অপরাস্ত

অপরাস্ত aparāsta বিশেষণ, পরাস্ত বা পরাজিত হয়নি এমন। ।

অপরাহত

অপরাহত aparā-hata বিশেষণ, ১ পরাজিত বা পরাস্ত হয়নি এমন; ২ বাধাবিমুক্ত, অবাধ (অপারহত শক্তি, অপরাহত উদ্যম)। ।

অপরাহ্ন

অপরাহ্ন aparāhna বিশেষ্য, দিনের শেষ ভাগ, মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকাল। ।

অপরিকল্পিত

অপরিকল্পিত apari-kalpita বিশেষণ, পরিকল্পিত নয় এমন; অচিন্তিত। ।

অপরিগ্রহ

অপরিগ্রহ apari-graha বিশেষ্য, অগ্রহণ, গ্রহণ না করা; প্রত্যাখ্যান। ☐ বিশেষণ, ১ কিছু (দান) গ্রহণ করেনি এমন; ২ অবিবাহিত। ।

অপরিচয়

অপরিচয় apari-caẏa বিশেষ্য, পরিচয়ের বা জানার অভাব; জানাশুনা না থাকা। ।

অপরিচিত

অপরিচিত বিশেষণ, অচেনা; অজানা। বিশেষণ, স্ত্রী. অপরিচিতা।

অপরিচিতি

অপরিচিতি বিশেষ্য, পরিচয়ের অভাব, অপরিচয়।

অপরিচ্ছন্ন

অপরিচ্ছন্ন aparicchanna বিশেষণ, মলিন, নোংরা, অপরিষ্কার। ।

অপরিচ্ছন্নতা

অপরিচ্ছন্নতা বিশেষ্য, মলিনতা, মালিন্য।

অপরিচ্ছিন্ন

অপরিচ্ছিন্ন aparicchinna বিশেষণ, ১ ছিন্ন বা বিভক্ত নয় এমন; ২ একটানা; ৩ অনিয়মিত; ৪ অনির্ণীত; ৫ সীমাবদ্ধ নয় এমন। ।

অপরিজ্ঞাত

অপরিজ্ঞাত apari-jñāta বিশেষণ, ১ ভালোভাবে জানা নেই এমন, অজ্ঞাত; অবিদিত; ২ অপরিচিত। ।

অপরিজ্ঞেয়

অপরিজ্ঞেয় apari-jñe.ẏa বিশেষণ, অজ্ঞেয়; ভালোভাবে জানা যায় না এমন। ।

অপরিণত

অপরিণত apari-ṇata বিশেষণ, পরিণত হয়নি বা পরিণতি লাভ করেনি এমন; অপূর্ণ; অপক্ব, কাঁচা; তরুণ। ।

অপরিণতবয়স্ক

অপরিণতবয়স্ক বিশেষণ, অল্পবয়সী; যৌবনপ্রাপ্ত হয়নি এমন; নাবালক।

অপরিণতবুদ্ধি

অপরিণতবুদ্ধি বিশেষণ, বুদ্ধি পাকেনি এমন; অস্থিরমতি।

অপরিণামদর্শী

অপরিণামদর্শী apari-ṇāma-darśī (-র্শিন্) বিশেষণ, পরিণাম ভেবে কাজ করে না এমন; ভবিষ্যতে কী ঘটবে সে সম্পর্কে চিন্তা করে না এমন; অদূরদর্শী; অবিবেচক। । বিশেষ্য, অপরি-ণাম-দর্শিতা।

অপরিতুষ্ট

অপরিতুষ্ট apari-tuṣṭa বিশেষণ, সন্তুষ্ট নয় এমন; তৃপ্ত হয়নি এমন। ।

অপরিত্যাজ্য

অপরিত্যাজ্য apari-tyājya বিশেষণ, পরিত্যাগ করা যায় না এমন; অপরিহার্য। ।

অপরিপক্ক

অপরিপক্ক apari-pakka বিশেষণ, ১ পাকেনি এমন, অপক্ব; ২ কাঁচা; ৩ অপরিণত; অনভিজ্ঞ। । বিশেষ্য, অপরি-পক্বতা।

