অন্যাসক্ত

অন্যাসক্ত anyāsakta বিশেষণ, অপরের প্রতি আসক্ত বা অনুরক্ত। ।

অন্যাসক্তা

অন্যাসক্তা বিশেষণ, (স্ত্রী.) অন্যের প্রতি অনুরক্তা।

অন্যূন

অন্যূন anyūna বিশেষণ, অন্তত; ন্যূন বা কম নয় এমন; সম্পূর্ণ। ।

অন্যোন্য

অন্যোন্য anyonya বিশেষণ, পরস্পর, mutual. ☐ বিশেষ্য, কাব্যের অর্থালংকারবিশেষ।

অন্যোন্যজীবিত্ব

অন্যোন্যজীবিত্ব বিশেষ্য, ভিন্ন ভিন্ন জীবের মিলন, মিথোজীবিতা, symbiosis (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অন্যোন্যবিরোধী

অন্যোন্যবিরোধী (-ধিন্) বিশেষ্য, পরস্পরবিরোধী, mutually opposed.

অপ

অপ১ apa- অব্যয় প্রতিকূলতা হীনতা নিন্দা ইত্যাদি সূচক উপসর্গ। । অপ২ apa বিশেষ্য, জল। ।

অপকর্ম

অপকর্ম apa-karma (-র্মন্) বিশেষ্য, নিন্দাজনক কাজ, কুকাজ; অপ্রীতিকর বা অন্যায় কাজ। ।

অপকর্মা

অপকর্মা (-র্মন্) বিশেষণ, কুকাজ করে এমন।

অপকর্ষ

অপকর্ষ apa-karṣa বিশেষ্য, হীনতা, নিকৃষ্টতা; অবনতি। । বিশেষ্য, অপকৃষ্ট।

অপকলঙ্ক

অপকলঙ্ক apa-kalaṅka বিশেষ্য, মিথ্যা অপবাদ। ।

অপকার

অপকার apa-kāra বিশেষ্য, অনিষ্ট, ক্ষতি; হানি। ।

অপকারী

অপকারী (-রিন্) বিশেষণ, ক্ষতিকর।

অপকীর্তি

অপকীর্তি apa-kīrti বিশেষ্য, কুকাজ বা তার জন্য নিন্দা; অপযশ, বদনাম, কলঙ্ক। ।

অপকৃত

অপকৃত বিশেষণ, ক্ষতিগ্রস্ত।

অপকৃতি

অপকৃতি বিশেষ্য, ক্ষতি, অনিষ্ট।

অপকৃষ্ট

অপকৃষ্ট apa-kr̥ṣṭa বিশেষণ, নিকৃষ্ট, হীন; জঘন্য; অবনতি হয়েছে এমন (তু. উৎকৃষ্ট)। ।

অপকেন্দ্র

অপকেন্দ্র apa-kendra বিশেষণ, কেন্দ্র থেকে দূরে গমনকারী; কেন্দ্র থেকে দূরে সরে যায় এমন, centrifugal (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অপক্ক

অপক্ক apakka বিশেষণ, ১ পাকেনি এমন; কাঁচা; ২ সিদ্ধ বা পাক করা হয়নি এমন; ৩ অপরিণত। । বিশেষ্য, অপক্কতা।

অপক্রিয়া

অপক্রিয়া apa-kriẏā বিশেষ্য, কুকর্ম; নিন্দাযোগ্য কাজ। ।

অপক্ষপাত

অপক্ষপাত apakṣa-pāta বিশেষ্য, নিরপেক্ষতা, সমদর্শিতা। ☐ বিশেষণ, পক্ষপাতহীন, সমদর্শী, নিরপেক্ষ। ।

অপক্ষপাতী

অপক্ষপাতী (-তিন্) বিশেষণ, নিরপেক্ষ। বিশেষ্য, অপক্ষ-পাতিতা, অপক্ষ-পাতিত্ব।

অপগত

অপগত apa-gata বিশেষণ, বিগত; প্রস্থিত, দূরীভূত, রহিত, চলে গেছে বা দূর হয়েছে এমন। ।

অপগম

অপগম বিশেষ্য, ১ প্রস্থান; ২ অপসরণ; ৩ পলায়ন; ৪ মৃত্যু। ।

অপগমন

অপগমন apa-gama, apa-gamana বিশেষ্য, ১ প্রস্থান; ২ অপসরণ; ৩ পলায়ন; ৪ মৃত্যু। ।

অপগা

অপগা apagā বিশেষণ, ১ নিম্নগামী, নীচের দিকে প্রবাহিত হয় এমন; ২ জলের অর্থাৎ সমুদ্রের দিকে প্রবাহিত হয় এমন। ☐ বিশেষ্য, নদী। ।

অপগুণ

অপগুণ apa-guṇa বিশেষ্য, দোষ, ত্রুটি। ।

অপগ্রহ

অপগ্রহ apa-graha বিশেষ্য, প্রতিকূল বা বিরুদ্ধ গ্রহ। ।

অপঘাত

অপঘাত apa-ghāta বিশেষ্য, ১ আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু, অপমৃত্যু; ২ আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি (অপঘাতে মৃত্যু)।

অপঘাতী

অপঘাতী (-তিন্) বিশেষণ, অপঘাত ঘটায় এমন।

অপচয়

অপচয় apa-caẏa বিশেষ্য, ১ ক্ষতি; অপব্যয় (অযথা শক্তির অপচয়); ২ ক্ষয়; হ্রাস। ।

অপচয়ী

অপচয়ী বিশেষণ, অপচয় করে এমন।

অপচার

অপচার apa-cāra বিশেষ্য, ১ অনুচিত আচরণ, অসদাচরণ; ২ দুর্নীতিমূলক কাজ বা আচরণ, corruption; ৩ কুপথ্যভোজন; ৪ কুপথ্যভোজনের জন্য অজীর্ণ বা বদহজম। ।

অপচারনিরোধ

অপচারনিরোধ বিশেষ্য, দুর্নীতিদমন, anti-corruption.

