অন্নভাব

অন্নভাব বিশেষ্য, খাদ্যের অভাব; দুর্ভিক্ষ।

অন্নময়

অন্নময় বিশেষণ, খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)।

অন্নময় কোষ

অন্নময় কোষ— স্থূল দেহ।

অন্নরস

অন্নরস বিশেষ্য, ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উৎপন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle,

অন্নসত্র

অন্নসত্র বিশেষ্য, যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়।

অন্নসংস্থান

অন্নসংস্থান বিশেষ্য, আহারের ব্যবস্থা; জীবিকার্জন।

অন্নহীন

অন্নহীন বিশেষণ, আহারের সংস্থান নেই এমন, নিরন্ন।

অন্বয়

অন্বয় anbaẏa বিশেষ্য, ১ এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; ২ সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; ৩ অনুবৃত্তি, ধারা; ৪ বংশ; গোত্র;...

অন্বয়ী

অন্বয়ী (-য়িন্) বিশেষণ, অন্বয়যুক্ত, সম্বন্ধযুক্ত, অন্বিত।

অন্বর্থ

অন্বর্থ anbartha বিশেষণ, যথার্থ, অর্থানুরূপ; সার্থক। ।

অন্বর্থনামা

অন্বর্থনামা (-মন্) বিশেষণ, নামের সঙ্গে গুণের বা চরিত্রের মিল আছে এমন।

অন্বিত

অন্বিত anbita বিশেষণ, যুক্ত, সম্পন্ন (গুণান্বিত); প্রত্যেক পদের পরস্পর সম্বন্ধবিশিষ্ট (অন্বিত বাক্য)। ।

অন্বিষ্ট

অন্বিষ্ট anbiṣṭa বিশেষণ, খোঁজা হচ্ছে এমন। ☐ বিশেষ্য, ১ লক্ষ্য (‘আমারও অন্বিষ্ট তাই’: বিষ্ণু); ২ অন্বেষিত বিষয়। ।

অন্বীক্ষা

অন্বীক্ষা anbīkṣā বিশেষ্য, ১ পর্যালোচনা; ২ অন্বেষণ; ৩ অনুমান। ।

অন্বেষক

অন্বেষক বিশেষ্য, বিশেষণ, অনুসন্ধানকারী।

অন্বেষণ

অন্বেষণ anbeṣaṇa বিশেষ্য, অনুসন্ধান, খোঁজ, গবেষণা। ।

অন্বেষিত

অন্বেষিত বিশেষণ, খোঁজা হচ্ছে এমন।

অন্বেষী

অন্বেষী বিশেষ্য, বিশেষণ, অনুসন্ধানকারী।

অন্য

অন্য anya বিশেষণ, অপর, ভিন্ন (অন্য লোক)। ☐ সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)।

অন্যকৃত

অন্যকৃত বিশেষণ, অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন।

অন্যগত

অন্যগত বিশেষণ, অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল।

অন্যতঃ

অন্যতঃ অব্যয় অন্যভাবে।

অন্যতম

অন্যতম বিশেষণ, বহুর মধ্যে এক।

অন্যতর

অন্যতর বিশেষণ, দুইয়ের মধ্যে এক।

অন্যত্ব

অন্যত্ব বিশেষ্য, ভিন্নতা, the state of beign different.

অন্যত্র

অন্যত্র অব্যয় ক্রিয়া-বিশেষণ, অন্য জায়গায় বা বিষয়ে।

অন্যথা

অন্যথা অব্যয় ভিন্নভাবে, নতুবা। ☐ বিশেষ্য, ব্যতিক্রম (এর অন্যথা হবে না)।

অন্যথাকরণ

অন্যথাকরণ বিশেষ্য, অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা।

অন্যথাচরণ

অন্যথাচরণ বিশেষ্য, অন্যরকম বা বিরুদ্ধ আচরণ।

অন্যদা

অন্যদা ‘সমায়ন্তর’

অন্যদীয়

অন্যদীয় বিশেষণ, অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত।

অন্যপুষ্ট

অন্যপুষ্ট বিশেষণ, অন্যের দ্বারা পালিত। ☐ বিশেষ্য, কোকিল।

অন্যপূর্বা

অন্যপূর্বা বিশেষণ, (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন।

অন্যবিধ

অন্যবিধ বিশেষণ, অন্যরকম, ভিন্নরকম।

অন্যভৃত

অন্যভৃত বিশেষণ, অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। ☐ বিশেষ্য, কোকিল।

অন্যভৃৎ

অন্যভৃৎ বিশেষণ, অন্যকে পালন করে এমন। ☐ বিশেষ্য, কাক।

অন্যমনস্ক

অন্যমনস্ক বিশেষণ, অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বিশেষ্য, অন্যমনস্কতা।

অন্যমনা

অন্যমনা বিশেষণ, অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বিশেষ্য, অন্যমনস্কতা।

অন্যরূপ

অন্যরূপ বিশেষণ, ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। ☐ বিশেষ্য, অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী।

অন্যসাপেক্ষ

অন্যসাপেক্ষ বিশেষণ, অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative.

অন্যান্য

অন্যান্য anyānya বিশেষ্য, অপরাপর, ভিন্ন ভিন্ন (অন্যান্য কাজ). ☐ সর্ব. অপরাপর লোক বা বস্তু (অন্যান্যেরাও এই কথা বলে)। ।

অন্যায়

অন্যায় anyāẏa বিশেষ্য, অনুচিত কাজ; অনৌচিত্য; অবিচার (অন্যায়ের প্রতিবাদ)। ☐ বিশেষণ, ন্যায়বিরুদ্ধ; অনুচিত (অন্যায় কাজ); অকর্তব্য। ।

অন্যায়তঃ

অন্যায়তঃ অব্যয় ক্রিয়া-বিশেষণ, অন্যায়ভাবে।

অন্যায়াচার

অন্যায়াচার বিশেষ্য, অনুচিত ব্যবহার।

অন্যায়াচারী

অন্যায়াচারী (-রিন্) বিশেষণ, অনুচিত কাজ করে এমন।

অন্যায্য

অন্যায্য anyāyya বিশেষণ, অনুচিত, অসংগত। ।