বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অনাক্রম্য anākramya বিশেষণ, ১ আক্রমণ করা অসাধ্য বা অনুচিত এমন; যাকে আক্রমণ করা যায় না; ২ (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্ত, immune (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।...
অনাক্রম্যতা বিশেষ্য, ১ আক্রান্ত হবার সম্ভাবনা থেকে মুক্ত এই ভাব বা অবস্থা; ২ (স্বাস্থ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্তির অবস্থা বা ভাব, immunity (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।