অন্তস্তল

অন্তস্তল antastala বিশেষ্য, অভ্যন্তর, ভিতর; হৃদয়, মন (অন্তরের অন্তস্তলে). ।

অন্তস্থ

অন্তস্থ বিশেষণ, প্রান্তস্থ।

অন্তঃস্থয়-শ্রুতি

অন্তঃস্থয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের।

অন্তহীন

অন্তহীন anta-hīna বিশেষণ, অসীম; অন্ত বা শেষ নেই এমন (অন্তহীন নীলাকাশ)। ।

অন্তিক

অন্তিক antika বিশেষণ, সন্নিহিত; নিকটস্থ। ☐ বিশেষ্য, নৈকট্য; সান্নিধ্য। ।

অন্তিম

অন্তিম antima বিশেষণ, ১ শেষ; ২ মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। ☐ বিশেষ্য, পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). ।

অন্তিমকাল

অন্তিমকাল বিশেষ্য, মরণকাল।

অন্তিমদশা

অন্তিমদশা বিশেষ্য, শেষ অবস্থা; মুমূর্ষু অবস্থা।

অন্তিমশয্যা

অন্তিমশয্যা বিশেষ্য, যে শয্যায় শায়িত অবস্থায় মৃত্যু ঘটে।

অন্তিমসময়

অন্তিমসময় বিশেষ্য, মরণকাল।

অন্তেবাসী

অন্তেবাসী ante-bāsī (-সিন্) বিশেষ্য, ১ গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; ২ গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। ☐ বিশেষণ, নিকটবর্তী; নিকটে বাস করে এমন। ।

অন্ত্য

অন্ত্য antya বিশেষণ, ১ অন্তিম, শেষ (অন্ত্য বর্ণ, অন্যেষ্টি); চরম; ২ অবশিষ্ট; ৩ শূদ্রবংশজাত। ।

অন্ত্যজ

অন্ত্যজ বিশেষণ, নীচবংশজাত; নীচ। ☐ বিশেষ্য, নীচজাতি; শূদ্র; চণ্ডাল।

অন্ত্যবর্ণ

অন্ত্যবর্ণ বিশেষ্য, (শব্দাদির) শেষ বর্ণ।

অন্ত্যাক্ষরি

অন্ত্যাক্ষরি antyākṣari বিশেষ্য, কবিতা বা গানের প্রতি চরণের শেষ বর্ণ দিয়ে অন্য কবিতা বা গানের প্রথম চরণ শুরু করার প্রতিযোগিতা বা খেলা। ।

অন্ত্যানুপ্রাস

অন্ত্যানুপ্রাস antyānu-prāsa বিশেষ্য, (কাব্যে) এক প্রঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির সঙ্গে পরবর্তী পঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির মিল; অন্ত্যমিল, end rhyme. ।

অন্ত্যেষ্টি

অন্ত্যেষ্টি antyeṣṭi বিশেষ্য, মৃতের সৎকার; মৃতের সৎকার ও পারলৌকিক ক্রিয়া। ।

অন্ত্যেষ্টিক্রিয়া

অন্ত্যেষ্টিক্রিয়া বিশেষ্য, মৃতের সৎকার।

অন্ত্র

অন্ত্র antra বিশেষ্য, ১ নাড়িভুঁড়ি, bowels; ২ পাকস্থলীর নিম্নভাগ থেকে মলদ্বার পর্যন্ত দেহযন্ত্র, intestines. ।

অন্ত্রক্ষত

অন্ত্রক্ষত বিশেষ্য, অন্ত্রে ক্ষত বা ঘা, intestinal ulcer.

অন্ত্রবৃদ্ধি

অন্ত্রবৃদ্ধি বিশেষ্য, অন্ত্রের বা নাড়ির রোগবিশেষ, hernia.

অন্দর

অন্দর andara বিশেষ্য, ১ অভ্যন্তর, ভিতর; ২ অন্তঃপুর (তু. সদর)। ।

অন্দরমহল

অন্দরমহল বিশেষ্য, অন্তঃপুর।

অন্দিসন্দি

অন্দিসন্দি -অন্ধিসন্ধি andisandi-andhisandhi র কথ্য রূপ।

অন্ধ

অন্ধ andha বিশেষ্য, ১ চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; ২ গাঢ় অন্ধকারময় (‘অন্ধতামস’: রবীন্দ্রনাথ ঠাকুর); ৩ অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ...

