অতীতবেত্তা

অতীতবেত্তা বিশেষ্য, বিশেষণ, যে বা যিনি অতীত কাল সম্পর্কে অনেককিছু জানে বা জানেন।অসংসদ বাংলা অভিধান

অতীতবেদী

অতীতবেদী বিশেষ্য, বিশেষণ, যে বা যিনি অতীত কাল সম্পর্কে অনেককিছু জানে বা জানেন।অসংসদ বাংলা অভিধান

অতীন্দ্রিয়

অতীন্দ্রিয় atīndriẏa বিশেষণ, চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা বোঝা যায় না; ইন্দ্রিয়ের অগোচর। ।অসংসদ বাংলা অভিধান

অতীন্দ্রিয়তা

অতীন্দ্রিয়তা বিশেষ্য, অতীন্দ্রীয়ের ভাব।অসংসদ বাংলা অভিধান

অতীব

অতীব atība বিশেষণ, অত্যন্ত, খুব্, খুব্ বেশি (অতীব দুঃখের, অতীব মনোহর)। ।অসংসদ বাংলা অভিধান

অতুল

অতুল atula বিশেষণ, তুলনাহীন, যার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, অনুপম। ।অসংসদ বাংলা অভিধান

অতুলন

অতুলন বিশেষণ, যার তুলনা নেই।অসংসদ বাংলা অভিধান

অতুলনীয়

অতুলনীয় বিশেষণ, যার অন্যকিছুর তুলনা করা যায় না (অতুলনীয় সৌন্দর্য)। (বাস্তবিক পক্ষে প্রয়োগে অতুল, অতুলনীয় ও অতুল্য এই তিনটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য করা...

অতুল্য

অতুল্য বিশেষণ, যার অন্যকিছুর তুলনা করা যায় না (অতুলনীয় সৌন্দর্য)। (বাস্তবিক পক্ষে প্রয়োগে অতুল, অতুলনীয় ও অতুল্য এই তিনটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য করা...

অতুষ্ট

অতুষ্ট atuṣṭa বিশেষণ, তৃপ্ত, সন্তুষ্ট বা খুশি নয় এমন। ।অসংসদ বাংলা অভিধান

অতুষ্টি

অতুষ্টি atuṣṭi বিশেষ্য, তৃপ্তি বা সন্তোষের অভাব; খুশির অভাব।অসংসদ বাংলা অভিধান

অতৃপ্ত

অতৃপ্ত atr̥pta বিশেষণ, আশা মেটেনি এমন; যে খুশি নয়, সন্তুষ্ট নয়। ।অসংসদ বাংলা অভিধান

অতৃপ্তি

অতৃপ্তি বিশেষ্য, সন্তোষের অভাব, তৃপ্তির অভাব।অসংসদ বাংলা অভিধান

অত্বর

অত্বর atbara বিশেষণ, ধীর, মন্থর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। ।অসংসদ বাংলা অভিধান

অত্বরা

অত্বরা বিশেষ্য, ত্বরার অভাব, মন্থরতা।অসংসদ বাংলা অভিধান

অত্যধিক

অত্যধিক atyadhika বিশেষণ, খুব বেশি, যতটা প্রয়োজন বা উচিত তার চেয়ে অনেক বেশি। ।অসংসদ বাংলা অভিধান

অত্যন্ত

অত্যন্ত atyanta বিশেষণ, খুব বেশি, অতিশয়, যতটা উচিত বা স্বাভাবিক তার চেয়ে অনেক বেশি। ।অসংসদ বাংলা অভিধান

অত্যন্তগামী

অত্যন্তগামী (-মিন্) বিশেষণ, খুব দ্রুতগামী, অতি দ্রুতগামী। অত্যন্তভাব বিশেষ্য, একেবারে অভাব, সম্পূর্ণ অভাব।অসংসদ বাংলা অভিধান

অত্যয়

অত্যয় atyaẏa বিশেষ্য, ১ মৃত্যু, বিনাশ, ধ্বংস (দেহাত্যয়); ২ অতিক্রম, অপগম (কালাত্যয়); ৩ অপচয়, ৪ দোষ, অপরাধ; ৫ বিপদ, আকস্মিক বিপদ; ৬ emergency (সরকারি...

