অপসংস্কৃতি

অপসংস্কৃতি apa-saṃskr̥ti বিশেষ্য, শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। ।

অপসারণ

অপসারণ apa-sāraṇa বিশেষ্য, স্থানান্তরিত করা, বিতাড়ন, সরানো। ।

অপসারি

অপসারি অসমাপিকা-ক্রিয়া, অপসারিত করে, সারিয়ে দিয়ে, দূরীভূত করে (‘বিঘ্ন দাও অপসারি’: রবীন্দ্রনাথ ঠাকুর)।

অপসারিত

অপসারিত বিশেষণ, দূরে সারিয়ে দেওয়া হয়েছে এমন, দূরীকৃত (বাধা অপসারিত হয়েছে)।

অপসিদ্ধান্ত

অপসিদ্ধান্ত apa-siddhānta বিশেষ্য, ভ্রান্ত সিদ্ধান্ত বা মত। ।

অপসুদীক্ষা

অপসুদীক্ষা ‘baptism’

অপসৃত

অপসৃত apa-sr̥ta বিশেষণ, পলায়ন বা প্রস্থান করেছে এমন; দূরীভূত (অবশেষে বাধা অপসৃত হয়েছে, সৈন্য অপসৃত হয়েছে, )। ।

অপস্কর

অপস্কর apaskara বিশেষ্য, ১ গুহ্যদ্বার, anus; ২ মল, বিষ্ঠা; ৩ রথের অংশবিশেষ। .

অপস্মার

অপস্মার apa-smāra বিশেষ্য, মৃগীরোগ, epilepsy. ।

অপস্রিয়মাণ

অপস্রিয়মাণ apa-sriẏa-māṇa বিশেষণ, সরে যাচ্ছে এমন; ক্রমশ দূরে চলে যাচ্ছে এমন (অপস্রিয়মাণ ট্রেন)। । শব্দটি অশুদ্ধ, কেননা শানচ্ এক্ষেত্রে ভুল প্রত্যয়]।

অপহত

অপহত apa-hata বিশেষ্য, বিনাশপ্রাপ্ত, বিনষ্ট; নিহত। ।

অপহরণ

অপহরণ apa-haraṇa বিশেষ্য, ১ বিনা অনুমতিতে বা অন্যায়ভাবে অন্যের জিনিস নেওয়া, চুরি; ২ লুণ্ঠন। ।

অপহরা

অপহরা ক্রিয়া, চুরি করা, লুঠ করা।

অপহারক

অপহারক বিশেষণ, অপহরণ বা চুরি করে এমন। ☐ বিশেষ্য, চোর; লুঠেরা।

অপহারী

অপহারী (-রিন্) বিশেষণ, অপহরণ বা চুরি করে এমন। ☐ বিশেষ্য, চোর; লুঠেরা।

অপহৃত

অপহৃত বিশেষণ, অপহরণ করা বা চুরি করা হয়েছে এমন; লুণ্ঠিত।

অপহ্নব

অপহ্নব বিশেষ্য, ১ (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; ২ অস্বীকার; ৩ চৌর্য; ৪ (অলঙ্কার) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্থাপন (যেমন,...

অপহ্নুতি

অপহ্নুতি বিশেষ্য, ১ (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; ২ অস্বীকার; ৩ চৌর্য; ৪ (অলঙ্কার) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্থাপন (যেমন,...

অপাক

অপাক apāka বিশেষ্য, অজীর্ণ রোগ; অপক্ক অবস্থা। ☐ বিশেষণ, অজীর্ণ; অপক্ক। ।

অপাকরণ

অপাকরণ বিশেষ্য, ১ অপসারণ, অপনয়ন, দূরীকরণ; ২ মোচন; ৩ নিবারণ, প্রশমন; ৪ শোধন। ।

অপাকৃত

অপাকৃত বিশেষণ, অপসারিত; দূরীকৃত, দূরে সরানো হয়েছে এমন; নিবারিত; মোচন করা হয়েছে এমন; শোধিত।

অপাকৃতি

অপাকৃতি apā-karaṇa, apā-kr̥ti বিশেষ্য, ১ অপসারণ, অপনয়ন, দূরীকরণ; ২ মোচন; ৩ নিবারণ, প্রশমন; ৪ শোধন। ।

অপাঙ্‌ক্তেয়

অপাঙ্ক্তেয় apāṅkteẏa বিশেষণ, ১ এক পঙ্ক্তিতে বসার যোগ্য নয় এমন; ২ জাতিচ্যুত, একঘরে; ৩ গুরুত্বহীন, মর্যাদাহীন। ।

