অনুদ্ভিন্ন

অনুদ্ভিন্ন anudbhinna বিশেষণ, ১ (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; ২ অপরিস্ফুট; ৩ পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। ।

অনুদ্যত

অনুদ্যত anudyata বিশেষণ, উদ্যমহীন, কাজে উৎসাহ নেই এমন; কাজ শুরু করা হয়নি এমন। ।

অনুদ্যম

অনুদ্যম বিশেষ্য, উদ্যমের অভাব।

অনুধাবন

অনুধাবন anu-dhābana বিশেষ্য, ১ পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; ২ অনুসন্ধান; ৩ মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)। ।

অনুধাবনীয়

অনুধাবনীয় বিশেষণ, অনুধাবন করার যোগ্য, অনুধাবন করা উচিত এমন।

অনুধাবিত

অনুধাবিত বিশেষণ, অনুধাবন করা হয়েছে এমন।

অনুধ্যান

অনুধ্যান anu-dhyāna বিশেষ্য, সর্বদা চিন্তা বা স্মরণ; শুভচিন্তা। ।

অনুধ্যায়ী

অনুধ্যায়ী (-য়িন্) বিশেষণ, অনুধ্যান করে এমন।

অনুধ্যেয়

অনুধ্যেয় বিশেষণ, অনুধ্যানের যোগ্য।

অনুনয়

অনুনয় anu-naẏa বিশেষ্য, মিনতি, বিনীত অনুরোধ। ।

অনুনয়বিনয়

অনুনয়বিনয় বিশেষ্য, সাধ্যসাধনা; কাতর প্রার্থনা।

অনুনয়ী

অনুনয়ী (-য়িন্) বিশেষণ, অনুনয় করে এমন।

অনুনাদ

অনুনাদ anu-nāda বিশেষ্য, প্রতিধ্বনি, অনুরণন; সদৃশ শব্দ। ।

অনুনাদিত

অনুনাদিত বিশেষণ, প্রতিধ্বনিত; অনুরণিত; শব্দিত; সদৃশ শব্দবিশিষ্ট; একসঙ্গে শব্দিত।

অনুনাসিক

অনুনাসিক anu-nāsika বিশেষণ, নাকি, খোনা; নাকের সাহায্যে উচ্চারণ করা হয় এমন। ☐ বিশেষ্য, নাকের সাহায্যে উচ্চারিত হয় এমন ধ্বনি। (ঙ্, ঞ্, ন্, ম্ ং)।...

অনুন্নত

অনুন্নত anunnata বিশেষণ, উন্নত বা উচু নয় এমন; অনগ্রসর (অনুন্নত সম্প্রদায়)। ।

অনুপ

অনুপ anupa বিশেষণ, উপমাবিহীন, যার তুল্য কিছু নেই। ☐ বিশেষ্য, জলময় স্থান। অনূপ দ্র।

অনুপকার

অনুপকার anupa-kāra বিশেষ্য, অপকার। ।

অনুপকারক

অনুপকারক বিশেষণ, অপকার বা ক্ষতি করে এমন, ক্ষতিকারক।

অনুপকারী

অনুপকারী (-রিন্) বিশেষণ, অপকার বা ক্ষতি করে এমন, ক্ষতিকারক।

অনুপকৃত

অনুপকৃত বিশেষণ, উপকার লাভ করেনি এমন।

অনুপদ

অনুপদ anu-pada অব্য ক্রিয়া-বিশেষণ, পদে পদে, পিছনে পিছনে। ☐ বিশেষণ, অনুগামী, পশ্চাদ্গামী।

অনুপদিষ্ট

অনুপদিষ্ট anupa-diṣṭa বিশেষণ, ১ উপদেশ দেওয়া হয়নি বা পায়নি এমন; ২ অশিক্ষিত। । বিশেষ্য, অনুপদেশ।

অনুপদী

অনুপদী (-দিন্) বিশেষণ, অনুগামী, অন্বেষণকারী।

অনুপপত্তি

অনুপপত্তি anupa-patti বিশেষ্য, অসংগতি; যুক্তির অভাব, অসিদ্ধি; অভাব। ।

অনুপম

অনুপম anupama বিশেষণ, উপমাহীন, তুলনাহীন, অতুলনীয়, সর্বোৎকৃষ্ট (অনুপম সৌন্দর্য)। । স্ত্রী. অনুপমা।

অনুপমেয়

অনুপমেয় বিশেষণ, উপমা দেওয়া বা তুলনা করা যায় না এমন।

অনুপযুক্ত

অনুপযুক্ত anupa-yukta বিশেষণ, অযোগ্য; অক্ষম; অসংগত; প্রয়োজনের অনুরূপ নয় এমন। ।

অনুপযোগ

অনুপযোগ anupa-yogitā, anupa-yoga বিশেষ্য, অযোগ্যতা, প্রয়োজনের সঙ্গে, সংগতির অভাব। ।

