বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অদ্বয়বাদী (-দিন্) বিশেষ্য, যিনি অদ্বয়বাদে বিশ্বাসী; এক ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি। ☐ বিশেষণ, অদ্বৈতবাদে বিশ্বাস করে এমন, এক ঈশ্বরে বিশ্বাস করে এমন; অদ্বয়বাদসম্মত।অসংসদ বাংলা অভিধান
অদ্বৈত adbaita বিশেষণ, ১ দ্বৈতহীন; ২ দ্বিতীয়ত্বহীন অর্থাৎ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। ☐ বিশেষ্য, ১ ব্রহ্ম; ২ শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। ।অসংসদ...
অধর adhara বিশেষ্য, ১ বিশেষ্য, নীচের ঠোঁট (‘ভাঙিয়া মিলিয়া যার দুইটি অধরে’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ নিম্নস্থান (‘প্রাণের আহুতি জ্বালি হৃদয়ের অধরে-উত্তরে’ অ. চ.)। ।অসংসদ...