অনুসন্ধান

অনুসন্ধান anu-sandhāna বিশেষ্য, খোঁজ, সন্ধান, অন্বেষণ। ।

অনুসন্ধানী

অনুসন্ধানী (-নিন্) বিশেষ্য, বিশেষণ, ১ খোঁজখবর রাখে এমন; ২ খোঁজখবর রাখার কাজে পটু; ৩ সতর্ক ও লক্ষ্যযুক্ত (অনুসন্ধানী দৃষ্টি)।

অনুসন্ধায়ক

অনুসন্ধায়ক বিশেষণ, অনুসন্ধানকারী, অন্বেষণকারী।

অনুসন্ধায়ী

অনু-সন্ধায়ী (-য়িন্) বিশেষণ, অনুসন্ধানকারী, অন্বেষণকারী।

অনুসন্ধিৎসা

অনুসন্ধিৎসা anu-sandhitsā বিশেষ্য, ১ অনুসন্ধান করার বা খোঁজ করার ইচ্ছা; ২ গবেষণা করার বা জানবার ইচ্ছা (প্রাচীন ইতিহাস সম্পর্কে অনুসন্ধিৎসা)। ।

অনুসন্ধিৎসু

অনুসন্ধিৎসু বিশেষণ, অন্বেষণ বা খোঁজ করতে ইচ্ছুক।

অনুসন্ধেয়

অনুসন্ধেয় বিশেষণ, অনুসন্ধানের যোগ্য বা অনুসন্ধান করা উচিত এমন।

অনুসরণ

অনুসরণ anu-saraṇa বিশেষ্য, ১ পিছন পিছন যাওয়া, অনুগমন; অনুবর্তন; ২ অনুরূপ আচরণ; অনুকরণ (পিতার পন্হানুসরণ)। ।

অনুসর্গ

অনুসর্গ anu-sarga বিশেষ্য, ১ বিশেষার্থবোধক শব্দ বা ধাতুর শেষে যোগ করা হয় এমন শব্দ, suffix; ২ যে শব্দ কোনো পদের পরে বসে বিভক্তির কাজ...

অনুসার

অনুসার anu-sāra বিশেষ্য, অনুসরণ; অনুরূপ আচরণ। ।

অনুসারী

অনুসারী (-রিন্) বিশেষণ, অনুসরণকারী, পিছু নেয় বা অনুসরণ করে এমন।

অনুসারে

অনুসারে ক্রিয়া-বিশেষণ, অনুযায়ী, মতো (শক্তি অনুসারে, যোগ্যতা অনুসারে, নিয়ম অনুসারে)।

অনুসিদ্ধান্ত

অনুসিদ্ধান্ত anu-siddhānta বিশেষ্য, (জ্যামি.) উপপাদ্য থেকে সহজে যে সিদ্ধান্তে আসা যায়, corollary (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনুসূচক

অনুসূচক anu-sūcaka বিশেষণ, ১ সূচিত করে এমন; নির্দেশ করে বা ইঙ্গিত প্রকাশ করে এমন; ২ নির্দেশক; ৩ দ্যোতক। ।

অনুসৃত

অনুসৃত anu-sr̥ta বিশেষণ, অনুসরণ বা অবলম্বন করা হয়েছে এমন (অনুসৃত নীতি)। ।

অনুসৃতি

অনুসৃতি বিশেষ্য, অনুসরণ।

অনুস্বর

অনুস্বর বিশেষ্য, স্বরবর্ণের পরে বসে এমন অনুনাসিক বর্ণবিশেষ, ‘ং’। ।

অনুস্বার

অনুস্বার anu-sbara, anu-sbāra বিশেষ্য, স্বরবর্ণের পরে বসে এমন অনুনাসিক বর্ণবিশেষ, ‘ং’। ।

অনুস্মরণ

অনুস্মরণ anu-smaraṇa বিশেষ্য, পরে মনে করা বা মনে পড়া; অনুস্মৃতি। ।

অনুস্মৃতি

অনুস্মৃতি anu-smr̥ti বিশেষ্য, আগেকার ঘটনা পরে মনে পড়া বা মনে করা; পূর্বের ঘটনা স্মরণ, recollection. ।

অনুস্যূত

অনুস্যূত anu-syūta বিশেষণ, ১ গ্রথিত; ২ সম্বন্ধ; ৩ অবিচ্ছিন্ন। ।

অনূঢ়

অনূঢ় anūṛha বিশেষণ, অবিবাহিত। ।

অনূঢ়া

অনূঢ়া বিশেষণ, (স্ত্রী.) অবিবাহিতা, কুমারী।

অনূঢ়ান্ন

অনূঢ়ান্ন বিশেষ্য, আইবুড়ো ভাত।

অনূদিত

অনূদিত বিশেষণ, ভাষান্তরিত, অনুবাদ করা হয়েছে এমন।

অনূপ

অনূপ anūpa বিশেষ্য, জলময় স্থান; জলা; বিল। ।

অনূরু

অনূরু anūru বিশেষণ, উরু নেই এমন; ঊরুহীন। ☐ বিশেষ্য, গরুড়ের অনুজ অরুণ, অকালে ডিম ফোটার জন্য তাঁর ঊরু অপুষ্ট ছিল। ।

