অপ্রাণী

অপ্রাণী (-ণিন্) বিশেষ্য, বিশেষণ, প্রাণী নয় এমন; প্রাণ নেই এমন।

অপ্রাপনীয়

অপ্রাপনীয় aprāpanīẏa বিশেষণ, পাওয়া যায় না এমন। ।

অপ্রাপ্ত

অপ্রাপ্ত aprāpta বিশেষণ, পাওয়া যায়নি এমন, অলব্ধ। ।

অপ্রাপ্তবয়স্ক

অপ্রাপ্তবয়স্ক বিশেষণ, নাবালক, পূর্ণবয়স্ক নয় এমন।

অপ্রাপ্তযৌবন

অপ্রাপ্তযৌবন বিশেষণ, এখনও যৌবন লাভ করেনি এমন। স্ত্রী. অপ্রাপ্তযৌবনা।

অপ্রাপ্তি

অপ্রাপ্তি বিশেষ্য, না পাওয়া, প্রাপ্তি বা পাওয়ার অভাব; অলাভ।

অপ্রাপ্য

অপ্রাপ্য বিশেষণ, পাওয়া সম্ভব নয় এমন, দুষ্প্রাপ্য।

অপ্রামাণিক

অপ্রামাণিক aprāmāṇika বিশেষণ, প্রমাণসিদ্ধ নয় এমন, যার কোনো প্রমাণ নেই এমন; বিশ্বাস করা বা মেনে নেওয়া যায় না এমন; তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত নয় এমন...

অপ্রামাণ্য

অপ্রামাণ্য aprāmāṇya বিশেষ্য, অপ্রামাণিকতা। ☐ বিশেষণ, প্রমাণসিদ্ধ নয় এমন। ।

অপ্রার্থিত

অপ্রার্থিত aprārthita বিশেষণ, চাওয়া হয়নি এমন। ।

অপ্রাসঙ্গিক

অপ্রাসঙ্গিক aprāsaṅgika বিশেষণ, প্রসঙ্গবহির্ভূত, প্রসঙ্গের সম্পর্ক নেই এমন, অবান্তর; irrelevant; অসম্বন্ধ। । বিশেষ্য, অপ্রাসঙ্গিকতা।

অপ্রিয়

অপ্রিয় apriẏa বিশেষণ, অপ্রীতিকর, পছন্দ নয় এমন, বিরাগভাজন। ।

অপ্রিয়কারী

অপ্রিয়কারী (-রিন্) বিশেষণ, অপ্রিয় বা অপ্রীতিকর কাজ করে এমন।

অপ্রিয়বাদী

অপ্রিয়বাদী (-দিন) বিশেষণ, অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিশেষণ, স্ত্রী. অপ্রিয়বাদিনী, অপ্রিয়ভাষিণী।

অপ্রিয়ভাষী

অপ্রিয়ভাষী (-ষিন্) বিশেষণ, অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিশেষণ, স্ত্রী. অপ্রিয়বাদিনী, অপ্রিয়ভাষিণী।

অপ্রীতি

অপ্রীতি aprīti বিশেষ্য, প্রীতির অভাব; মনোমালিন্য; অসদ্ভাব; বিরাগ। ।

অপ্রীতিকর

অপ্রীতিকর বিশেষণ, বিরক্তিকর।

অপ্রীতিভাজন

অপ্রীতিভাজন বিশেষণ, বিরক্তিভাজন।

অপ্রেম

অপ্রেম aprema বিশেষ্য, প্রেমের অভাব; প্রীতি বা প্রণয়ের অভাব (প্রেমের দ্বারা অপ্রেমকে জয় করা)। ।

অপ্সরা

অপ্সরা, (অশু.) অপ্সরী apsarā, apsarī বিশেষ্য, দেবযোনিবেশেষ; স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা; সুরসুন্দরী। ।

