অনীপ্সিত

অনীপ্সিত anīpsita বিশেষণ, অবাঞ্ছিত; চাওয়া হয়নি এমন। ।

অনীশ

অনীশ বিশেষণ, ঈশ্বরহীন, নাস্তিক; ঈশ্বর মানে না এমন। ।

অনীশ্বর

অনীশ্বর anīśa, anīśbara বিশেষণ, ঈশ্বরহীন, নাস্তিক; ঈশ্বর মানে না এমন। ।

অনীশ্বরবাদ

অনীশ্বরবাদ বিশেষ্য, ঈশ্বর নেই এই মত; নাস্তিক্য। অনীশ্বর-বাদী (-দিন্) বিশেষ্য, বিশেষণ, নাস্তিক।

অনীহ

অনীহ বিশেষণ, ১ অনুৎসাহী; ২ নিশ্চেষ্ট; ৩ নিস্পৃহ। ।

অনীহা

অনীহা anīhā বিশেষ্য, ১ উৎসাহেব অভাব; ২ চেষ্টার অভাব; ৩ নিস্পৃহতা, apathy (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অনু

অনু anu অব্যয় পরে পশ্চাৎ সাদৃশ্য যোগ্যতা ইত্যাদি সূচক উপসর্গ।

অনুকম্পা

অনুকম্পা anu-kampā বিশেষ্য, ১ সহানুভূতি; ২ দয়া, অনুগ্রহ। ।

অনুকরণ

অনুকরণ anu-karaṇa বিশেষ্য, ১ নকল; ২ অনুসরণ। ।

অনুকরণকারী

অনুকরণকারী (-রিন্) বিশেষ্য, বিশেষণ, নকল করতে ভালোবাসে বা অভ্যস্ত এমন।

অনুকরণপ্রবৃত্তি

অনুকরণপ্রবৃত্তি বিশেষ্য, নকল করার ঝোঁক বা প্রবণতা।

অনুকরণবৃত্তি

অনুকরণবৃত্তি বিশেষ্য, নকল করার অভ্যাস।

অনুকরণীয়

অনুকরণীয় বিশেষণ, নকল বা অনুসরণ করার যোগ্য।

অনুকল্প

অনুকল্প anu-kalpa বিশেষ্য, ১ গৌণ বা অপ্রধান বিধি, অপ্রধান নিয়ম; ২ বিকল্প, পরিবর্ত, alternative, ৩ প্রতিনিধি। ।

অনুকার

অনুকার anu-kāra বিশেষ্য, ১ অনুকরণ, নকল; ২ সদৃশীকরণ। ।

অনুকারশব্দ

অনুকারশব্দ বিশেষ্য, ধ্বনির অনুকরণে ব্যবহৃত শব্দ, onomatopoeia, যথা বইটই, গাছটাছ।

অনুকারী

অনুকারী (-রিন্) বিশেষণ, ১ নকলকারী, অনুকরণকারী; ২ সদৃশ।

অনুকার্য

অনুকার্য বিশেষণ, নকল বা অনুসরণ করার যোগ্য।

অনুকূল

অনুকূল anukūla বিশেষণ, ১ সহায়, সাহায্য করে এমন। (অনুকূল পরিস্থিতি); ২ সদয় (‘আজু বিহি মোহে অনুকূল হোয়ল’: বিদ্যা.)। ☐ বিশেষ্য, আনুকূল্য, সমর্থন (প্রস্তাবের অনুকূলে...

