অপেক্ষক

অপেক্ষক বিশেষণ, অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। ☐ বিশেষ্য, (গণিত) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function.

অপেক্ষমাণ

অপেক্ষমাণ বিশেষণ, প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত।

অপেক্ষা

অপেক্ষা apekṣā বিশেষ্য, ১ প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); ২ ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); ৩ দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); ৪...

অপেক্ষাকারী

অপেক্ষাকারী (-রিন্) বিশেষণ, অপেক্ষা করে এমন।

অপেক্ষাকৃত

অপেক্ষাকৃত বিশেষণ, তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)।

অপেক্ষিত

অপেক্ষিত বিশেষণ, প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত।

অপেক্ষী

অপেক্ষী (-ক্ষিন্) বিশেষণ, অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)।

অপেয়

অপেয় apeẏa বিশেষণ, পান করার অযোগ্য, পান করা উচিত নয় এমন। ।

অপেরণ

অপেরণ aperaṇa বিশেষ্য, ১ স্থানচ্যুতি, নিজের নির্দিষ্ট স্থান থেকে সরে যাওয়া; ২ আপাতদৃষ্টিতে গ্রহনক্ষত্রের স্বস্থানচ্যুতি, aberration (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অপেশাদার

অপেশাদার apeśā-dāra বিশেষণ, কেবল পেশা বা জীবিকার জন্য করে না এমন (অপেশাদার অভিনেতা)। ।

অপোগণ্ড

অপোগণ্ড apogaṇḍa বিশেষণ, বিশেষ্য, ১ নাবালক; শিশু; ২ পনেরো বছর বয়সের অনূর্ধ্ব বালক-বালিকা; ৩ (আলংকরিক) অকর্মণ্য, অপদার্থ (তার মতো অপোগণ্ড আমি আর দেখিনি)। .

অপোষ্য

অপোষ্য apoṣya বিশেষ্য, যে শিশুকে যথাযথভাবে পালন করা অসাধ্য; কুপোষ্য, অপুষ্যি। ।

অপোহ

অপোহ apoha বিশেষ্য, (ন্যায়.) বিরুদ্ধবাদীর তর্কনিরসনের জন্য বিপরীত তর্ক; যুক্তি বা তর্কের নরসন; খণ্ডন। ।

অপৌরুষ

অপৌরুষ apauruṣa বিশেষ্য, ১ পুরুষকারের বা বীরত্বের অভাব; পুরুষের অযোগ্য আচরণ; ২ অগৌরব; ৩ নিন্দা। ।

অপৌরুষেয়

অপৌরুষের বিশেষণ, ১ কোনো পুরুষের বা মানুষের কৃত নয় এমন; অলৌকিক (বেদ অপৌরুষেয়); ২ পৌরুষব্যঞ্জক বা বীরত্বব্যঞ্জক নয় এমন; কাপুরুষোচিত।

অপ্রকট

অপ্রকট aprakaṭa বিশেষণ, গোপন, অপ্রকাশিত; অন্তর্হিত, তিরোহিত। ।

অপ্রকটিত

অপ্রকটিত বিশেষণ, অপ্রকাশিত, গোপন; গুপ্ত।

অপ্রকাশ

অপ্রকাশ aprakāśa বিশেষ্য, গোপন; প্রকাশ বা ব্যক্ত না হওয়া। ☐ বিশেষণ, অপ্রকাশিত; গুপ্ত।

অপ্রকাশিত

অপ্রকাশিত বিশেষণ, প্রকাশিত বা ব্যক্ত হয়নি এমন; গুপ্ত।

অপ্রকাশ্য

অপ্রকাশ্য বিশেষণ, প্রকাশ করা যায় না বা উচিত নয় এমন; গোপনীয়। ।

অপ্রকৃত

অপ্রকৃত aprakr̥ta বিশেষণ, প্রকৃত বা খাঁটি নয় এমন; আসল নয় এমন; অযথার্থ। ।

অপ্রকৃত-ভগ্নাংশ

অপ্রকৃত-ভগ্নাংশ বিশেষ্য, যে ভগ্নাংশে হররাশির চেয়ে লবরাশি বড়।

অপ্রকৃতিস্থ

অপ্রকৃতিস্থ aprakr̥tisha বিশেষণ, স্বাভাবিক মানসিক অবস্থায় নেই এমন; মত্ত; বিকৃতমস্তিষ্ক। ।