অন্ধকার

অন্ধকার দেখা ক্রিয়া, বিশেষ্য, বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া।

অন্ধকারে ঢিল্ মারা

অন্ধকারে ঢিল্ মারা বাগধারা, কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)।

অন্ধকারে থাকা

অন্ধকারে থাকা ক্রিয়া, বিশেষ্য, কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা।

অন্ধকারে হাতড়ানো

অন্ধকারে হাতড়ানো ক্রিয়া, বিশেষ্য, ১ চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; ২ কোনো বিষয়ে স্থির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা...

অন্ধকূপ

অন্ধকূপ বিশেষ্য, অন্ধকার গহ্বর, black hole.

অন্ধকূপ হত্যা

অন্ধকূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট...

অন্ধতমস

অন্ধতমস বিশেষ্য, গাঢ় অন্ধকার।

অন্ধতমিস্র

অন্ধতমিস্র বিশেষ্য, গাঢ় অন্ধকার। ☐ বিশেষণ, গাঢ় অন্ধকারময়।

অন্ধবিশ্বাস

অন্ধবিশ্বাস বিশেষ্য, বিচার বিবেচনা না ক’রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্থা।

অন্ধবেগ

অন্ধবেগ বিশেষ্য, বেপরোয়া দ্রুত বেগ।

অন্ধিসন্ধি

অন্ধিসন্ধি andhi-sandhi বিশেষ্য, ১ ফাঁক, ফাঁকফোকর, রন্ধ্র; ২ গুপ্ত তথ্য (সমস্ত অন্ধিসন্ধি তার জানা); ৩ মনের কথা। ।

অন্ধের নড়ি

অন্ধের নড়ি বাগধারা অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়।

অন্ধের যষ্টি

অন্ধের যস্টি বাগধারা অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়।

অন্ধ্র

অন্ধ্র andhra বিশেষ্য, ১ প্রাচীন ভারতের জাতিবিশেষ; ২ স্বাধীন ভারতের অন্যতম রাজ্য; তেলুগুভাষী প্রদেশ; পঞ্চদ্রাবিড়ের অন্যতম। ।

অন্ন

অন্ন anna বিশেষ্য, ১ ভাত; ২ খাদ্যদ্রব্য (অন্নদাতা)। ।

অন্নকষ্ট

অন্নকষ্ট বিশেষ্য, খাদ্যের অভাব; দুর্ভিক্ষ।

অন্নকূট

অন্নকূট বিশেষ্য, অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উৎসব।

অন্নক্ষেত্র

অন্নক্ষেত্র বিশেষ্য, যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়।

অন্নগত

অন্নগত বিশেষণ, খাদ্যের উপর একান্ত নির্ভরশীল।

অন্নগতপ্রাণ

অন্নগতপ্রাণ বিশেষণ, অন্ন না পেলে বাঁচে না এমন।

অন্নচিন্তা

অন্নচিন্তা বিশেষ্য, আহার জোটানোর চিন্তা।

অন্নচিন্তা চমৎকারা

অন্নচিন্তা চমৎকারা বাগধারা, আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না।

অন্নছত্র

অন্নছত্র বিশেষ্য, অন্নসত্র -র রূপভেদ।

অন্নজল

অন্নজল বিশেষ্য, দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ।

অন্নদা

অন্নদা বিশেষণ, স্ত্রী. অন্নদানকারিণী। ☐ বিশেষ্য, ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা।

অন্নদাতা

অন্নদাতা (-তৃ) বিশেষণ, ১ অন্নদানকারী; ২ প্রতিপালনকারী।

অন্নদাত্রী

অন্নদাত্রী বিশেষণ, (স্ত্রী.) অন্নদানকারিণী।

অন্নদাস

অন্নদাস বিশেষ্য, কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি।

অন্নধ্বংস

অন্নধ্বংস বিশেষ্য, (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)।

অন্ননালী

অন্ননালী বিশেষ্য, যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্থলীতে যায়, oesophagus.

অন্নপূর্ণা

অন্নপূর্ণা বিশেষ্য, (স্ত্রী.) অন্নদা, দুর্গা।

অন্নপ্রাশন

অন্নপ্রাশন বিশেষ্য, হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, ‘ভাত’, মুখে-ভাত।

অন্নপ্রাশনের ভাত উঠে আসা

অন্নপ্রাশনের ভাত উঠে আসা, বমির উদ্রেক হওয়া।