বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অদানে অব্রাহ্মণে adāne, abrāhmaṇe (আলংকরিক) ক্রিয়া-বিশেষণ, সৎ বা সার্থক ব্যাপারে নয়, বাজে কাজে, বাজে ব্যাপারে (সাধারণগত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে প্রযোজ্য)।অসংসদ...
অদূরদর্শী (-র্শিন্) বিশেষণ, যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী।অসংসদ বাংলা অভিধান
অদৃষ্টবাদ বিশেষ্য, দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে।অসংসদ...