অপ্রকৃষ্ট

অপ্রকৃষ্ট aprakr̥ṣṭa বিশেষণ, ১ উত্তম বা ভালো নয় এমন; নিকৃষ্ট; ২ বৈশিষ্ট্যহীন। ।

অপ্রখর

অপ্রখর aprakhara বিশেষণ, প্রখর বা তীব্র নয় এমন; মৃদু (অপ্রখর রোদ)। । বিশেষ্য, অপ্রখরতা।

অপ্রগল্ভ

অপ্রগল্ভ apragalbha বিশেষণ, ১ অবিনীত বা নির্লজ্জ নয় এমন; ২ বিনীত; ৩ লাজুক; কুণ্ঠিত। ।

অপ্রচলন

অপ্রচলন apracalana বিশেষণ, প্রচলনের অভাব; চলিত না থাকা; অব্যবহার। ।

অপ্রচলিত

অপ্রচলিত বিশেষণ, চলিত নয় এমন; অব্যবহৃত।

অপ্রচার

অপ্রচার apracāra বিশেষ্য, প্রচারের অভাব; লোকসমক্ষে প্রকাশের অভাব। ।

অপ্রচারিত

অপ্রচারিত বিশেষণ, প্রচার করা হয়নি এমন।

অপ্রচুর

অপ্রচুর apracura বিশেষণ, প্রচুর বা অনেক নয় এমন; অল্প (অপ্রচুর বৃষ্টিপাতই এই দুর্দশার কারণ)। ।

অপ্রণয়

অপ্রণয় apraṇaẏa বিশেষ্য, ১ প্রীতি বা অনুরাগের অভাব; ২ মনোমালিন্য, বিবাদ। ।

অপ্রণয়ী

অপ্রণয়ী (-য়িন্) বিশেষণ, প্রেমহীন, অপ্রেমিক; অরসিক। বিশেষণ, স্ত্রী. অপ্রণয়িনী।

অপ্রতর

অপ্রতর apratara বিশেষণ, পার হওয়া যায় না এমন, অনতিক্রম্য (‘অপ্রতর পরিখার মাঝে’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অপ্রতর্ক্য

অপ্রতর্ক্য apratarkya বিশেষণ, তর্কের দ্বারা মীমাংসা করা যায় না এমন, তর্কাতীত। ।

অপ্রতিকরণীয়

অপ্রতিকরণীয় বিশেষণ, প্রতিকার বা নিবারণের অযোগ্য; প্রতিবিধান করা যায় না এমন।

অপ্রতিকার

অপ্রতিকার aprati-kāra বিশেষ্য, প্রতিকার বা চিকিৎসার অভাব; অচিকিৎসা। ।

অপ্রতিকার্য

অপ্রতিকার্য বিশেষণ, প্রতিকার বা নিবারণের অযোগ্য; প্রতিবিধান করা যায় না এমন।

অপ্রতিদ্বন্দ্বী

অপ্রতিদ্বন্দ্বী aprati-dbandbī (-ন্দ্বিন্) বিশেষণ, প্রতিদ্বন্দ্বী বা শত্রু নেই এমন; সমকক্ষহীন (অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার)। ।

অপ্রতিপন্ন

অপ্রতিপন্ন aprati-panna বিশেষণ, প্রমাণিত বা নির্ধারিত হয়নি এমন। ।

অপ্রতিবন্ধ

অপ্রতিবন্ধ বিশেষ্য, প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। ☐ বিশেষণ, অপ্রতিহত, অবাধ, বাধাহীন। ।

অপ্রতিবন্ধক

অপ্রতিবন্ধক aprati-bandha, aprati-bandhaka বিশেষ্য, প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। ☐ বিশেষণ, অপ্রতিহত, অবাধ, বাধাহীন। ।

অপ্রতিবিধান

অপ্রতিবিধান aprati-bidhāna বিশেষ্য, প্রতিবিধান বা প্রতিকারের অভাব, অপ্রতিকার। ।

অপ্রতিবিধেয়

অপ্রতিবিধেয় বিশেষণ, প্রতিবিধান নেই এমন বা নিবারণ করা যায় না এমন, প্রতিবিধানের অসাধ্য।

অপ্রতিবিহিত

অপ্রতিবিহিত বিশেষণ, প্রতিবিধান বা প্রতিকার করা হয়নি এমন।

অপ্রতিভ

অপ্রতিভ apratibha বিশেষণ, অপ্রস্তুত; হতবুদ্ধি; বিব্রত ও লজ্জিত। ।

অপ্রতিম

অপ্রতিম apratima বিশেষণ, তুলনা নেই এমন; তুলনাহীন (অপ্রতিম সৌন্দর্য); প্রতিমা বা সদৃশ নেই এমন। ।