অপ্রতিরোধ্য

অপ্রতিরোধ্য aprati-rodhya বিশেষণ, প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সংস্কৃত ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ +...

অপ্রতিষ্ঠ

অপ্রতিষ্ঠ apratiṣṭha বিশেষণ, ১ অখ্যাত; প্রতিপত্তিহীন; ২ স্থির হয়ে বসতে পারেনি এমন; ৩ প্রতিষ্ঠিত হয়নি এমন। ।

অপ্রতিষ্ঠা

অপ্রতিষ্ঠা বিশেষ্য, খ্যাতি বা প্রতিপত্তির অভাব; নিন্দা, অপযশ।

অপ্রতিষ্ঠিত

অপ্রতিষ্ঠিত বিশেষণ, খ্যাতিহীন; প্রতিষ্ঠা বা প্রতিপত্তি নেই এমন; স্থাপিত হয়নি এমন।

অপ্রতিহত

অপ্রতিহত aprati-hata বিশেষণ, ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি এমন, অবাধ, অব্যাহত (অপ্রতিহত গতি, অপ্রতিহত প্রভাব)। ।

অপ্রতুল

অপ্রতুল apratula বিশেষ্য, ১ অপ্রাচুর্য; অভাব, অনটন, টানাটানি; ২ অসংগতি। ।

অপ্রতুলতা

অপ্রতুলতা (ন. শ.) বিশেষ্য, অপ্রাচুর্য।

অপ্রত্যক্ষ

অপ্রত্যক্ষ apratyakṣa বিশেষণ, ১ ইন্দ্রিয়ের অগোচর, অতীন্দ্রিয়; ২ প্রত্যক্ষ নয় এমন, পরোক্ষ। ।

অপ্রত্যয়

অপ্রত্যয় apratyaẏa বিশেষ্য, অবিশ্বাস, প্রত্যয়ের বা বিশ্বাসের অভাব, সন্দেহ। ।

অপ্রত্যয়ী

অপ্রত্যয়ী (-য়িন্) বিশেষণ, বিশ্বাস করে না এমন, অবিশ্বাসী।

অপ্রত্যাখ্যাত

অপ্রত্যাখ্যাত বিশেষণ, অগ্রাহ্য করা বা প্রত্যাখ্যান করা হয়নি এমন।

অপ্রত্যাখ্যান

অপ্রত্যাখ্যান apratyākhyāna বিশেষ্য, অস্বীকার বা ত্যাগ না করা; স্বীকার। ।

অপ্রত্যাশিত

অপ্রত্যাশিত apratyāśita বিশেষণ, ১ আশা করা হয়নি বা করা যায়নি এমন, অভাবিত (অপ্রত্যাশিত সৌভাগ্য); ২ অতর্কিত, আকস্মিক (অপ্রত্যাশিত উক্তি, অপ্রত্যাশিত উত্তর)। ।

অপ্রদীপ

অপ্রদীপ apradīpa বিশেষ্য, আলোকের অভাব, আলোকহীনতা, blackout. ।

অপ্রধান

অপ্রধান apradhāna বিশেষণ, শ্রেষ্ঠ বা মুখ্য নয় এমন; গৌণ। ।

অপ্রবল

অপ্রবল aprabala বিশেষণ, সবল বা শক্তিশালী নয় এমন; প্রভাবহীন। । বিশেষ্য, অপ্রবলতা।

অপ্রবাস

অপ্রবাস aprabāsa বিশেষ্য, স্বদেশে বাস; বিদেশে বাস করতে হয় না এমন অবস্থা। ।

অপ্রবাসী

অপ্রবাসী (-সিন্) বিশেষ্য, বিশেষণ, স্বদেশে বাস করে এমন (ব্যক্তি); বিদেশে যাকে বাস করতে হয় না।

অপ্রবীণ

অপ্রবীণ aprabīṇa বিশেষণ, বিজ্ঞ নয় এমন; অভিজ্ঞতা নেই এমন; নবীন। ।

অপ্রবৃত্তি

অপ্রবৃত্তি aprabr̥tti বিশেষ্য, অরুচি, অনিচ্ছা, অনাসক্তি (আহারে অপ্রবৃত্তি, অসাধু কাজে অপ্রবৃত্তি)। .

অপ্রমত্ত

অপ্রমত্ত apramatta বিশেষণ, ১ মত্ত বা মাতাল নয় এমন; ২ প্রসাদহীন; ৩ কর্তব্য সম্পর্কে সচেতন ও অবহিত। ।

অপ্রমাণ

অপ্রমাণ apramāṇa বিশেষ্য, প্রমাণের অভাব। ☐ বিশেষণ, প্রমাণিত নয় বা হয়নি এমন, অপ্রমাণিত। অপ্রমাণিত বিশেষণ, প্রমাণিত হয়নি এমন। ।

অপ্রমাদ

অপ্রমাদ apramāda বিশেষ্য, ১ প্রমাদহীনতা; ২ সাবধানতা। ☐ বিশেষণ, প্রমাদহীন; অবহিত। ।

অপ্রমেয়

অপ্রমেয় aprameẏa বিশেষণ, ১ অজ্ঞেয়; ২ পরিমাপ করা যায় না এমন; অসংখ্য; প্রচুর; ৩ প্রমাণ করা যায় না এমন। ☐ বিশেষ্য, ব্রহ্ম। ।

