (ধূল্যবলুণ্ঠিত)। স্ত্রী. অব-লুণ্ঠিতা।

অবলুপ্ত

অবলুপ্ত aba-lupta বিশেষণ, ১ লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে এমন; ২ অদৃশ্য, অন্তর্হিত (মেঘের আড়ালে অবলুপ্ত সূর্যরশ্মি)। ।

অবলেপ

অবলেপ aba-lepa বিশেষ্য, ১ প্রলেপ, লেপন; ২ গর্ব, অহংকার। ।

অবলেপন

অবলেপন বিশেষ্য, প্রলেপন, প্রলেপ দেওয়া, লেপন, মাখানো।

অবলেহ

অবলেহ aba-leha বিশেষ্য, ১ জিভ দিয়ে চাটা, জিভের সাহায্যে আস্বাদন; চাটা; ২ চেটে খেতে হয় এমন খাদ্য বা ওষুধ। ।

অবলেহন

অবলেহন বিশেষ্য, চেটে খাওয়া, জিভের সাহায্যে অস্বাদন।

অবলোকন

অবলোকন aba-lokana বিশেষ্য, দৃষ্টিপাত, দর্শন, দেখা, তাকানো (প্রাণভরে সেই দৃশ্য অবলোকন করলেন)। .

অবলোকিত

অবলোকিত বিশেষণ, দেখা হয়েছে এমন, দৃষ্ট।

অবলোপ

অবলোপ বিশেষ্য, ১ লুপ্ত হওয়া, লোপ; ২ আড়ালে চলে যাওয়া, অন্তর্ধান।

অবলোহিত রশ্মি

অবলোহিত রশ্মি aba-lohita, raśmi বিশেষ্য, দৃশ্যমান বর্ণালির লাল রশ্মির চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু বেতার তরঙ্গের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, infrared rays.

অবশ

অবশ abaśa বিশেষণ, ১ বশে নেই এমন, অবাধ্য; অনায়ত্ত; ২ বিকল, অসাড় (অবশ দেহ)। ।

অবশতা

অবশতা বিশেষ্য, অবাধ্যতা; অসাড়তা।

অবশিষ্ট

অবশিষ্ট aba-śiṣṭa বিশেষণ, ১ বাকি; ২ উদ্বৃত্ত, বাড়তি, অতিরিক্ত। ।

অবশী

অবশী abaśī (-শিন্) বিশেষণ, নিজেকে বশে রাখতে বা বাধ্য করতে পারে না এমন; ইন্দ্রিয়পরায়ণ। ।

অবশীভূত

অবশীভূত abaśī-bhūta বিশেষণ, বশ করা বা বশীভূত করা হয়নি এমন, বশ মানানো যায়নি এমন। ।

অবশেন্দ্রিয়

অবশেন্দ্রিয় abaśendriẏa বিশেষণ, ইন্দ্রিয় বশে নেই এমন, ইন্দ্রিয়কে জয় করতে পারেনি এমন। ।

অবশেষ

অবশেষ aba-śeṣa বিশেষ্য, ১ অবশিষ্ট অংশ, বাকি অংশ (দেহাবশেষ, ভুক্তাবশেষ); শেষাংষ; ২ শেষ, অবসান (দিনাবশেষ); ৩ সীমা-পরিসীমা (দুঃখের অবশেষ রইল না)। । বিশেষণ, অব-শিষ্ট।...

অবশ্য

অবশ্য১ abaśya বিশেষণ, বশ করা যায় না এমন, অবাধ্য। । অবশ্য২ abaśya অব্যয় ক্রিয়া-বিশেষণ, বিণ-বিশেষণ, ১ নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য;...

অবশ্য অবশ্য

অবশ্য অবশ্য ক্রিয়া-বিশেষণ, নিশ্চয়ই, বলা বাহুল্য।

অবশ্যকরণীয়

অবশ্যকরণীয় বিশেষণ, করতেই হবে এমন।

অবশ্যকর্তব্য

অবশ্যকর্তব্য বিশেষণ, করতেই হবে এমন।

অবশ্যকার্য

অবশ্যকার্য বিশেষণ, করতেই হবে এমন।

অবশ্যতা

অবশ্যতা বিশেষ্য, অবাধ্যতা।

অবশ্যম্ভাবিতা

অবশ্যম্ভাবিতা বিশেষ্য, নিশ্চয়তা।

অবশ্যম্ভাবী

অবশ্যম্ভাবী (-বিন্) বিশেষণ, নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)।