অপ্সরী

অপ্সরী apsarā, apsarī বিশেষ্য, দেবযোনিবেশেষ; স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা; সুরসুন্দরী। ।

অফল

অফল aphala বিশেষণ, ফল নেই এমন, নিষ্ফল; ব্যর্থ (অফল পরিশ্রম)। ☐ (আ. বাংলা) বিশেষ্য, ফল নয় (অ-ফল)। ।

অফলদায়ক

অফলদায়ক বিশেষণ, কোনো ফল দেয় না এমন; নিষ্ফল, ব্যর্থ; অনর্থক।

অফলন

অফলন aphalana বিশেষ্য, ফলন বা উৎপাদনের অভাব; অনাবাদ, চাষের অভাব। ।

অফলপ্রসূ

অফলপ্রসূ বিশেষণ, কোনো ফল দেয় না এমন; নিষ্ফল, ব্যর্থ; অনর্থক।

অফলা

অফলা aphalā বিশেষণ, ফল ধরে না এমন; বন্ধ্যা (অফলা গাছ)। ।

অফিস

অফিস aphisa বিশেষ্য, কোনো প্রতিষ্ঠানের দফতর বা কার্যালয়। ।

অফিসার

অফিসার বিশেষ্য, পদস্থ কর্মচারী। [ইংরেজি officer।

অফুটন্ত

অফুটন্ত aphuṭanta বিশেষণ, (ফুল ইত্যাদি সম্পর্কে) ফোটেনি এমন; (ভাত ইত্যাদি সম্পর্কে) ভালোভাবে ফোটেনি বা সিদ্ধ হয়নি এমন। ।

অফুরন্ত

অফুরন্ত বিশেষণ, ফুরায় না এমন, অশেষ (অফুরন্ত অবসর, অফুরান ভালোবাসা); অপর্যাপ্ত। ।

অফুরান

অফুরান aphuranta, aphurāna বিশেষণ, ফুরায় না এমন, অশেষ (অফুরন্ত অবসর, অফুরান ভালোবাসা); অপর্যাপ্ত। ।

অব

অব১ aba (প্রাচীন মধ্য বাংলা) অব্যয় ক্রিয়া-বিশেষণ, এখন, এবার (‘সখি অব কি করব উপদেশ’: গো. দা.)। । অব২ aba অব্যয় নিশ্চয়তা, নিকৃষ্টতা, বিস্তার, নিম্নগতি প্রভৃতি...

অবকাশ

অবকাশ aba-kāśa বিশেষ্য, বিরাম; ফুরসত, অবসর; ফাঁক; ছুটি; সুযোগ (সন্দেহের অবকাশ, লেখার অবকাশ হয়নি)। ।

অবকীর্ণ

অবকীর্ণ aba-kīrṇa বিশেষণ, ১ চারদিকে বা এখানে-সেখানে ছড়িয়ে রয়েছে এমন; ২ বিনষ্ট, বিধ্বস্ত। ।

অবক্তব্য

অবক্তব্য abaktabya বিশেষণ, বলার অযোগ্য, বলা যায় না বা উচিত নয় এমন, অকথ্য। ।

অবক্তা

অবক্তা বিশেষ্য, বিশেষণ, যে বলতে বা বক্তৃতা করতে পারে না।

অবক্ষয়

অবক্ষয় aba-kṣaẏa বিশেষ্য, ধীরে ধীরে অথচ নিয়মিতভাবে ক্ষয়প্রাপ্তি; নিম্নগতি (জাতীয় আদর্শের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়)। ।

অবক্ষিপ্ত

অবক্ষিপ্ত বিশেষণ, বিক্ষিপ্ত; নিচের দিকে নিক্ষিপ্ত; তিরস্কৃত।

অবক্ষেপ

অবক্ষেপ বিশেষ্য, ১ বিক্ষেপ, ছোড়া, ইতস্তত ছোড়া; ২ নীচের দিকে ছোড়া; ৩ তিরস্কার; নিন্দা; শ্লেষ। ।