অপরিপাটি

অপরিপাটি apari-pāṭi বিশেষণ, সাজানো-গোছানো নয় এমন, আগোছালো। ।

অপরিপূর্ণ

অপরিপূর্ণ apari-pūrṇa বিশেষণ, ১ পূর্ণ হয়নি বা পুরোপুরি ভরে যায়নি এমন (অপরিপূর্ণ পাত্র); ২ সফল হয়নি এমন, অপূর্ণ (অপরিপূর্ণ আশা)। । বিশেষ্য, অপরিপূর্ণতা।

অপরিবর্তন

অপরিবর্তন apari-bartana বিশেষ্য, বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। ।

অপরিবর্তনীয়

অপরিবর্তনীয় বিশেষণ, পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)।

অপরিবর্তিত

অপরিবর্তিত বিশেষণ, বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন।

অপরিবাহী

অপরিবাহী apari-bāhī (-হিন্) বিশেষণ, পরিবহন করে না এমন; বিদ্যুৎ বা তাপ চলাচলের পথ নেই এমন, non-conducting. । বিশেষ্য, অপরি-বাহিতা।

অপরিমাণ

অপরিমাণ apari-māṇa বিশেষণ, ১ পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; ২ প্রচুর। [সংস্কৃত ন + পরিমাণ।

অপরিমার্জিত

অপরিমার্জিত apari-mārjita বিশেষণ, পরিমার্জনা অর্থাৎ সংশোধন বা সংস্কার করা হয়নি এমন, অসংশোধিত। ।

অপরিমিত

অপরিমিত বিশেষণ, মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়);...

অপরিমেয়

অপরিমেয় বিশেষণ, পরিমাণ স্থির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)।

অপরিম্লান

অপরিম্লান apari-mlāna বিশেষণ, মলিন বা ম্লান হয়নি এমন; অবসন্ন হয়নি এমন; প্রফুল্ল; তাজা; সতেজ। ।

অপরিশুদ্ধ

অপরিশুদ্ধ apari-śuddha বিশেষণ, বিশুদ্ধ নয় এমন; অপবিত্র; মলিন। ।

অপরিশোধ

অপরিশোধ apari-śodha বিশেষ্য, পরিশোধের অভাব; শোধ না করা। ।

অপরিশোধনীয়

অপরিশোধনীয় বিশেষণ, পরিশোধ করা যায় না এমন (অপরিশোধ্য ঋণ)। ।

অপরিশোধিত

অপরিশোধিত বিশেষণ, পরিশোধ করা হয়নি এমন।

অপরিশোধ্য

অপরিশোধ্য apari-śodhanīẏa, apari-śodhya বিশেষণ, পরিশোধ করা যায় না এমন (অপরিশোধ্য ঋণ)। ।

অপরিষ্কার

অপরিষ্কার apariṣkāra বিশেষণ, মলিন, নোংরা, অপরিচ্ছন্ন (অপরিষ্কার ঘর)। ☐ বিশেষ্য, পরিচ্ছন্নতার অভাব, মালিন্য। ।

অপরিষ্কৃত

অপরিষ্কৃত বিশেষণ, পরিষ্কার করা হয়নি এমন; অশোধিত।

অপরিসর

অপরিসর apari-sara বিশেষণ, তেমন প্রশস্ত বা চওড়া নয় এমন, সংকীর্ণ (অপরিসর ঘর)। ।

অপরিসীম

অপরিসীম apari-sīma বিশেষণ, সীমা নেই এমন; সীমাহীন, অসীম, অশেষ (অপরিসীম আনন্দ, অপরিসীম করুণা)। ।

অপরিস্ফুট

অপরিস্ফুট aparisphuṭa বিশেষণ, ১ অস্পষ্ট, আবছা (অপরিস্ফুট স্মৃতি); ২ আধো-আধো (শিশুর অপরিস্ফুট ভাষা)। ।

অপরিস্রুত

অপরিস্রুত apari-sruta বিশেষণ, পরিস্রুত করা হয়নি বা ছেঁকে পরিষ্কার করা হয়নি এমন, unfiltered (অপরিস্রুত জল)। ।

অপরিহরণীয়

অপরিহরণীয় বিশেষণ, ১ ত্যাগ করা যায় না এমন, অত্যাজ্য; ২ এড়ানো যায় না বা বাদ দিয়ে চলা যায় না এমন (অপরিহার্য কারণে সভা স্থগিত...

