বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অপহ্নুতি বিশেষ্য, ১ (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; ২ অস্বীকার; ৩ চৌর্য; ৪ (অলঙ্কার) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্থাপন (যেমন,...
অপাত্র apātra বিশেষ্য, ১ অযোগ্য বা অধম পাত্র; ২ পাত্র হিসাবে যে ব্যক্তি মন্দ (অপাত্রে কন্যাকে দান করেছেন); ৩ অযোগ্য ব্যক্তি (আমার মূল্যবান উপদেশগুলি...
অপিনিহিত api-nihita বিশেষ্য, (ভাষাতত্ত্বে) শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে পূর্বেই তা উচ্চারণ করার প্রবণতা (যেমন, আজি > আইজ, কাঁচি > কাঁইচি), epenthesis....