অনধিকৃত

অনধিকৃত বিশেষণ, যা অধিকার করা হয়নি; অনায়ত্ত।

অনধিগত

অনধিগত anadhi-gata বিশেষণ, অধিগত বা আয়ত্ত হয়নি এমন; পাওয়া যায়নি বা জানা যায়নি বা পড়া হয়নি এমন। ।

অনধিগম্য

অনধিগম্য anadhi-gamya বিশেষণ, ১ যা বোঝা যায় না, অবোধ্য; ২ যা জানা যায় না, অজ্ঞেয়; ৩ যেখানে যাওয়া যায় না (অনধিগম্য বিষয়, অনধিগম্য স্থান)।...

অনধীত

অনধীত anadhīta বিশেষণ, অপঠিত, পাঠ করা হয়নি এমন (বইটি আমার অনধীত থেকে গেছে)। ।

অনধ্যবসায়

অনধ্যবসায় anadhyaba-sāẏa বিশেষ্য, অধ্যবসায়ের অভাব, অধ্যবসায়হীনতা। ।

অনধ্যায়

অনধ্যায় anadhyāẏa বিশেষ্য, পাঠে বা অধ্যয়নে বিরতি; যেদিন শাস্ত্রপাঠ নিষিদ্ধ; যেদিন বিদ্যালয়ের ছুটি। ।

অননুকরণীয়

অননুকরণীয় ananu-karaṇīẏa বিশেষণ, অনুকরণ বা নকল করা যায় না বা করা উচিত নয় এমন। ।

অননুতপ্ত

অননুতপ্ত ananu-tapta বিশেষণ, যার আক্ষেপ বা আফশোস নেই, অনুতপ্ত নয় এমন। ।

অননুভবনীয়

অননুভবনীয় ananu-bhabanīẏa বিশেষণ, অনুভব বা উপলব্ধি করা যায় না এমন। ।

অননুভূত

অননুভূত ananu-bhūta বিশেষণ, অনুভব করা হয়নি এমন। ।

অননুমত

অননুমত ananu-mata বিশেষণ, যে বিষয়ে অনুমতি দেওয়া হয়নি; যে বিষয়ে অনুমতি দেওয়া যায় না। ।

অননুমেয়

অননুমেয় ananu-meẏa বিশেষণ, অনুমান করা যায় না এমন (তাঁর এই বিপুল ইচ্ছাশক্তি সাধারণ মানুষের পক্ষে অননুমেয়)। ।

অননুমোদন

অননুমোদন ananu-modana বিশেষ্য, অনুমতি বা সম্মতির অভাব, অনুমোদনের অভাব। ।

অননুমোদিত

অননুমোদিত বিশেষণ, (যে বিষয়ে) অনুমোদন বা সম্মতি পাওয়া যায়নি এমন।

অননুশীলন

অননুশীলন ananu-śīlana বিশেষ্য, অভ্যাস বা অনুশীলন বা চর্চার অভাব। ।

অননুশীলিত

অননুশীলিত বিশেষণ, যে বিষয়ে অভ্যাস বা চর্চা করা হয়নি।

অননুষ্ঠিত

অননুষ্ঠিত ananuṣṭhita বিশেষণ, অনুষ্ঠান বা সম্পাদন করা হয়নি এমন (যে সভাটি হওয়ার কথা ছিল তা আজও অননুষ্ঠিতই থেকে গেছে)। ।

অনন্ত

অনন্ত ananta বিশেষণ, অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্থায়ী। ☐ বিশেষ্য, ১ বিষ্ণু; ২ সর্পরাজ শেষনাগ; ৩ বলরাম; ৪ (বাংলা) কনুইয়ের উপরে পরিধেয় বালার...

অনন্তকাল

অনন্তকাল বিশেষ্য, ক্রিয়া-বিশেষণ, চিরকাল; চিরকাল ধরে।

অনন্তচতুর্দশী

অনন্তচতুর্দশী বিশেষ্য, ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ।

অনন্তদেব

অনন্তদেব বিশেষ্য, বিষ্ণু।

অনন্তনিদ্রা

অনন্তনিদ্রা বিশেষ্য, যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু।

অনন্তমূল

অনন্তমূল বিশেষ্য, শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা।

অনন্তর

অনন্তর anantara অব্যয় ক্রিয়া-বিশেষণ, তারপর। ☐ (বর্তমান বিরল) বিশেষণ, অব্যবহিত পরবর্তী। ।

অনন্তরূপী

অনন্তরূপী (-পিন্) বিশেষণ, অসংখ্য আকৃতি আছে এমন।

অনন্তশয়ন

অনন্তশয়ন বিশেষ্য, ১ মৃত্যু, শেষ শয্যা; ২ ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন।

অনন্তশয্যা

অনন্তশয্যা বিশেষ্য, ১ মৃত্যু, শেষ শয্যা; ২ ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন।

অনন্বিত

অনন্বিত ananbita বিশেষণ, অন্বিত নয় এমন; অসংলগ্ন; সম্বদ্ধ বা সম্পর্কযুক্ত নয় এমন। ।

অনন্য

অনন্য ananya বিশেষণ, ১ অভিন্ন; অদ্বিতীয়, একক; ২ নিঃসঙ্গ। । বিশেষণ, (স্ত্রী.) অনন্যা।

অনন্যকর্মা

অনন্যকর্মা (-র্মন্) বিশেষণ, অন্য কর্ম নেই যার; অন্য কাজ মনোযোগ দেয় না এমন; একাগ্র।

অনন্যগতি

অনন্যগতি বিশেষণ, অন্য গতি বা উপায় নেই এমন, গত্যন্তরহীন।

অনন্যচিত্ত

অনন্যচিত্ত বিশেষণ, অন্য দিকে মন নেই যার, একাগ্র।

অনন্যদৃষ্টি

অনন্যদৃষ্টি বিশেষণ, অন্য দিকে নজর বা দৃষ্টি নেই এমন; স্থিরদৃষ্টি।