অধরীকৃত

অধরীকৃত adharī-kr̥ta বিশেষণ, ১ তিরস্কার করা হয়েছে এমন; ২ নীচে ফেলা হয়েছে এমন। ।অসংসদ বাংলা অভিধান

অধরোষ্ঠ

অধরোষ্ঠ adharoṣṭha, adharauṣṭha বিশেষ্য, নিচের ও উপরের ঠোঁট। ।অসংসদ বাংলা অভিধান

অধরৌষ্ঠ

অধরৌষ্ঠ adharoṣṭha, adharauṣṭha বিশেষ্য, নিচের ও উপরের ঠোঁট। ।অসংসদ বাংলা অভিধান

অধরৌষ্ঠ্য

অধরৌষ্ঠ্য বিশেষণ, অধরোষ্ঠ দ্বারা উচ্চারিত হয় এমন।অসংসদ বাংলা অভিধান

অধর্ম

অধর্ম adharma বিশেষ্য, ধর্মবিরুদ্ধ কাজ বা আচরণ; পাপ; অন্যায়। ☐ বিশেষণ, পূণ্যহীন; ধর্মবিরুদ্ধ। ।অসংসদ বাংলা অভিধান

অধর্মচারী

অধর্মচারী (-রিন্) বিশেষণ, পাপ কাজ করে এমন, পাপী; ধর্মবিরুদ্ধ কাজ করে এমন, অন্যায়কারী।অসংসদ বাংলা অভিধান

অধর্মাচরণ

অধর্মাচরণ বিশেষ্য, পাপ কাজ; ধর্মবিরুদ্ধ কাজ।অসংসদ বাংলা অভিধান

অধর্মী

অধর্মী (-র্মিন্) বিশেষণ, পাপ কাজ করে এমন, পাপী; ধর্মবিরুদ্ধ কাজ করে এমন, অন্যায়কারী।অসংসদ বাংলা অভিধান

অধর্ম্য

অধর্ম্য বিশেষণ, ধর্মবিরুদ্ধ; পাপজনক।অসংসদ বাংলা অভিধান

অধঃশিরা

অধঃশিরা বিশেষণ, নীচের দিকে মাথা রয়েছে এমন।অসংসদ বাংলা অভিধান

অধশ্চৌর

অধশ্চৌর adhaścaura বিশেষ্য, সিঁধেল চোর। ।অসংসদ বাংলা অভিধান

অধস্তন

অধস্তন adhastana বিশেষণ, ১ নিচুস্তরের, নিম্নস্থিত; ২ নিম্নে উৎপন্ন; ৩ অধীন, lower, subordinate (সরকারি পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধঃস্থ

অধঃস্থ বিশেষণ, ১ নীচে রয়েছে এমন; ২ অধীন।অসংসদ বাংলা অভিধান

অঁধার

অঁধার বিশেষণ অন্ধকারময়। ‘জামিনি আথ অঁধার।’ বিদ্যাপতি, ১৪৬০। ব্যুৎপত্তি সংস্কৃত অন্ধকার।

অঁধারা

অঁধারা বিশেষণ মলিন। ‘জনু মুখসসি ডরে রোএ অঁধারা।’ বিদ্যাপতি, ১৪৬০। ব্যুৎপত্তি সংস্কৃত অন্ধকার>।

অঁধারী

অঁধারী বিশেষণ অন্ধকারময়। ‘এক রাতি অঁধারী।’ বিদ্যাপতি, ১৪৬০। ব্যুৎপত্তি সংস্কৃত অন্ধকার>।

অধার্মিক

অধার্মিক adhārmika বিশেষণ, ধর্ম মানে না এমন; পাপী। ।অসংসদ বাংলা অভিধান

অধার্মিকতা

অধার্মিকতা বিশেষ্য, ধর্মের বিরুদ্ধাচরণ; পাপাচরণ।অসংসদ বাংলা অভিধান

অধি

অধি adhi - অব্যয় (উপ.) উপরি (অধিরোহণ); অধিকার (অধিষ্ঠিত; অধ্যুষিত); আধিপত্য, প্রাধান্য (অধিরাজ, অধিদেবতা); প্রাচুর্য ইত্যাদি সূচক।অসংসদ বাংলা অভিধান