অপ্রযত্ন

অপ্রযত্ন aprayatna বিশেষ্য, যথেষ্ট যত্ন বা চেষ্টার অভাব; উদ্যমের অভাব। ।

অপ্রয়াস

অপ্রয়াস apraẏāsa বিশেষ্য, চেষ্টার অভাব, নিশ্চেষ্টতা। ।

অপ্রযুক্ত

অপ্রযুক্ত aprayukta বিশেষণ, ১ প্রয়োগ করা বা ব্যবহার করা হয়নি এমন, অব্যবহৃত; ২ অসংগত; ৩ অযোগ্য। ।

অপ্রযুক্ততা

অপ্রযুক্ততা বিশেষ্য, অব্যবহার্যতা; প্রয়োগ করা যায় না এমন অবস্থা; অসংগতি।

অপ্রয়োগ

অপ্রয়োগ apraẏoga বিশেষ্য, প্রয়োগ বা ব্যবহারের অভাব, অব্যবহার; অপ্রচলন। ।

অপ্রয়োজন

অপ্রয়োজন apraẏojana বিশেষ্য, প্রয়োজনের অভাব, প্রয়োজনহীনতা। ।

অপ্রয়োজনীয়

অপ্রয়োজনীয় বিশেষণ, কাজে লাগে না এমন, প্রয়োজনীয় নয় এমন, অনাবশ্যক, অদরকারি।

অপ্রয়োজনীয়তা

অপ্রয়োজনীয়তা বিশেষ্য, কাজে না লাগা, প্রয়োজনের অভাব।

অপ্রযোজ্য

অপ্রযোজ্য aprayojya বিশেষণ, প্রয়োগ করা যায় না এমন। ।

অপ্রশমিত

অপ্রশমিত apraśamita বিশেষণ, নিবারিত বা সংযত করা হয়নি এমন। ।

অপ্রশংসনীয়

অপ্রশংসনীয় বিশেষণ, প্রশংসা করা যায় না এমন, নিন্দাজনক, প্রশংসার অযোগ্য।

অপ্রশংসা

অপ্রশংসা apraśaṃsā বিশেষ্য, অখ্যাতি, নিন্দা; প্রশংসার অভাব। ।

অপ্রশংসিত

অপ্রশংসিত বিশেষণ, প্রশংসিত হয়নি এমন; নিন্দিত।

অপ্রশস্ত

অপ্রশস্ত apraśasta বিশেষণ, ১ চওড়া নয় এমন, সংকীর্ণ; ২ নিন্দিত; ৩ অশুভ (অপ্রশস্ত সময়); ৪ প্রতিকূল। ।

অপ্রসন্ন

অপ্রসন্ন aprasanna বিশেষণ, ১ অসন্তুষ্ট, বিরক্ত (অপ্রসন্ন চিত্ত, অপ্রসন্ন মন); ২ বিষন্ন, ম্লান, দুঃখিত; ৩ প্রতিকূল (ভাগ্য অপ্রসন্ন)। ।

অপ্রসন্নতা

অপ্রসন্নতা বিশেষ্য, অসন্তোষ, বিরক্তি, বিষন্নতা; প্রতিকূলতা।

অপ্রসিদ্ধ

অপ্রসিদ্ধ aprasiddha বিশেষণ, ১ অবিখ্যাত; সাধারণের কাছে অজ্ঞাত; ২ অসিদ্ধ; ৩ অপ্রমাণিত। ।

অপ্রসিদ্ধি

অপ্রসিদ্ধি বিশেষ্য, ১ খ্যাতির অভাব; ২ প্রমাণের অভাব।

অপ্রস্তুত

অপ্রস্তুত হওয়া ক্রিয়া, বিশেষ্য, অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া।

অপ্রস্তুতি

অপ্রস্তুতি বিশেষ্য, উদ্যোগ-আয়োজনের অভাব।

অপ্রহত

অপ্রহত aprahata বিশেষণ, ১ অনাবাদি, কর্ষণ করা হয়নি এমন (অপ্রহত ভূমি); ২ লোকচলাচল হয়নি এমন (অপ্রহত স্থান)। ।

অপ্রাকৃত

অপ্রাকৃত aprākr̥ta বিশেষণ, পৃথিবীতে ঘটে না এমন, অলৌকিক; অসাধারণ, অস্বাভাবিক। ।

অপ্রাচীন

অপ্রাচীন aprācīna বিশেষণ, ১ প্রাচীন বা পুরনো নয় এমন। (অপ্রাচীন প্রথা); ২ নতুন, আধুনিক। ।

অপ্রাচুর্য

অপ্রাচুর্য বিশেষ্য, প্রাচুর্যের অভাব; বহুলতার অভাব; স্বল্পতা।

অপ্রাণ

অপ্রাণ aprāṇa বিশেষ্য, প্রাণহীনতা; প্রাণের অভাব, জীবনের অভাব। ☐ বিশেষণ, প্রাণহীন, নির্জীব, মৃত। ।

অপ্রাণিবাচক

অপ্রাণিবাচক বিশেষণ, অপ্রাণীকে বোঝায় এমন।