অবচ্ছেদ

অবচ্ছেদ abaccheda বিশেষ্য, ১ ছেদন, ছিন্ন করা; ২ বিচ্ছেদ; বিরাম; ৩ পরিচ্ছেদ; খণ্ড; একাংশ; বিভাগ; ৪ সীমা। ।

অবচ্ছেদে

অবচ্ছেদে ক্রিয়া-বিশেষণ, নির্বিশেষে; সব নিয়ে।

অবজারভেটরি

অবজার-ভেটরি abajāra-bheṭari বিশেষ্য, মানমন্দির, গ্রহনক্ষত্রাদি পর্যবেক্ষণের গবেষণাগার। ।

অবজ্ঞা

অবজ্ঞা abajñā বিশেষ্য, ১ উপেক্ষা, তুচ্ছজ্ঞান, তুচ্ছতাচ্ছিল্য; ২ ঘৃণা। ।

অবজ্ঞাত

অবজ্ঞাত বিশেষণ, উপেক্ষিত, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এমন; অপমানিত।

অবজ্ঞেয়

অবজ্ঞেয় বিশেষণ, অবজ্ঞা বা উপেক্ষার যোগ্য।

অবতরণ

অবতরণ aba-taraṇa বিশেষ্য, নিচে নামা, নিম্নে গমন; অবরোহণ (বন্দরে অবতরণ)। ।

অবতরণিকা

অবতরণিকা বিশেষ্য, ১ (বইয়ের) ভূমিকা, মুখবন্ধ; ২ সিঁড়ি, সোপান। অব-তরা ক্রিয়া, (কাব্যে) ১ নামা, নেমে আসা; ২ অবতীর্ণ বা আবির্ভূত হওয়া।

অবতল

অবতল aba-tala বিশেষণ, মধ্যভাগ নিচু এমন; মধ্যদেশ নিচু এমন উপরিতলবিশিষ্ট, concave (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। । বিপরীত. উত্তল, convex.

অবতংস

অবতংস aba-taṃsa বিশেষ্য, ভূষণ, অলংকার; কানের অলংকার; শিরোভূষণ; গৌরব বা গৌরবের বস্তু (চন্দ্রবংশাবতংস)। ।

অবতার

অবতার aba-tāra বিশেষ্য, ১ জীবদেহ ধারণ করে দেবতার পৃথিবীতে আবির্ভাব incarnation; ২ জীবদেহধারী দেবতা (কূর্ম অবতার, বামন অবতার); ৩ মূর্ত রূপ (ধর্মাবতার, করুণার অবতার);...

অবতারণ

অবতারণ aba-tāraṇa বিশেষ্য, ১ উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; ২ প্রসঙ্গ উত্থাপন। ।

অবতারণা

অবতারণা বিশেষ্য, আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন।

অবতারণী

অবতারণী বিশেষ্য, সিঁড়ি; যে নীচে নামায়।

অবতীর্ণ

অবতীর্ণ aba-tīrṇa বিশেষণ, ১ অবতরণ করেছে অর্থাৎ নেমেছে এমন; ২ অবতাররূপে আবির্ভূত; ৩ উপনীত; ৪ অতিক্রান্ত, উত্তীর্ণ। ।

অবদমন

অবদমন aba-damana বিশেষ্য, মনের স্বাভাবিক প্রবৃত্তি বা বাসনা দমন, repression (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অবদমিত

অবদমিত aba-damita বিশেষণ, অবদমন করা হয়েছে এমন, repressed. ।

অবদংশ

অবদংশ aba-daṃśa বিশেষ্য, ১ রুচিকর খাদ্য; ২ মদের চাট। ।

অবদাত

অবদাত aba-dāta বিশেষ্য, সাদা রং, শ্বেত বর্ণ। ☐ বিশেষণ, ১ সাদা; ২ শোভিত; ৩ নির্মল। ।

অবদান

অবদান aba-dāna বিশেষ্য, ১ প্রশংসনীয় কর্ম; মহৎ কর্ম; কীর্তি; ২ কর্ম; কৃতকর্ম; ৩ সাহসিকতাপূর্ণ কাজ। ।