অনুপযোগিতা

অনুপযোগিতা বিশেষ্য, অযোগ্যতা, প্রয়োজনের সঙ্গে, সংগতির অভাব। ।

অনুপযোগী

অনুপযোগী (-গিন্) বিশেষণ, অনুপযুক্ত; যথেষ্ট বা যথার্থ নয় এমন।

অনুপল

অনুপল anu-pala বিশেষ্য, এক বিপলের ষাট ভাগের এক বাগ (¹⁄₆₀), ¹⁄₁₅₀ সেকেণ্ড; অত্যল্প কাল। ।

অনুপলব্ধ

অনুপলব্ধ বিশেষণ, উপলব্ধি করা বা বোঝা হয়নি এমন।

অনুপলব্ধি

অনুপলব্ধি anupa-labdhi বিশেষ্য, উপলব্ধি বা বোধের অভাব। ।

অনুপস্থিত

অনুপস্থিত anupa-shita বিশেষণ, উপস্থিত বা হাজির নয় এমন; গরহাজির; অবর্তমান। ।

অনুপস্থিতি

অনুপস্থিতি বিশেষ্য, হাজির না হওয়া, গরহাজিরি; অবর্তমানতা।

অনুপাত

অনুপাত anu-pāta বিশেষ্য, ১ (গণিত) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ২ এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion...

অনুপান

অনুপান anu-pāna বিশেষ্য, কবিরাজ ওষুধের সঙ্গে সেবন করা হয় এমন দ্রব্য (যেমন মধু)। ।

অনুপাম

অনুপাম, (কাব্যে) অনুপম anupāma, anupama এর রূপভেদ।

অনুপায়

অনুপায় anupāẏa বিশেষ্য, উপায়ের অভাব; সহায়হীনতা। ☐ বিশেষণ, নিরুপায়; উপায়হীন। ।

অনুপুঙ্খ

অনুপুঙ্খ anu-puṅkha (ন. শ.) বিশেষ্য, কোনো বিষয় বা ঘটনার ক্ষুদ্র অংশ, minute detail. ☐ বিশেষণ, সূক্ষ্ম; তন্নতন্ন (অনুপুঙ্খ বর্ণনা)। ।

অনুপূরক

অনুপূরক anu-pūraka বিশেষণ, কোনোকিছু পূর্ণ বা পূর্ণাঙ্গ করে এমন, complementary (সরকারি পরিভাষা)। ।

অনুপূর্ব

অনুপূর্ব anu-pūrba বিশেষ্য, অনুক্রম; যথাক্রম। ☐ বিশেষণ, আনুক্রমিক, আনুপূর্বিক, পরপর (অনুপূর্ব বর্ণনা)। ।

অনুপেত

অনুপেত anupeta বিশেষণ, ১ পাওয়া যায়নি এমন, অপ্রাপ্ত; ২ অনুপস্থিত। ।

অনুপ্ত

অনুপ্ত anupta বিশেষণ, বপন করা হয়নি এমন। ।

অনুপ্রবিষ্ট

অনুপ্রবিষ্ট বিশেষণ, অনুপ্রবেশ করেছে এমন।

অনুপ্রবেশ

অনুপ্রবেশ anu-prabeśa বিশেষ্য, ১ ভিতরে প্রবেশ; ২ (কারও) পিছন পিছন প্রবেশ; ৩ (কোনো বিষয়ের) মর্মগ্রহণ; ৪ গোপন এবং অবৈধ প্রবেশ, infiltration. ।

অনুপ্রস্থ

অনুপ্রস্থ anu-prasha বিশেষণ, ক্রিয়া-বিশেষণ, প্রস্থের বা আড়ের দিক অনুযায়ী, আড়াআড়ি। ।

অনুপ্রাণন

অনুপ্রাণন anu-prāṇana বিশেষ্য, শক্তিসঞ্চারণ, প্রেরণাদান; উৎসাহসঞ্চার। ।

অনুপ্রাণনা

অনুপ্রাণনা বিশেষ্য, শক্তিসঞ্চার, প্রেরণা, inspiration, animation.

অনুপ্রাণিত

অনুপ্রাণিত anu-prāṇita বিশেষণ, অনুপ্রাণনা পেয়েছে এমন (স্বামী বিবেকান্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত) ।

অনুপ্রাস

অনুপ্রাস anuprāsa বিশেষ্য, শব্দালংকারবিশেষ, একই ধ্বনি ও বর্ণের পুনঃ পুনঃ প্রয়োগসমন্বিত কাব্যলংকারবিশেষ (যেমন, ‘মালঞ্চের চঞ্চল অঞ্চল’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।