অপাঙ্গ

অপাঙ্গ apāṅga বিশেষ্য, চোখের কোণ; আড়চোখ, কটাক্ষ। ।

অপাঙ্গদৃষ্টি

অপাঙ্গদৃষ্টি বিশেষ্য, চোরা চাহানি; কটাক্ষ।

অপাঙ্গে দেখা

অপাঙ্গে দেখা ক্রিয়া, বিশেষ্য, আড়চোখে দেখা।

অপাচ্য

অপাচ্য apācya বিশেষণ, হজম হয় না এমন, হজম করা যায় না এমন। ।

অপাঠ্য

অপাঠ্য apāṭhya বিশেষণ, ১ পাঠ করা অর্থাৎ পড়া যায় না এমন, পাঠের অযোগ্য; ২ অস্পষ্ট অক্ষরে লেখা কিংবা অস্পষ্টভাবে ছাপা; ৩ অশ্লীল। ।

অপাত্র

অপাত্র apātra বিশেষ্য, ১ অযোগ্য বা অধম পাত্র; ২ পাত্র হিসাবে যে ব্যক্তি মন্দ (অপাত্রে কন্যাকে দান করেছেন); ৩ অযোগ্য ব্যক্তি (আমার মূল্যবান উপদেশগুলি...

অপাদান

অপাদান apā-dāna বিশেষ্য, (ব্যাক.) কারকবিশেষ (এই কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়), ablative case. ।

অপান

অপান apāna বিশেষ্য, ১ অধোবায়ু; নিম্নগামী বায়ু; বাতকর্ম; ২ মলদ্বার, পায়ু, anus; ৩ বহির্মুখী বা নিঃসৃত বায়ু, নিশ্বাস। ।

অপান বায়ূ

অপান বায়ূ বিশেষ্য, পায়ুপথে নির্গত (সচ.) দুর্গন্ধময় বায়ু, বাতকর্ম।

অপাপ

অপাপ apāpa বিশেষণ, নিষ্পাপ, পাপহীন। ☐ বিশেষ্য, পাপের অভাব, পাপহীন অবস্থা, innocence. ।

অপাপবিদ্ধ

অপাপবিদ্ধ বিশেষণ, পাপ দ্বারা বিদ্ধ নয় এমন অর্থাৎ নিষ্পাপ (অপাপবিদ্ধ শিশু)।

অপাবরণ

অপাবরণ apābaraṇa বিশেষ্য, আবরণ মোচন, উন্মোচন; উদ্ঘাটন। ।

অপাবৃত

অপাবৃত বিশেষণ, আচরণমুক্ত; উন্মোচিত; উদ্ঘাটিত (দরজা ইত্যাদি) খুলে দেওয়া হয়েছে এমন।

অপামার্গ

অপামার্গ apā-mārga বিশেষ্য, ক্ষারযুক্ত উদ্ভিদবিশেষ, আপাং গাছ। ।

অপায়

অপায় apāẏa বিশেষ্য, ১ বিচ্ছেদ; ২ দুঃখ; ক্ষতি; অমঙ্গল; ৩ মৃত্যু; বিনাশ; ৪ বাধা, বিঘ্ন। ।

অপায়ন

অপায়ন apāẏana বিশেষ্য, ১ পলায়ন; ২ উপায়। ।

অপার

অপার apāra বিশেষণ, ১ পার বা কূল নেই এমন, পারহীন, অকূল (অপার সমুদ্র); ২ অসীম (অপার দুঃখ)। ।

অপারক

অপারক apāraka, apāraga বিশেষণ, পারক নয় এমন অর্থাৎ অক্ষম, অসমর্থ (ঘোষীভবন বা vocalization এর জন্য অপারক শব্দটি অপারগ হয়েছে)। ।

অপারগ

অপারগ apāraka, apāraga বিশেষণ, পারক নয় এমন অর্থাৎ অক্ষম, অসমর্থ (ঘোষীভবন বা vocalization এর জন্য অপারক শব্দটি অপারগ হয়েছে)। ।

অপারদর্শী

অপারদর্শী apāra-darśī (-র্শিন্) বিশেষণ, অদক্ষ, পটু নয় এমন। । বিশেষ্য, অপার-দর্শিতা।

অপারেটর

অপারেটর apāreṭara বিশেষ্য, মেশিনচালক। ।

অপারেশন

অপারেশন apāreśana বিশেষ্য, ১ ক্রিয়াকলাপ; সক্রিয়তা; ২ অস্ত্রোপচার। ।

অপার্থ

অপার্থ শব্দ apārtha, śabda বিশেষ্য, অশিষ্ট শব্দ; ইতর শব্দ; অশ্লীল শব্দ; cant word, obscene word. ।

অপার্থিব

অপার্থিব apārthiba বিশেষণ, ১ পৃথিবীর নয় এমন, জাগতিক নয় এমন; ২ অলৌকিক; ৩ অতীন্দ্রিয় (‘সেই অপার্থিব সুর কেউ ভুলে যেতে পারে?’: জী. দা.)। ।

অপার্যমাণ

‘পোষণের অযোগ্য’

অপার্যমানে

অপার্যমানে apārya-māne ক্রিয়া-বিশেষণ, অসামর্থ্যের জন্য বা অক্ষমতার জন্য কোনো কাজ না পারলে বা না পারায়; অসাধ্য হলে। । অপার্যমানে ‘অক্ষমতার কারণে’

অপালন

অপালন apālana বিশেষ্য, ঠিকমতো পালনের অভাব; ত্রুটিপূর্ণ প্রজাপালন, কুশাসন; অযত্ন। ।

অপিচ

অপিচ apica (বর্ত. বিরল) অব্যয় আরও, অধিকন্তু; পক্ষান্তরে; তবুও, তথাপি। ।

অপিধান

অপিধান apidhāna বিশেষ্য, আবরণ, অচ্ছাদন। একই অর্থে পিধান দ্র। ☐ বিশেষণ, অনাচ্ছাদিত (অ-পিধান অর্থে)। ।

অপিনদ্ধ

অপিনদ্ধ apinaddha বিশেষণ, পরিধান করা হয়েছে এমন, পরিহিত, পরা হয়েছে এমন; শরীরকে আবৃত করার জন্য পরা হয়েছে এমন। ।

অপিনিহিত

অপিনিহিত api-nihita বিশেষ্য, (ভাষাতত্ত্বে) শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে পূর্বেই তা উচ্চারণ করার প্রবণতা (যেমন, আজি > আইজ, কাঁচি > কাঁইচি), epenthesis....

অপুচ্ছ

অপুচ্ছ apuccha বিশেষণ, পুচ্ছহীন, লেজবিহীন। ।

অপুণ্য

অপুণ্য apuṇya বিশেষ্য, পুণ্যের অভাব; পাপ। ।

অপুত্রক

অপুত্রক aputraka বিশেষণ, পুত্র নেই এমন, পুত্রহীন (অপুত্রক অবস্থায় তাঁর মৃত্যু হল)। ।

অপুনর্ভব

অপুনর্ভব apunarbhaba বিশেষ্য, পুনরায় জন্ম না হওয়া; মোক্ষ; পুনর্জন্ম থেকে মুক্তি। ।

অপুর্ব

অপুর্ব apurba বিশেষণ, ১ আগে হয়নি বা ঘটেনি বা ছিল না এমন; অভিনব, অভূতপূর্ব; ২ আশ্চর্য; অতি উৎকৃষ্ট। ।

অপুর্বতা

অপুর্বতা বিশেষ্য, অভিনবত্ব; চমৎকারিত্ব।

অপুর্বদৃষ্টি

অপুর্বদৃষ্টি বিশেষণ, আগে তার দেখা যায়নি এমন, অদৃষ্টপূর্ব।

অপুষ্ট

অপুষ্ট apuṣṭa বিশেষণ, পুষ্ট বা পরিণত নয় এমন, পাকেনি এমন, কৃশ; রোগা। ।

অপুষ্টি

অপুষ্টি বিশেষ্য, পুষ্টির অভাব।

অপুষ্পক

অপুষ্পক apuṣpaka বিশেষণ, ফুল ধরে না এমন (ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ)। । অপুষ্পক ফলদ।

অপুষ্যি

অপুষ্যি apuṣyi বিশেষ্য, কুপোষ্য (তোমার মতো অপুষ্যিকে আর খাওয়াতে পারব না)। ।

অপূজিত

অপূজিত apūjita বিশেষণ, পূজা বা সমাদর করা হয়নি এমন, অসমাদৃত (অপূজিত দেবতা)। ।

অপূপ

অপূপ apūpa বিশেষ্য, পিষ্টক, পিঠা, পিঠে। ।

অপূরণীয়

অপূরণীয় apūraṇīẏa বিশেষণ, পূরণ করা যায় না এমন (তাঁর মৃত্যু দেশের পক্ষে এক অপূরণীয় ক্ষতি)। ।

অপূর্ণ

অপূর্ণ apūrṇa বিশেষণ, ১ পূর্ণ নয় এমন; অসম্পূর্ণ; ২ অসমাপ্ত (অপূর্ণ সাধনা); ৩ অতৃপ্ত (অপূর্ণ সাধ, অপূর্ণ বাসনা)। ।

অপূর্ণতা

অপূর্ণতা বিশেষ্য, ১ অসম্পূর্ণতা; ২ খামতি, ঘাটতি।