অপরিহার্য

অপরিহার্য apari-haraṇīẏa, apari-hārya বিশেষণ, ১ ত্যাগ করা যায় না এমন, অত্যাজ্য; ২ এড়ানো যায় না বা বাদ দিয়ে চলা যায় না এমন (অপরিহার্য কারণে...

অপরীক্ষিত

অপরীক্ষিত aparīkṣita বিশেষণ, পরীক্ষা করে দেখা হয়নি এমন, যাচাই করা হয়নি এমন (তাঁর সাধুতা এখনও অপরীক্ষিত, অপরীক্ষিত তথ্য)। ।

অপরূপ

অপরূপ aparūpa বিশেষণ, ১ অপূর্ব; অতুলনীয় রূপবিশিষ্ট (অপরূপ শিল্পসম্পদ); ২ (ব্যঙ্গে) আশ্চর্য, কিম্ভূত; ৩ কদাকার, কুরূপ; বেয়াড়া। ।

অপরোক্ষ

অপরোক্ষ aparokṣa বিশেষণ, প্রত্যক্ষ; সাক্ষাৎ। ।

অপর্ণ

অপর্ণ aparṇa বিশেষণ, (গাছের) পাতা নেই এমন (‘অপর্ণ সে উপবন’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অপর্ণা

অপর্ণা aparṇā বিশেষ্য, যিনি তপস্যাকালে পর্ণ বা পাতাও আহার করেননি, অর্থাৎ দুর্গা বা পার্বতী। ।

অপর্যাপ্ত

অপর্যাপ্ত aparyāpta বিশেষণ, ১ প্রচুর, অঢেল; যথেষ্ট; প্রয়োজনের চেয়ে বেশি; ২ অপ্রচুর; মোটেই যথেষ্ট নয় এমন। ।

অপর্যুসিত

অপর্যুসিত aparyusita বিশেষণ, পর্যুসিত বা বাসি হয়নি এমন, টাটকা (অপর্যুসিত ফুল)। ।

অপলক

অপলক apalaka বিশেষণ, পলকহীন, অনিমেষ, নিমেষহীন, স্থিরদৃষ্টি (অপলক দৃষ্টিতে দেখা)। ।

অপলকা

অপলকা apalakā বিশেষণ, পলকা, ভঙ্গুর, ঠুনকো। ।

অপলাপ

অপলাপ apa-lāpa বিশেষ্য, ১ গোপন; (সত্য) অস্বীকার (সত্যের অপলাপ); ২ মিথ্যা উক্তি। ।

অপশব্দ

অপশব্দ apa-śabda বিশেষ্য, ১ অপভ্রংশ; বিকৃত শব্দ; ২ ব্যাকরণদুষ্ট শব্দ; ৩ অশ্লীল শব্দ। ।

অপশাসন

অপশাসন apa-śāsana বিশেষ্য, ১ অত্যাচারমূলক শাসন, যে শাসনে শাসিত জনগণের উপর পীড়ন করা হয়; ২ অযোগ্য শাসকের শাসন। ।

অপশিক্ষা

অপশিক্ষা apa-śikṣā বিশেষ্য, মন্দ বা নিকৃষ্ট শিক্ষা, কুশিক্ষা। ।

অপশ্রুতি

অপশ্রুতি apa-śruti বিশেষ্য, (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি...

অপসর

অপসর বিশেষ্য, ১ অন্যত্র যাওয়া; ২ পলায়ন; ৩ নির্গমন। ।

অপসরণ

অপসরণ বিশেষ্য, ১ অন্যত্র যাওয়া; ২ পলায়ন; ৩ নির্গমন। ।

অপসরা

অপসরা ক্রিয়া, (কাব্যে) ১ সরে যাওয়া; ২ পালিয়ে যাওয়া; ৩ দূরে চলে যাওয়া।

অপসর্পণ

অপসর্পণ ‘পলায়ন’