বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অধোগতি adho-gati, adho-gamana বিশেষ্য, ১ নিম্নগতি, নীচের দিকে গতি; ২ হ্রাস; ৩ অবনতি, অধঃপতন; ৪ দুর্দশা; ৫ নরকে যাওয়া; ৬ (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। ।অসংসদ...
অধোগমন adho-gati, adho-gamana বিশেষ্য, ১ নিম্নগতি, নীচের দিকে গতি; ২ হ্রাস; ৩ অবনতি, অধঃপতন; ৪ দুর্দশা; ৫ নরকে যাওয়া; ৬ (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। ।অসংসদ...
অধ্যক্ষ adhyakṣa বিশেষ্য, ১ কর্মকর্তা; পরিচালক; তত্ত্বাবধায়ক; ২ ভারপ্রাপ্ত কর্মচারী (মঠাধ্যক্ষ); ৩ কলেজের প্রিন্সিপ্যাল, principal; ৪ কর্মপরিচালক, manager ((সরকারি পরিভাষা)প.); ৫ বিধানসভা ব্যবস্থাপক সভা...
অধ্যাত্মবাদ বিশেষ্য, ব্রহ্ম বা পরমাত্মই সবকিছুর মূল, এই দার্শনিক মত; আমাদের যাবতীয় জ্ঞানই জ্ঞাতার আত্মগত, এই মত; subjectivism (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান
অধ্যাপক বিশেষ্য, ১ বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য; ২ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; ৩ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। । স্ত্রী অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী।অসংসদ বাংলা অভিধান
অধ্যাপয়িতা adhyāpaka, adhyāpaẏitā (-তৃ) বিশেষ্য, ১ বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য; ২ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; ৩ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। । স্ত্রী অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী।অসংসদ বাংলা অভিধান