অধিক

অধিক adhika বিশেষণ, বেশি; অতিরিক্ত; অনেক। ।অসংসদ বাংলা অভিধান

অধিকতম

অধিকতম বিশেষণ, সবচেয়ে বেশি।অসংসদ বাংলা অভিধান

অধিকতর

অধিকতর বিশেষণ, অন্যের তুলনায় বেশি, অপেক্ষাকৃত বেশি।অসংসদ বাংলা অভিধান

অধিকন্তু

অধিকন্তু অব্যয় আরও, তা ছাড়া তার উপর।অসংসদ বাংলা অভিধান

অধিকরণ

অধিকরণ adhi-karaṇa বিশেষ্য, ১ দখল, অধিকার, আধিপত্য; ২ চার প্রকার আধার, যথা-সামীপ্য, বিষয়, একদেশ-সম্বন্ধ ও ব্যাপ্তি; ৩ পাত্র; ৪ (ব্যাক.) কারকবিশেষ; ৫ বিচারালয় (ধর্মাধিকরণ)।...

অধিকর্তা

অধিকর্তা adhi.kartā (-র্তৃ) বিশেষ্য, যার অধিকারে কোনো সরকারি বিভাগ বা দপ্তর থাকে, কোনো সরকারি বিভাগের পরিচালক, director (সরকারি পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধিকর্ম

অধিকর্ম adhi.karma (-র্মন্) বিশেষ্য, কর্তৃত্ব, প্রভুত্ব। ।অসংসদ বাংলা অভিধান

অধিকার

অধিকার adhi.kāra বিশেষ্য, ১ স্বত্ব; ২ দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); ৩ কর্তৃত্ব; অধিপত্য; ৪ এলাকা, jurisdiction; ৫ সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); ৬...

অধিকারক্ষেত্র

অধিকারক্ষেত্র বিশেষ্য, এলাকা, অধিক্ষেত্র (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অধিকারচ্যুত

অধিকারচ্যুত বিশেষণ, বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত।অসংসদ বাংলা অভিধান

অধিকারভেদ

অধিকারভেদ বিশেষ্য, যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়।অসংসদ বাংলা অভিধান

অধিকারী

অধিকারী (-রিন্) বিশেষণ, ১ যার স্বত্ব বা অধিকার আছে; ২ দাবিদার; ৩ যোগ্যতাসম্পন্ন। ☐ বিশেষ্য, ১ মালিক; ২ রাজা (‘কান্দে চান্দ অধিকারী’: বি. গু);...

অধিকারূঢ়-বৈশিষ্ট্য

অধিকারূঢ়-বৈশিষ্ট্য adhikārūṛha-baiśiṣṭya বিশেষ্য, (ব্যাকরণ) রূপকালংকারবিশেষ, যাতে উপমানে কোনো অসম্ভব ধর্মের কল্পনা করে সেই অসম্ভব ধর্মযুক্ত উপমানটি উপমেয়তে আরোপ করা হয় (যথা, ‘বয়ন শারদসুধানিধি নিষ্কলঙ্ক’)...

অধিকাংশ

অধিকাংশ adhikāṃśa বিশেষণ, ১ বেশির ভাগ; ২ অর্ধেকের বেশি; ৩ প্রায় সমস্ত। ।অসংসদ বাংলা অভিধান

অধিকৃত

অধিকৃত adhi-kr̥ta বিশেষণ, দখল করা বা অধিকার করা হয়েছে এমন; আয়ত্ত; লব্ধ। ।অসংসদ বাংলা অভিধান

অধিক্রম

অধিক্রম adhi-krama বিশেষ্য, আক্রমণ। ।অসংসদ বাংলা অভিধান

অধিক্ষিপ্ত

অধিক্ষিপ্ত adhi-kṣipta বিশেষণ, ১ নিন্দিত, তিরস্কৃত; ২ অবজ্ঞাত, অনাদৃত। ।অসংসদ বাংলা অভিধান

অধিক্ষেত্র

অধিক্ষেত্র adhi-kṣetra বিশেষ্য, এলাকা, jurisdiction (সরকারি পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অধিক্ষেপ

অধিক্ষেপ adhi-kṣepa বিশেষ্য, ১ নিন্দা, তিরস্কার; ২ অবজ্ঞা, অনাদর। ।অসংসদ বাংলা অভিধান

অধিগত

অধিগত adhi-gata বিশেষণ, ১ যা পাওয়া গেছে, প্রাপ্ত; ২ যা জানা হয়েছে, জ্ঞাত; আয়ত্ত করা বা শেখা হয়েছে এমন (অধিগত বিদ্যা); ৩ অধীত, পঠিত।...

অধিগম

অধিগম বিশেষ্য, ১ প্রাপ্তি, লাভ; ২ জ্ঞানলাভ; ৩ অভ্যাস; ৪ অধ্যয়ন। ।অসংসদ বাংলা অভিধান