অপচিকীর্ষা

অপচিকীর্ষা apa-cikīrṣā বিশেষ্য, অপকার বা ক্ষতি করার ইচ্ছা। ।

অপচিকীর্ষু

অপচিকীর্ষু বিশেষণ, অপকার বা ক্ষতি করতে ইচ্ছুক এমন।

অপচিত

অপচিত বিশেষণ, ক্ষয়প্রাপ্ত; অপব্যয়িত, অযথা খরচ বা ব্যয়িত হয়েছে এমন; হ্রাসপ্রাপ্ত।

অপচিতি

অপচিতি বিশেষ্য, ১ অপব্যয়, অযথা ব্যয়; ২ দেহকোষের ক্ষয়., katabolism (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অপচীয়মান

অপচীয়মান বিশেষণ, ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন, ক্ষীয়মাণ।

অপচেষ্টা

অপচেষ্টা apa-ceṣṭā বিশেষ্য, ১ বৃথা চেষ্টা; ২ কুকর্মসাধনের জন্য চেষ্টা। ।

অপচ্ছায়া

অপচ্ছায়া apacchāẏā বিশেষ্য, ১ আবছায়া, আবছা; ২ ভূত-প্রেত ইত্যাদির অস্পষ্ট ছায়ামূর্তি। ।

অপছন্দ

অপছন্দ apachanda বিশেষণ, পছন্দ নয় এমন, মনের মতো নয় এমন। ☐ বিশেষ্য, মনের মতো নয় এমন জিনিস। ।

অপজাত

অপজাত apa-jāta বিশেষণ, কুলোচিত সদ্গুণাবলি থেকে বা পূর্বের উৎকর্ষ বা উচ্চ মান থেকে বিচ্যুত, হীনাবস্থাপ্রাপ্ত, degenerate. । বিশেষ্য, আপজাত্য।

অপজাতি

অপজাতি apa-jāti বিশেষ্য, হীনতাপ্রাপ্ত জাতি; নীচ জাতি। ।

অপজ্ঞান

অপজ্ঞান apa-jñāna বিশেষ্য, উপেক্ষা, অবজ্ঞা। ।

অপটু

অপটু apaṭu বিশেষণ, ১ নিপুণ বা দক্ষ নয় এমন (অপটু হাতের কাজ); ২ অক্ষম, অসুস্থ (অপটু দেহ)। । বিশেষ্য, অপটুতা, অপটুত্ব।

অপঠিত

অপঠিত apaṭhita বিশেষণ, পড়া হয়নি এমন। ।

অপণ্ডিত

অপণ্ডিত apaṇḍita বিশেষণ, পাণ্ডিত্য বা বিদ্যা নেই এমন; শাস্ত্রজ্ঞান নেই এমন; মূর্খ। ।

অপতন

অপতন apatana বিশেষ্য, পতিত না হওয়া, পড়ে না যাওয়া, স্খলিত না হওয়া। । বিশেষণ, অপতিত।

অপত্নীক

অপত্নীক apatnīka বিশেষণ, ১ মৃতদার, বিপত্নীক; ২ অবিবাহিত। ।

অপত্য

অপত্য apatya বিশেষ্য, যার জন্মের ফলে বংশের পতন হয় না, অর্থাৎ বংশ লোপ পায় না; সন্তান। ।

অপত্যনির্বিশেষে

অপত্যনির্বিশেষে ক্রিয়া-বিশেষণ, নিজের সন্তানের তুল্য ভেবে, নিজের সন্তানের থেকে পৃথক না ভেবে।

অপত্যস্নেহ

অপত্যস্নেহ বিশেষ্য, সন্তানের প্রতি স্নেহ-ভালোবাসা।

অপত্যহীন

অপত্যহীন বিশেষণ, নিঃসন্তান।

অপথ

অপথ apatha বিশেষ্য, অন্যায় বা মন্দ পথ; অযোগ্য বা ভুল পথ (‘অসময়ে অপথ দিয়ে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

অপথ্য

অপথ্য apathya বিশেষণ, বিশেষ্য, কুপথ্য, রোগীর পক্ষে অখাদ্য। ।

অপদ

অপদ apada বিশেষণ, পা নেই এমন, পদহীন। ☐ বিশেষ্য, সরীসৃপ। ।

অপদস্ত

অপদস্ত apadasta বিশেষণ, ১ অপমানিত, লাঞ্ছিত (পরের কাছে অকারণে অপদস্থ হওয়া); ২ উচ্চপদে অধিষ্ঠিত নয় এমন। ।