বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অপভ্রংশ apabhraṃśa বিশেষ্য, ১ মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ; ২ প্রাকৃতের পরবর্তী এবং নব্যভারতীয় ভাষার পূর্ববর্তী রূপ; ৩ অপভাষা; ৪ বিকৃতি, বিকার; বিচ্যুতি।...
অপর apara বিশেষণ, ১ অন্য (অপর ব্যক্তি); ২ বিপরীত (নদীর অপর তীর); ৩ পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); ৪ শেষ (অপরাহ্ন); ৫ অতিরিক্ত, additional (সরকারি পরিভাষা)।...