বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অতন্দ্র atandra, atandrita বিশেষণ, ১ নিদ্রাহীন; ২ সজাগ; ৩ সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); ৪ মনোযোগী; ৫ নিরলস; ৬ অবিরাম। ।অসংসদ বাংলা অভিধান
অতন্দ্রিত atandra, atandrita বিশেষণ, ১ নিদ্রাহীন; ২ সজাগ; ৩ সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); ৪ মনোযোগী; ৫ নিরলস; ৬ অবিরাম। ।অসংসদ বাংলা অভিধান
অতর্কিত atarkita বিশেষণ, অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। ।অসংসদ বাংলা অভিধান
অতলস্পর্শ বিশেষণ, যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাৎ গভীর পাণ্ডিত্য)।অসংসদ বাংলা অভিধান
অতি ati অব্যয় ১ অধিক (অতি শীঘ্র, অতিবল); ২ অতিক্রান্ত (অতীত-অতি+ইত); ৩ বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। ☐ বিশেষণ, ১ অত্যন্ত অসংগত, অনুচিত; ২ (মন্দার্থে) অতিরিক্ত...
অতিক্রম বিশেষ্য, ১ পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); ২ ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্থান দখল করা, supersession (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান
অতিক্রমণ বিশেষ্য, ১ পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); ২ ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্থান দখল করা, supersession (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান