অনিমিখ

অনিমিখ animikha (কাব্যে) বিশেষণ, অপলক, পলকহীন। ☐ ক্রিয়া-বিশেষণ, একদৃষ্টিতে, পলকহীনভাবে, অনিমিষে, নিমেষহীনভাবে (‘খরদৃষ্টে চেয়ে অনিমিখে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

অনিমিষ

অনিমিষ বিশেষণ, ১ অপলক, পলকহীন; ২ নিস্পন্দ; ৩ স্থির (অনিমেষ নয়ন)। । অনিমেষ animiṣa, animeṣa বিশেষণ, ১ অপলক, পলকহীন; ২ নিস্পন্দ; ৩ স্থির (অনিমেষ নয়ন)।...

অনিমেষনেত্রে

অনিমেষনেত্রে ক্রিয়া-বিশেষণ, একদৃষ্টিতে, চোখের পলক না ফেলে।

অনিয়ত

অনিয়ত aniẏata বিশেষণ, ১ নিয়ত বা নির্দিষ্ট নয় এমন; ২ অসংযত; ৩ অনিয়মিত; ৪ অনিশ্চিত। ।

অনিয়তকার

অনিয়তকার aniẏatakāra বিশেষণ, নির্দিষ্ট আকার নেই এমন, amorphous (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অনিয়ন্ত্রিত

অনিয়ন্ত্রিত aniẏantrita বিশেষণ, নিয়ন্ত্রিত বা সংযত করা হয়নি এমন, অনিরূপিত; অগোছালো, উচ্ছৃঙ্খল। ।

অনিয়ম

অনিয়ম aniẏama বিশেষ্য, ১ নিয়মের অভাব, নিয়মশীলতা; ২ বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব; ৩ অসংযম। ।

অনিয়মিত

অনিয়মিত বিশেষণ, ১ অনির্দিষ্ট, নিয়মিত ঘটে না এমন, irregular (সরকারি পরিভাষা); ২ অসংযত; নিয়মহীন।

অনিরূদ্ধ

অনিরূদ্ধ anirūddha বিশেষণ, রোধ করা হয়নি এমন; দমন করা হয়নি এমন; অনিবারিত; অবাধ। ☐ বিশেষ্য, শ্রীকৃষ্ণের পৌত্র ও প্রদ্যুম্নের পুত্র। ।

অনিরূপিত

অনিরূপিত anirūpita বিশেষণ, নিরূপণ করা বা নির্দিষ্ট করা হয়নি এমন; নির্ণয় করা হয়নি এমন; নিশ্চিত নয় এমন (এর জন্য কে দায়ী তা এখনও অনিরূপিত...

অনির্ণীত

অনির্ণীত anirṇīta বিশেষণ, নির্ণয় বা নির্ধারণ করা হয়নি এমন। । অনির্ণেয় বিশেষণ, নির্ণয় করা যায় না এমন।

অনির্দিষ্ট

অনির্দিষ্ট anirdiṣṭa বিশেষণ, নির্ধারিত বা নিশ্চিত নয় এমন। ।

অনির্দেশ

অনির্দেশ anirdeśa বিশেষ্য, নির্দেশের অভাব; অনির্দিষ্ট অবস্থা। ।

অনির্দেশ্য

অনির্দেশ্য anirdeśya বিশেষণ, অনির্ণেয়, স্পষ্ট বা নির্দিষ্টভাবে কিছু বলা যায় না এমন (‘স্বর্গ ও মর্ত্যের মাঝখানে একটা অনির্দেশ্য..... স্থান আছে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

অনির্ধারিত

অনির্ধারিত anirdhārita বিশেষণ, নির্ধারণ বা নিরূপণ করা হয়নি এমন; অনিশ্চিত। ।

অনির্বচনীয়

অনির্বচনীয় বিশেষণ, ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। ।

অনির্বাচিত

অনির্বাচিত anirbācita বিশেষণ, নির্বাচিত নয় বা বেছে নেওয়া হয়নি এমন; অনির্ধারিত। ।

অনির্বাচ্য

অনির্বাচ্য anirbacanīẏa, anirbācya বিশেষণ, ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। ।

অনির্বাণ

অনির্বাণ anirbāṇa বিশেষণ, ১ নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; ২ নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); ৩ জ্বলন্ত; ৪...

অনির্বেদ

অনির্বেদ anirbeda বিশেষণ, অনুতাপহীন, গ্লানিহীন (‘অনির্বেদ অটহাসি হেসে’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অনির্ভর

অনির্ভর anirbhara বিশেষণ, সহায়হীন, নির্ভরহীন। । ~ তা বিশেষ্য, (বাংলা) অপরের উপর নির্ভর না করা; অনন্যপরতা।

অনিল

অনিল anila বাতাস, বায়ু (‘সে সুধা অনিলে উথলি যায়’ রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

অনিঃশেষ

অনিঃশেষ aniḥśeṣa বিশেষণ, ১ নিঃশেষ হয় না বা ফুরায় না এমন, অফুরন্ত (অনিঃশেষ ভালোবাসা); ২ বিনাশের অতীত, বিনষ্ট হয় না এমন (‘অনিঃশেষ প্রাণ’: রবীন্দ্রনাথ...

অনিশ্চয়

অনিশ্চয় aniścaẏa বিশেষ্য, সন্দেহ, সংশয়, নিশ্চিতির অভাব। ☐ বিশেষণ, অনিশ্চিত। । বিশেষ্য, অনিশ্চয়তা।

অনিশ্চিত

অনিশ্চিত aniścita বিশেষণ, ১ নির্ধারিত বা নির্দিষ্ট নয় এমন; ২ অস্থির (অনিশ্চিত রাজনৈতিক অবস্থা); ৩ নিশ্চয় করে বলা বা নির্দেশ করা যায় না এমন;...

অনিষ্ঠ

অনিষ্ঠ aniṣṭha বিশেষ্য, ১ ক্ষতি, অপকার; ২ অমঙ্গল। ☐ বিশেষণ, চাওয়া হয়নি এমন, অবাঞ্ছিত। ।

অনিষ্ঠকর

অনিষ্ঠকর বিশেষণ, ক্ষতিকর।

অনিষ্ঠকারী

অনিষ্ঠকারী (-রিন্) বিশেষণ, ক্ষতিকর।

অনিষ্ঠজনক

অনিষ্ঠজনক বিশেষণ, ক্ষতিকর।

অনিষ্ঠদায়ক

অনিষ্ঠদায়ক বিশেষণ, ক্ষতিকর।

অনিষ্ঠাচরণ

অনিষ্ঠাচরণ বিশেষ্য, ক্ষতিসাধন।

অনিষ্ঠাশঙ্কা

অনিষ্ঠাশঙ্কা বিশেষ্য, ক্ষতি বা অমঙ্গল হওয়ার ভয়।

অনিষ্পত্তি

অনিষ্পত্তি aniṣpatti বিশেষ্য, নিষ্পত্তি বা মীমাংসার অভাব। ।

অনিষ্পন্ন

অনিষ্পন্ন বিশেষণ, অমীমাংসিত; অনির্ধারিত।

অনীক

অনীক anīka বিশেষ্য, ১ সৈন্যদল; ২ যুদ্ধ। ।

অনীকিনী

অনীকিনী বিশেষ্য, সৈন্যবাহিনীবিশেষ: এক অক্ষৌহিণীর দশ ভাগের এক ভাগ।