অবক্ষেপণ

অবক্ষেপণ aba-kṣepa, aba-kṣepaṇa বিশেষ্য, ১ বিক্ষেপ, ছোড়া, ইতস্তত ছোড়া; ২ নীচের দিকে ছোড়া; ৩ তিরস্কার; নিন্দা; শ্লেষ। ।

অবগত

অবগত aba-gata বিশেষণ, জেনেছে বা জানা হয়েছে এমন, জ্ঞাত, বিদিত। ।

অবগতি

অবগতি বিশেষ্য, অবধান; জ্ঞান; সংবাদপ্রাপ্তি (আপনার অবগতির জন্য এই খবরটি জানালাম)।

অবগাঢ়

অবগাঢ় aba-gāṛha বিশেষণ, ১ নিমগ্ন, (জলে) ডুবে আছে এমন; ২ অন্তঃপ্রবিষ্ট; ৩ স্নান করেছে এমন, অবগাহন করেছে এমন। ।

অবগাহন

অবগাহন aba-gāh, aba-gāhana বিশেষ্য, ১ শরীর জলে ডুবিয়ে স্নান, জলে নেমে স্নান; ২ (আলংকরিক) গভীরে প্রবেশ। ।

অবগাহ্

অবগাহ্ বিশেষ্য, ১ শরীর জলে ডুবিয়ে স্নান, জলে নেমে স্নান; ২ (আলংকরিক) গভীরে প্রবেশ। ।

অবগুণ

অবগুণ aba-guṇa বিশেষ্য, দোষ, অপগুণ। ।

অবগুণ্ঠন

অবগুণ্ঠন aba-guṇṭhana বিশেষ্য, ঘোমটা; আবরণ; মুখের আবরণ। ।

অবগুণ্ঠনবতী

অবগুণ্ঠনবতী বিশেষণ, ঘোমটা-পরা; আবৃতা।

অবগুণ্ঠিত

অবগুণ্ঠিত বিশেষণ, ঘোমটায় (মুখ) ঢাকা রয়েছে এমন। স্ত্রী. অব-গুণ্ঠিতা।

অবগ্রহ

অবগ্রহ aba-graha বিশেষ্য, ১ অনাবৃষ্টি, বৃষ্টির অভাব; ২ নিন্দা, তিরস্কার; ৩ প্রতিবন্ধক, বাধা; ৪ অভিসম্পাত, শাপ। ।

অবচয়

অবচয় aba-caẏa বিশেষ্য, ১ অপচয়, বাজে খরচ; ২ সম্পত্তি, জমি বা দ্রব্যাদির দাম কমা, মূল্যহ্রাস, depreciation (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৩ ফুল চয়ন করা, পুষ্পচয়ন। ।

অবচিত

অবচিত aba-cita বিশেষণ, ১ অপব্যয়িত, অপচয় করা হয়েছে এমন; ২ সংগ্রহ করা হয়েছে এমন; ৩ দাম কমেছে এমন, depreciated (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অবচেতন

অবচেতন বিশেষণ, স্পষ্ট জ্ঞানের অন্তরালে অবস্থিত অস্পষ্ট চেতনাযুক্ত (অবচেতন মন)।

অবচেতনা

অবচেতনা aba-cetanā বিশেষ্য, চেতনা বা স্পষ্ট জ্ঞানের অন্তরালে অবস্থিত অস্পষ্ট চেতনা। ।

অবচ্ছিন্ন

অবচ্ছিন্ন abacchinna বিশেষণ, ১ বিশিষ্ট, যুক্ত (মেঘাবচ্ছিন্ন, দুঃখাবচ্ছিন্ন); ২ বিভক্ত, বিচ্ছিন্ন (নিরবচ্ছিন্ন); খণ্ডিত; ৩ সীমাবদ্ধ, limited (দেহাবচ্ছিন্ন প্রাণ)। ।