অত্যয় প্রমাণপত্র

অত্যয় প্রমাণপত্র বিশেষ্য, আকস্মিক বিপৎকালীন প্রমাণপত্র, আপৎকালীন প্রমাণপত্র, emergency certificate.অসংসদ বাংলা অভিধান

অত্যয়সংচিতি

অত্যয়সংচিতি বিশেষ্য, জরুরি অবস্থার জন্য সঞ্চয়, emergency reserve (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অত্যল্প

অত্যল্প atyalpa বিশেষণ, খুব কম, খুব সামান্য, যৎসামান্য। ।অসংসদ বাংলা অভিধান

অত্যশন

অত্যশন atyaśana বিশেষ্য, অত্যধিক আহার। ।অসংসদ বাংলা অভিধান

অত্যহিত

অত্যহিত atyahita বিশেষ্য, অত্যন্ত অনিষ্ট, অতিশয় অহিত বা অমঙ্গল। । অত্যাহিত দ্র।অসংসদ বাংলা অভিধান

অত্যাগসহন

অত্যাগসহন atyāga-sahana বিশেষণ, ১ যে ত্যাগ সহ্য করে না, যে কোনো কিছুর অভাব বা বিরহ সহ্য করে না; ২ যার অভাব বা বিরহ সহ্য...

অত্যাচার

অত্যাচার atyācāra বিশেষ্য, ১ অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার; ২ পীড়ন। । অত্যাচারী (-রিন্) বিশেষ্য, বিশেষণ, পীড়নকারী, যে উৎপীড়ন করে, যে অত্যাচার করে, উৎপীড়ক (অত্যাচারী শাসক)।অসংসদ...

অত্যাজ্য

অত্যাজ্য atyājya বিশেষণ, ত্যাগ করা যায় না বা ত্যাগ করা উচিত নয় এমন, বর্জন করা যায় না এমন (যে অত্যাজ্য তাও ত্যাগ করছি)। ।অসংসদ...

অত্যাদর

অত্যাদর atyādara বিশেষ্য, অতিরিক্ত আদর, খুব বেশি আদর বা যত্ন; আদরের বা যত্নের বাড়াবাড়ি। ।অসংসদ বাংলা অভিধান

অত্যাধুনিক

অত্যাধুনিক atyādhunika বিশেষণ, অতিরিক্ত আধুনিক, বাড়াবাড়িরকমের আধুনিক; একেবারে আধুনিক (আমি অত্যাধুনিক ফ্যাশনে অভ্যস্ত নই)। ।অসংসদ বাংলা অভিধান

অত্যাবশ্যক

অত্যাবশ্যক atyābaśyaka বিশেষণ, অত্যন্ত দরকারি, খুব প্রয়োজনীয়। । (অশু. কিন্তু প্রচলিত) অত্যাবশ্যকীয়।অসংসদ বাংলা অভিধান

অত্যাবশ্যকীয়

অত্যাবশ্যকীয় বিশেষণ, অত্যন্ত দরকারী (অত্যাবশ্যকীয় পণোর দাম বাড়ছে)। (অশু. কিন্তু প্রচলিত)।অসংসদ বাংলা অভিধান

অত্যাশ্চর্য

অত্যাশ্চর্য atyāścarya বিশেষণ, অত্যন্ত বিস্ময়কর, খুব অদ্ভুত (এ এক অত্যাশ্চর্য ঘটনা)। ।অসংসদ বাংলা অভিধান

অত্যাসক্ত

অত্যাসক্ত atyāsakta বিশেষণ, অত্যন্ত আসক্ত বা অনুরক্ত, একান্ত অনুরক্ত। ।অসংসদ বাংলা অভিধান

অত্যাসক্তি

অত্যাসক্তি বিশেষ্য, অতিশয় অনুরাগ বা লিপ্সা।অসংসদ বাংলা অভিধান

অত্যাহিত

অত্যাহিত atyāhita বিশেষ্য, ১ ঘোর অমঙ্গল, অতিশয় অকল্যাণ; ২ মহাভয়। ।অসংসদ বাংলা অভিধান

অত্যুক্তি

অত্যুক্তি atyukti বিশেষ্য, অতিবর্ণনা, অতিরঞ্জিত বর্ণনা বা উক্তি, বাড়িয়ে বলা। ।অসংসদ বাংলা অভিধান

অত্যুগ্র

অত্যুগ্র atyugra বিশেষণ, ১ অতিশয় উগ্র বা তীব্র, অতিরিক্ত কটু; ২ প্রচণ্ড (অত্যুগ্র স্বভাব)। ।অসংসদ বাংলা অভিধান

অত্যুজ্জ্বল

অত্যুজ্জ্বল atyujjbala বিশেষণ, খুব উজ্জ্বল (অত্যুজ্জ্বল আলো)। ।অসংসদ বাংলা অভিধান