অবদারণ

অবদারণ aba-dāraṇa বিশেষ্য, ১ বিদারণ, বিদীর্ণ করা; ২ খনন। । বিশেষণ, অব-দীর্ণ।

অবদারণী

অবদারণী বিশেষ্য, অবদারণ করার বা খোঁড়ার অস্ত্র; শাবল; কোদাল ইত্যাদি অস্ত্র।

অবদ্ধ

অবদ্ধ abaddha বিশেষণ, ১ আঁবাধা, বাঁধা নয় এমন; ২ অসম্বন্ধ। । বিশেষ্য, অবদ্ধতা।

অবদ্য

অবদ্য abadya বিশেষণ, অকথ্য; নিন্দনীয়। । তু. বিপ. অনবদ্য।

অবধান

অবধান aba-dhāna বিশেষ্য, একাগ্রতা; মনোযোগ, অভিনিবেশ; প্রণিধান; মনোযোগ দিয়ে শোনা। ☐ অনু-ক্রিয়া, (নামধাতু) অবধান করুন, দয়া করে শুনুন (‘অবধান নরপতি’: রক্ষ)। ।

অবধানতা

অবধানতা (বাংলা) বিশেষ্য, অমনোযোগ।

অবধায়ক

অবধায়ক aba-dhāẏaka বিশেষ্য, ১ রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি, caretaker; ২ মন দিয়ে শোনে এমন (ব্যক্তি)। ।

অবধারণ

অবধারণ aba-dhāraṇa বিশেষ্য, নির্ধারণ; ধার্য করা; নিরূপণ। ।

অবধারণা

অবধারণা বিশেষ্য, (দর্শ.) বোধশক্তি, ধারণাশক্তি, congnition.

অবধারিত

অবধারিত বিশেষণ, নিশ্চিত, অনিবার্য; নির্ধারিত, নিরূপিত।

অবধার্য

অবধার্য বিশেষণ, নির্ধারণ বা নিরূপণ করতে হবে এমন।

অবধি

অবধি abadhi অব্যয় ১ থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, ‘জনম অবধি হাম’: বিদ্যা.); ২ পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। ☐ বিশেষ্য, সীমা; অন্ত, অবসান...

অবধিবাধিত

অবধিবাধিত বিশেষণ, (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (সরকারি পরিভাষা)।

অবধূত

অবধূত aba-dhūta বিশেষ্য, ১ শৈব সন্ন্যাসী; সংসারত্যাগী সন্ন্যাসী; ২ তান্ত্রিক সন্ন্যাসী। ☐ বিশেষণ, ১ কল্পিত; ২ বিক্ষিপ্ত; ৩ পরিত্যক্ত। ।

অবধেয়

অবধেয় বিশেষণ, মনোযোগের যোগ্য। অবধেয় বিশেষণ, অবধানের যোগ্য; প্রণিধানযোগ্য।

অবধৌত

অবধৌত বিশেষণ, অবধূত সম্পর্কিত।

অবধৌতিক

অবধৌতিক বিশেষণ, অবধূত সম্পর্কিত।

অবধ্য

অবধ্য abadhya বিশেষণ, বধ করা বা হত্যা করা উচিত নয় এমন (দূত অবধ্য); বধের অযোগ্য। । স্ত্রী. অবধ্যা।

অবনত

অবনত abanata বিশেষণ, ১ নিচু, নত; আনত (অবনত মস্তকে, বিনয়াবনত); ২ পতিত, হীনাবস্থাপ্রাপ্ত; দুর্দশাগ্রস্ত (অবনত জাতি)। ।

অবনতি

অবনতি বিশেষ্য, ১ অবনত ভাব (ভূমির অবনতি); ২ অধোগতি, দুর্দশা (দেশের আর্থিক অবনতি, চারিত্রিক অবনতি)।

অবনমন

অবনমন aba-namana বিশেষ্য, অবনতকরণ, অবনত করা; নোয়ানো। ।

অবনমিত

অবনমিত বিশেষণ, নোয়ানো হয়েছে এমন; অবনত করা হয়েছে এমন; দমন করা হয়েছে এমন।

অবনয়ন

অবনয়ন aba-naẏana বিশেষ্য, নীচে নামিয়ে আনা, নোয়ানো, অবনমন। ।

অবনি

অবনি বিশেষ্য, পৃথিবী; ভূমি। ।

অবনিতল

অবনিতল বিশেষ্য, ভূতল, ধরণীতল।

অবনিপতি

অবনিপতি বিশেষ্য, পৃথিবীর অধিপতি; রাজা।

অবনিবনা

অবনিবনা বিশেষ্য, (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। ।

অবনিবনাও

অবনিবনাও abani-banā, abani-banāo বিশেষ্য, (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। ।

