বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অনুবন্ধী (-ন্ধিন্) বিম. ১ সম্বন্ধীয়, সম্পর্কিত; ২ অন্বিত; ৩ অবিচ্ছিন্ন; ৪ (জ্যামি.) অনুবর্তী conjugate (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৫ অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (সরকারি পরিভাষা); ৬...
অনুবাদী (-দিন্) বিশেষণ, ১ অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; ২ রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; ৩ অনুরূপ। ☐ বিশেষ্য, (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর।
অনুব্রজন anu-braja, anu-brajana বিশেষ্য, ১ অনুগমন, অনুসরণ; ২ প্রত্যুদ্গমন অর্থাৎ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। ।
অনুভাব anu-bhāba বিশেষ্য, ১ প্রভাব; মহিমা; মাহাত্ম্য; ২ মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; ৩ সুখ বা আনন্দের অনুভূতি (‘কামুক পরশে যতেক অনুভব’: গো. দা.) ৪ (অল.)...
অনুমান বিশেষ্য, ১ ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); ২ যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; ৩ অর্থালংকারবিশেষ।...
অনুমিতি anu-māna, anu-miti বিশেষ্য, ১ ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); ২ যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference;...
অনুমোদিত বিশেষণ, ১ সম্মতিপ্রাপ্ত; অনুমতিপ্রাপ্ত (সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক); ২ সমর্থিত (শাস্ত্রানুমোদিত); ৩ সরকারিভাবে স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত, authorized; ৪ মঞ্জুরিপ্রাপ্ত, sanctioned (সরকারি পরিভাষা)।
অনুযাত্রিক anu-yātra, anu-yātrika বিশেষণ, বিশেষ্য, ১ অনুচর; অনুগামী (‘এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে’: সুধীন্দ্রনাথ দত্ত); ২ পশ্চাদ্গামী; ৩ অধীন; ৪ সমভিব্যাহারী। ।