অতিদূর

অতিদূর বিশেষণ, খুব দূরের। ☐ বিশেষ্য, বেশি দূরত্ব।অসংসদ বাংলা অভিধান

অতিনাটকীয়তা

অতিনাটকীয়তা বিশেষ্য, নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি।অসংসদ বাংলা অভিধান

অতিপাত

অতিপাত বিশেষ্য, যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)।অসংসদ বাংলা অভিধান

অতিপাতক

অতিপাতক বিশেষ্য, সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ।অসংসদ বাংলা অভিধান

অতিপাত্তি

অতিপাত্তি বিশেষ্য, তামাদি, বাতিল lapse (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অতিপান

অতিপান বিশেষ্য, অত্যধিক (মদ্য) পানদোষ।অসংসদ বাংলা অভিধান

অতিপ্রজতা

অতিপ্রজতা বিশেষ্য, জনসংখ্যার আধিক্য, overpopulation. বিশেষণ, অতিপ্রজ।অসংসদ বাংলা অভিধান

অতিপ্রাকৃত

অতিপ্রাকৃত বিশেষ্য, বিশেষণ, অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural.অসংসদ বাংলা অভিধান

অতিবড়

অতিবড় বিশেষণ, খুব বড়; অতিরিক্ত বড়।অসংসদ বাংলা অভিধান

অতিবল

অতিবল বিশেষণ, মহাশক্তিধর।অসংসদ বাংলা অভিধান

অতিবাড়

অতিবাড় বিশেষ্য, অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি।অসংসদ বাংলা অভিধান

অতিবাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে

অতিবাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে (প্রবাদ) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তুলনামূলক অতি দর্পে হতা লঙ্কা।অসংসদ বাংলা অভিধান

অতিবাদ

অতিবাদ বিশেষ্য, ১ অতিশয়োক্তি, অত্যুক্তি; ২ কঠোর বাক্য।অসংসদ বাংলা অভিধান

অতিবাহন

অতিবাহন বিশেষ্য, যাপন, ক্ষেপণ, কাটানো।অসংসদ বাংলা অভিধান

অতিবাহিত

অতিবাহিত বিশেষণ, কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)।অসংসদ বাংলা অভিধান

অতিবিলম্ব

অতিবিলম্ব বিশেষ্য, বেশি দেরি।অসংসদ বাংলা অভিধান

অতিবুদ্ধি

অতিবুদ্ধি বিশেষণ, বিশেষ্য, অত্যন্ত চালাক (লোক); (আলংকরিক) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিবুদ্ধির গলায় দাড়ি)।অসংসদ বাংলা অভিধান

অতিবৃদ্ধ

অতিবৃদ্ধ বিশেষণ, খুব বুড়ো, একেবারে বুড়ো।অসংসদ বাংলা অভিধান

অতিবৃষ্টি

অতিবৃষ্টি বিশেষ্য, অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি।অসংসদ বাংলা অভিধান

অতিবেগুনি রশ্মি

অতিবেগনি রশ্মি ati-begani, raśmi বিশেষ্য, ultra-violet ray (পরি)।অসংসদ বাংলা অভিধান

অতিবেল

অতিবেল বিশেষণ, বেলা বা তটরেখাকে অর্থাৎ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক।অসংসদ বাংলা অভিধান

অতিভক্তি

অতিভক্তি বিশেষ্য, যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান।অসংসদ বাংলা অভিধান

অতিভক্তি চোরের লক্ষণ

অতিভক্তি চোরের লক্ষণ (প্রবাদ) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে...

অতিভুজ

অতিভুজ ati-bhuja বিশেষ্য, (জ্যামি.) সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু, hypotenuse (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অতিভোজন

অতিভোজন বিশেষ্য, গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার।অসংসদ বাংলা অভিধান

অতিমন্দা

অতিমন্দা বিশেষ্য, (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্থা, slump. ☐ বিশেষণ, ওইরকম অবস্থাপূর্ণ।অসংসদ বাংলা অভিধান

অতিমর্ত্য

অতিমর্ত্য বিশেষণ, লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন (‘অতিমর্ত্য উন্মাদনা অচিরাৎ পলাল কোথায়’: সুধীন্দ্রনাথ দত্ত)।অসংসদ বাংলা অভিধান

অতিমাত্র

অতিমাত্র বিশেষণ, মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)।অসংসদ বাংলা অভিধান

অতিমান

অতিমান বিশেষ্য, অস্বাভাবিক রকমের বেশি অহংকার।অসংসদ বাংলা অভিধান

অতিমানব

অতিমানব বিশেষ্য, ১ মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; ২ পরমজ্ঞানী পুরুষ।অসংসদ বাংলা অভিধান

অতিমানবিক

অতিমানবিক বিশেষণ, ১ মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; ২ অলৌকিক।অসংসদ বাংলা অভিধান

অতিমানুষ

অতিমানুষ বিশেষ্য, ১ মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; ২ পরমজ্ঞানী পুরুষ।অসংসদ বাংলা অভিধান

অতিরঞ্জন

অতিরঞ্জন বিশেষ্য, অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্থাকে বাড়িয়ে বর্ণনা করা।অসংসদ বাংলা অভিধান

অতিরঞ্জিত

অতিরঞ্জিত বিশেষণ, বাড়িয়ে বলা হয়েছে এমন।অসংসদ বাংলা অভিধান

অতিরথ

অতিরথ বিশেষ্য, যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে।অসংসদ বাংলা অভিধান

অতিরিক্ত

অতিরিক্ত বিশেষণ, ১ প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); ২ অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); ৩ উদ্বৃত্ত; ৪ (উদ্ভি.) accessory (বিশ্ববিদ্যালয়...

অতিরেক

অতিরেক বিশেষ্য, আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অতিলোভ

অতিলোভ বিশেষ্য, বড় বেশি লোভ, খুব লোভ।অসংসদ বাংলা অভিধান

অতিশয়

অতিশয় বিশেষণ, অত্যন্ত, খুব। ☐ বিশেষ্য, আধিক্য (সৌন্দর্যাতিশয়)।অসংসদ বাংলা অভিধান

অতিশয়োক্তি

অতিশয়োক্তি বিশেষ্য, অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা—‘মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা’: রবীন্দ্রনাথ ঠাকুর), hyperbole.অসংসদ বাংলা অভিধান

অতিষ্ঠ

অতিষ্ঠ atiṣṭha বিশেষণ, স্থির থাকা দুঃসাধ্য এমন (জীবন অতিষ্ট করা); অস্থির (অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চলে গেল); উত্ত্যক্ত। ।অসংসদ বাংলা অভিধান

অতিসার

অতিসার বিশেষ্য, উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ।অসংসদ বাংলা অভিধান

অতীক্ষ্ণ

অতীক্ষ্ণ atīkṣṇa বিশেষণ, তীক্ষ্ণ বা সূক্ষ্ম বা ধারালো নয় এমন। ।অসংসদ বাংলা অভিধান

অতীত

অতীত atīta বিশেষণ, ১ যা ঘটে গেছে এমন, বিগত; পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন (অতীত যুগ, অতীত গৌরব); ২ অতিক্রম করেছে এমন (কল্পনার...