অনুকৃত

অনুকৃত anu-kr̥ta বিশেষণ, অনুকরণ করা হয়েছে এমন। ।

অনুকৃতি

অনুকৃতি বিশেষ্য, ১ অনুকরণ (রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার এ এক অক্ষম অনুকৃতি); ২ অনুসরণ।

অনুক্ত

অনুক্ত anukta বিশেষণ, বলা হয়নি এমন, অকথিত; ঊহ্য। ।

অনুক্রম

অনুক্রম anu-krama বিশেষ্য, ১ যথাক্রম (বর্ণানুক্রম, পুরুষানুক্রমে); ২ ক্রমান্বয়, পারম্পর্য, sequence; ৩ কর্মসূচি, programme. ।

অনুক্রমণ

অনুক্রমণ বিশেষ্য, অনুসরণ; পিছন পিছন যাওয়া।

অনুক্রমণিকা

অনুক্রমণিকা বিশেষ্য, বইয়ের মুখবন্ধ বা ভূমিকা।

অনুক্রমণী

অনুক্রমণী বিশেষ্য, বইয়ের মুখবন্ধ বা ভূমিকা।

অনুক্রমিক

অনুক্রমিক বিশেষণ, পারম্পর্যযুক্ত, ক্রম-অনুসারী, পরপর ঘটে এমন।

অনুক্ষণ

অনুক্ষণ anu-kṣaṇa ক্রিয়া-বিশেষণ, সর্বদা, নিরন্তর। ।

অনুগ

অনুগ anuga বিশেষণ, ১ অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; ২ অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); ৩ অনুচর; ৪ সেবক। ।

অনুগত

অনুগত anu-gata বিশেষণ, ১ মতের অনুসারী, মত অনুসারে চলে এমন (পিতার অনুগত); ২ অধীন; ৩ আশ্রিত; ৪ অনুগ (মূলের অনুগত ব্যাখ্যা)। ।

অনুগমন

অনুগমন anu-gamana বিশেষ্য, ১ অনুসরণ; পরে যাওয়া; ২ একত্রে যাএয়া; ৩ সহমরণ। ।

অনুগামী

অনুগামী (-মিন্) বিশেষণ, অনুগমন করে এমন। স্ত্রী. অনু-গামিনী।

অনুগৃহীত

অনুগৃহীত anu-gr̥hīta বিশেষণ, অনুগ্রহ বা দয়া লাভ করেছে এমন, উপকৃত। । স্ত্রী. অনুগৃহীতা।

অনুগ্র

অনুগ্র anugra বিশেষণ, উগ্র বা তীব্র বা কড়া নয় এমন। । বিশেষ্য, অনুগ্রতা।

অনুগ্রহ

অনুগ্রহ anu-graha বিশেষ্য, ১ উপকার; আনুকূল্য; ২ প্রসন্নতা, প্রসাদ; ৩ দয়া, কৃপা (অনুগ্রহ করে চলে যান, তাঁরই অনুগ্রহে এসব হয়েছে)। ।

অনুগ্রাহক

অনুগ্রাহক বিশেষ্য, বিশেষণ, অনুগ্রহণকারী; সহায়।

অনুগ্রাহী

অনুগ্রাহী (-হিন্) বিশেষ্য, বিশেষণ, অনুগ্রহণকারী; সহায়।

অনুচর

অনুচর anu-cara বিশেষ্য, বিশেষণ, ১ সহচর, সঙ্গী; ২ অনুগমনকারী; ৩ ভৃত্য, (‘তাহার কত অনুচর, কত ভক্ত’: শরৎ)। ।

অনুচিকীর্ষা

অনুচিকীর্ষা anu-cikīrṣā বিশেষ্য, অনুকরণ বা নকল করার ইচ্ছা। ।

অনুচিকীর্ষু

অনুচিকীর্ষু বিশেষণ, অনুকরণ করতে ইচ্ছুক।

অনুচিত

অনুচিত anucita বিশেষণ, উচিত বা ন্যায্য নয় এমন, অন্যায়, অসংগত, অকর্তব্য (এমন অনুচিত কাজ আমার দ্বারা হবে না)। ।

অনুচিন্তন

অনুচিন্তন বিশেষ্য, ১ নিয়ত বা সর্বদা চিন্তা; ২ পরে চিন্তা; ৩ গভীর চিন্তা, অনুধ্যান। ।

অনুচিন্তা

অনুচিন্তা anu-cintana, anu-cintā বিশেষ্য, ১ নিয়ত বা সর্বদা চিন্তা; ২ পরে চিন্তা; ৩ গভীর চিন্তা, অনুধ্যান। ।