অবনিমণ্ডল

অবনিমণ্ডল বিশেষ্য, সারা পৃথিবী।

অবনী

অবনী abani, abanī বিশেষ্য, পৃথিবী; ভূমি। ।

অবন্তি

অবন্তি বিশেষ্য, ১ মালব প্রদেশ; ২ মালবের রাজধানী; উজ্জয়িনী; রাজা বিক্রমাদিত্যের রাজধানী। ।

অবন্তিপুরী

অবন্তিপুরী বিশেষ্য, উজ্জয়িনী।

অবন্তী

অবন্তী বিশেষ্য, ১ মালব প্রদেশ; ২ মালবের রাজধানী; উজ্জয়িনী; রাজা বিক্রমাদিত্যের রাজধানী। ।

অবন্ধন

অবন্ধন abandhana বিশেষ্য, বন্ধনের অভাব, বন্ধনহীনতা; মুক্তি। ।

অবন্ধু

অবন্ধু abandhu বিশেষণ, বন্ধুহীন; নির্বান্ধব; অসহায়। ☐ বিশেষ্য, বন্ধু নয় এমন ব্যক্তি (কে বন্ধু কে অবন্ধু)। ।

অবন্ধুর

অবন্ধুর abandhura বিশেষণ, বন্ধুর বা অসমতল নয় এমন; সমতল। ।

অবন্ধ্যা

অবন্ধ্যা abandhyā বিশেষণ, বন্ধ্যা বা বিফল নয় এমন; ফলবান; সফল। ।

অবপাত

অবপাত aba-pāta বিশেষ্য, ১ অধোগতি; নীচে পড়ে যাওয়া; ২ হাতি বা অন্য বন্য জন্তু ধরার চোরা গর্ত। ।

অববাহিকা

অববাহিকা aba-bāhikā বিশেষ্য, নদীর দুই তীরের ঢালু ভূমি, যেখান থেকে জল নদীতে এসে পড়ে, river basin. ।

অববুদ্ধ

অববুদ্ধ aba-buddha বিশেষণ, ১ প্রবুদ্ধ; প্রজ্ঞাবান; জ্ঞানবান; ২ জাগরিত, সজাগ। ।

অববোধ

অববোধ aba-bodha বিশেষ্য, ১ বিশেষ জ্ঞান; তত্ত্বজ্ঞান; ২ জাগরণ; উপলব্ধি। ।

অববোধন

অববোধন বিশেষ্য, ১ জ্ঞাপন, জানানো; ২ জাগানো। অব-বোধিত বিশেষণ, ১ জানানো হয়েছে এমন; ২ উদ্বোধিত; জাগরিত।

অবভাস

অবভাস aba-bhāsa বিশেষ্য, ১ প্রকাশ; দীপ্তি; ২ মিথ্যাজ্ঞান বা ভ্রম আরোপ; ৩ ছল। ।

অবম

অবম abama বিশেষণ, ১ কম; ন্যূন; ২ নিকৃষ্ট; হীন। ।

অবমত

অবমত aba-mata বিশেষণ, অবজ্ঞা করা হয়েছে এমন; উপেক্ষিত; অনাদৃত। ।

অবমতি

অবমতি বিশেষ্য, অবজ্ঞা, উপেক্ষা; অনাদর।

অবমন্তা

অবমন্তা aba-mantā (-ন্তৃ) বিশেষণ, অবমানকারী, অবজ্ঞাকারী। ।

অবমর্দ

অবমর্দ বিশেষ্য, ১ পদদলিত করা; ২ পীড়ন; ৩ ধ্বংস করা। ।

অবমর্দন

অবমর্দন বিশেষ্য, ১ পদদলিত করা; ২ পীড়ন; ৩ ধ্বংস করা। ।

অবমর্দিত

অবমর্দিত বিশেষণ, পদদলিত, প্রহৃত; বিধ্বস্ত।

অবমর্শন

অবমর্শন বিশেষ্য, ১ প্রণিধান, চিন্তা; ২ স্পর্শ; ৩ পরামর্শ। ।

অবমর্ষ

অবমর্ষ aba-marṣa বিশেষ্য, ১ ক্ষমার অভাব, অক্ষমা; ২ অসহন; ৩ বিলোপ; ৪ বিস্মৃতি। ।