অনূর্ধ্ব

অনূর্ধ্ব anūrdhba বিশেষণ, ১ যার চেয়ে ঊর্ধ্ব নেই; ২ অনধিক; ৩ উঁচু নয় এমন। ।

অনৃজু

অনৃজু anr̥ju বিশেষণ, সরল বা ঋজু নয় এমন, বাঁকা; কুটিল; শঠ, ধূর্ত। ।

অনৃণী

অনৃণী anr̥ṇī বিশেষণ, যার ঋণ নেই, অঋণী। ।

অনৃত

অনৃত anr̥ta বিশেষণ, অসত্য, ঋত বা সত্য নয় এমন; মিথ্যা। ।

অনৃতবাদী

অনৃতবাদী (-দিন্) বিশেষণ, মিথ্যাবাদী।

অনৃতভাষী

অনৃতভাষী (-ষিন্) বিশেষণ, মিথ্যাবাদী।

অনেক

অনেক aneka বিশেষণ, ১ একাধিক; ২ বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)। ☐ সর্ব. ১ বহু লোক (অনেকে বলে); ২ প্রচুর...

অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট

অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়।

অনেকটা

অনেকটা বিশেষ্য, অধিকাংশ, বেশির ভাগ (তীরের অনেকটা ভেঙেছে)। ☐ বিশেষণ, প্রচুর (অনেকটা ভাত)। ☐ ক্রিয়া-বিশেষণ, অধিকাংশ বিষয়ে (সে এখন অনেকটা ভালো)।

অনেকধা

অনেকধা অব্য ক্রিয়া-বিশেষণ, অনেক প্রকারে, নানা দিক থেকে।

অনেকপ্রকার

অনেকপ্রকার বিশেষণ, নানারকম।

অনেকবিধ

অনেকবিধ বিশেষণ, নানারকম।

অনেকরূপ

অনেকরূপ বিশেষণ, নানারকম।

অনেকানেক

অনেকানেক বিশেষণ, নানান ও বিভিন্ন।

অনেকাংশ

অনেকাংশ anekāṃśa বিশেষ্য, বেশির ভাগ। ।

অনেকাংশে

অনেকাংশে ক্রিয়া-বিশেষণ, মূলত; পুরোপুরি না হলেও মোটামুটিভাবে (তাঁর কথা অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে)।

অনৈক্য

অনৈক্য anaikya বিশেষ্য, ঐক্য বা একতার অভাব; বিরোধ (সাম্প্রদায়িক অনৈক্য); মতভেদ। ।

অনৈচ্ছিক

অনৈচ্ছিক anaicchika বিশেষণ, স্বেচ্ছায় চালিত বা কৃত নয় এমন; ইচ্ছাশক্তির দ্বারা চালিত নয় এমন, involuntary (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনৈতিক

অনৈতিক anaitika বিশেষণ, নীতিসংগত নয় এমন; নীতিসম্পর্কিত নয় এমন। । বিশেষ্য, অনৈতিকতা।

অনৈসর্গিক

অনৈসর্গিক anaisargika বিশেষণ, নিসর্গ সম্পর্কিত নয় এমন; অপ্রাকৃত, অলৌকিক; অস্বাভাবিক। ।

অনৈসলামিক

প্রচলন-সিদ্ধ

অনোখা

অনোখা anokhā দ্র আনোখা।

অনৌচিত্য

অনৌচিত্য anaucitya বিশেষ্য, ১ অন্যায্যতা; অযৌক্তিকতা; ২ (অল.) অনুচিত বর্ণনাজনিত দোষবিশেষ। ।

অন্

অন্ an দ্র অ২।

অন্তঃ

অন্তঃ antaḥ (অন্তর্) অব্যয় মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। ।

অন্তক

অন্তক বিশেষ্য, যম। ☐ বিশেষণ, ১ নাশক; ২ শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)।

অন্তঃকরণ

অন্তঃকরণ বিশেষ্য, হৃদয়; মন।

অন্তকাল

অন্তকাল বিশেষ্য, মৃত্যুর সময়।

অন্তঃকোণ

অন্তঃকোণ বিশেষ্য, ভিতরে অবস্থিত কোণ, interior angle (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।