অনভিপ্রায়

অনভিপ্রায় anabhi-prāẏa বিশেষ্য, ১ অভিপ্রায় বা ইচ্ছার অভাব; ২ অসম্মতি। ।

অনভিপ্রেত

অনভিপ্রেত anabhi-preta বিশেষণ, ১ অভিপ্রেত বা প্রত্যাশিত নয় বা চাওয়া হয়নি এমন, অবাঞ্ছিত; ২ ইচ্ছাবিরুদ্ধ। ।

অনভিব্যক্ত

অনভিব্যক্ত anabhi-byakta বিশেষণ, বলা বা প্রকাশ করা হয়নি এমন (অনভিব্যক্ত কামনা)। ।

অনভিভবনীয়

অনভিভবনীয় anabhi-bhabanīẏa বিশেষণ, পরাজিত করা যায় না এমন; অপরাজেয়; পরাজয় বা অভিভব অসাধ্য এমন। ।

অনভিভূত

অনভিভূত anabhi-bhūta বিশেষণ, ১ অভিভূত বা বিহ্বল নয় এমন; ২ পরাজিত হয়নি এমন। ।

অনভিমত

অনভিমত anabhi-mata বিশেষণ, ১ অভিমত বা অভিপ্রেত নয় এমন; ২ অসম্মত; ৩ অবাঞ্ছিত; ৪ মতবিরুদ্ধ। ।

অনভিলষণীয়

অনভিলষণীয় anabhi-laṣaṇīẏa বিশেষণ, অবাঞ্ছনীয়, অকাম্য। ।

অনভিলষিত

অনভিলষিত বিশেষণ, অবাঞ্ছিত, যা চাওয়া হয়নি। অনভি-লাষ বিশেষ্য, অনিচ্ছা; অভিলাষ বা বাসনার অভাব।

অনভিলাষী

অনভিলাষী (-ষিন্) বিশেষণ, অভিলাষী নয় বা ইচ্ছুক নয় এমন।

অনভ্যস্ত

অনভ্যস্ত anabhyasta বিশেষণ, ১ অভ্যাস বা অনুশীলন নেই এমন (কঠোর শ্রমে অনভ্যস্ত); ২ আনাড়ি। ।

অনভ্যাস

অনভ্যাস anabhyāsa বিশেষ্য, অভ্যাস বা অনুশীলনের অভাব। (দীর্ঘ অনভ্যাসের জন্য তার গান তেমন জমল না)। ।

অনমনীয়

অনমনীয় anamanīẏa বিশেষণ, ১ নত করা যায় না এমন; ২ নোয়ানো যায় না এমন; ৩ যাকে নিজের মত থেকে বিচ্যুত করা বা টলানো যায়...

অনমনীয়তা

অনমনীয়তা বিশেষ্য, দৃঢ়তা।

অনম্বয়

অনম্বয় anambaẏa বিশেষ্য, ১ অর্থালংকারবিশেষ, এতে একই বস্তুতে উপমান ও উপমেয় দুই-ই আরোপিত হয়; ২ অন্বয়ের অভাব। ☐ বিশেষণ, অন্বয় অর্থাৎ মিল বা সম্বন্ধ...

অনম্বর

অনম্বর anambara বিশেষণ, আচরণ বা আচ্ছাদন নেই এমন, অনাবৃত, নগ্ন। ☐ বিশেষ্য, ১ আকাশ (‘অনম্বর পথে সুকেশিনী’: মধু.); ২ দিগম্বর জৈন বা বৌদ্ধ সন্যাসী।...

অনয়

অনয় anaẏa বিশেষ্য, ১ দুর্ভাগ্য; ২ অন্যায়; ৩ দুর্দশা। [সংস্কৃত ন(অ)+নয় (=নীতি)।

অনর্গল

অনর্গল anargala বিশেষণ, অর্গল বা বাধা নেই এমন, মুক্ত, অবারিত (অনর্গল বাক্যস্রোত)। ☐ ক্রিয়া-বিশেষণ, অবিরাম (অনর্গল কথা বলা)। ।

অনর্ঘ

অনর্ঘ anargha বিশেষণ, অমূল্য, অত্যন্ত মূল্যবান। ।

অনর্থ

অনর্থ anartha বিশেষ্য, ১ অমঙ্গল, অশুভ, অনিষ্ঠ (অনর্থের সৃষ্টি); ২ ভুল অর্থ; ৩ কুকাজ, দুর্ঘটনা (মহা অনর্থ ঘটবে, অনর্থ বাধিয়ে দেবে)। ☐ বিশেষণ, অর্থহীন।...

অনর্থক

অনর্থক anarthaka বিশেষণ, ব্যর্থ, কারণহীন (অনর্থক পরিশ্রম, অনর্থক বিলম্ব)। ☐ ক্রিয়া-বিশেষণ, বৃথা, অকারণে, (সেখানে অনর্থক গেলে)। ।

অনর্থকর

অনর্থকর বিশেষণ, অনিষ্টকর, ক্ষতিকর।

অনর্থপাত

অনর্থপাত বিশেষ্য, দুর্ঘটনা, বিপদ।

অনর্হ

অনর্হ anarha বিশেষণ, ১ উপযুক্ত নয় বা যোগ্য নয় এমন; ২ পূজার যোগ্য নয় এমন। ।

অনল

অনল anala বিশেষ্য, আগুন। ।

অনলংকার

অনলংকার analam-kāra বিশেষ্য, অলংকার বা ভূষণের অভাব। ☐ বিশেষণ, অলংকারহীন। ।

অনলংকৃত

অনলংকৃত বিশেষণ, অলংকৃত বা সজ্জিত নয় এমন।

অনলস

অনলস anala বিশেষণ, ১ ক্লান্তিহীন, আলস্যহীন; ২ পরিশ্রমী। ।

অনল্প

অনল্প analpa বিশেষণ, অল্প নয় এমন; বেশি। ।

অনশন

অনশন anaśana বিশেষ্য, উপবাস; অনাহার। ।

অনশনক্লিষ্ট

অনশনক্লিষ্ট বিশেষণ, অনাহারে বা উপবাসে কাতর।

অনশনধর্মঘট

অনশন ধর্মঘট বিশেষ্য, ধর্মঘটে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকা।